গুজব-নিউজ ছাড়ুন, টেকনিক্যাল এনালাইসিস শিখুন, বিনিয়োগ নিরাপদ রাখুন।
এই ব্লগটি সন্ধান করুন
সিএসআর প্রোগ্রাম
টেকনিক্যাল এনালাইসিস লেভেল-১ কোর্স ক্লোজিং
বেসিক টেকনিক্যাল এনালাইসিস লেভেল-১ কোর্সে উপস্থিতির জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।
আজকের এই ক্লাস বাচ্চাদের স্কুলের প্রথম দিনের মতই, এটা দিয়ে টেকনিক্যাল এনালাইসিস শেখার যাত্রা শুরু মাত্র। এরপর আপনাদের ইচ্ছা, আগ্রহ, বিশ্বাস, সিরিয়ারসনেস অনেক কিছুর উপর নির্ভর করবে ভবিষ্যতে আপনারা টেকনিক্যাল এনালিস্ট হবেন কিনা।
যাইহোক, টেকনিক্যাল এনালাইসিস লেভেল-১ কোর্সে উপস্থিতির জন্য আপনাদেরকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই কোর্সের সমাপ্তি ঘোষণা করছি।
টেকনিক্যাল এনালাইসিস লেভেল-২ কোর্স হাইলাইটস
টেকনিক্যাল এনালাইসিস লেভেল-২ কোর্স এর সিলেবাস প্রিভিউ ।
টেকনিক্যাল এনালাইসিস লেভেল-২ শেখার সুবিধাঃ
১) নিজেই স্টক বাছাই করতে পারবেন।
২) নিজেই ট্রেড ডিসিশন নিতে পারবেন।
৩) নিজেই লিকুইডিটি/মানি ম্যানেজমেন্ট করতে পারবেন।
৪) ঝুকি এড়াতে ও ইকুইটি বাঁচাতে পারবেন।
৫) পোর্টফোলিও নেট পজিটিভ রাখতে পারবেন।
আরো অনেক কিছু----
ভর্তি যোগ্যতাঃ
- বেসিক টেকনিক্যাল এনালাইসিস সম্বন্ধে ধারণা থাকতে হবে।
- নূন্যতম এসএসসি পাশ হতে হবে।
- নিজের পোর্টফোলিও থকতে হবে।
অন্যান্য ধারণা (লেভেল-১)
মার্কেট সাইকেলঃ
একটি শেয়ার কম প্রাইসে প্রথমে একুমুলেশন/কনসলিডেশন (কালেকশন) হয়, তারপর দাম বৃদ্ধি পায়/মার্কআপ হয় তারপর শেয়ারটির ডিস্ট্রিবিউশন হয় এর পর শেয়ারটির দাম আবার পড়তে থাকে/মার্কডাউন হয়। এই চারটি ধাপ ধারবাহিকভাবে একবার সম্পন্ন হওয়াকে মার্কেট সাইকেল বলে।
মার্কেট সাইকেলের ধাপ ৪টি হলোঃ
রিস্ক রিউয়ার্ড রেশিওঃ
রিস্ট রিউয়ার্ড রেশিও হলো সেই রেশিও, যে অনুপাতে আপনি একটি ট্রেডে রিস্ক নিতে চান ও তার বিপরীতে মুনাফা আশা করেন।
ধরুন আপনি একটি ট্রেড নিলেন, যেখানে আপনি ১০% লস করতে রাজি আছেন এবং ২০% মুনাফা হওয়ার সম্ভাবনা আছে। এখানে সম্ভাব্য রিস্ক(লস) হলো ১০% আর রিউয়ার্ড(মুনাফা) হলো ২০%, এদের অনুপাত হলো ১০ঃ২০ অর্থাৎ ১ঃ২।
ঝুকি যা নেবেন অবশ্যই তার দিগুন লাভের সম্ভাবনা থাকতে হবে অন্যথায় ট্রেড বর্জন করাই ভালো।
মানি ম্যানেজমেন্ট
মানি ম্যানেজমেন্ট হলো পোর্টফোলিও ম্যানেজমেন্টের পার্ট। এটা পোর্টফোলিকে স্ট্যাবল রাখাতে সাহায্য করে। ট্রেডিংএ অনেকে এটাকে ক্যাস/লিকুইডিটি ম্যনেজমেন্টও বলে।
মানি ম্যানেজমেন্ট অনেক ভাবে করা যেতে পারে যেমন রিস্কবেজড, ফ্ল্যাট ইত্যাদি। তবে ফ্ল্যাট মানি ম্যানেজমেন্ট ট্রেডারদের কাছে অনেক জনপ্রিয় কারণ এর হিসাব সহজ।
ফ্ল্যাট মানি ম্যানেজমেন্ট হলো ইকুটিকে সমান কয়েকটি ভাগে ভাগ করে একেকটি ভাগ একেকটি ট্রেডে ব্যবহার করা। যেমন ধরুন আপনার ইকুইটি হলো ২০০ টাকা, একে সমান ১০টি ভাগে ভাগ করে প্রতি ট্রেডে ২০ টাকা করে বিনিয়োগ করা।
টেকনিক্যাল ট্রেন্ড (লেভেল-১)
ট্রেন্ডঃ
যে ছেলেটা ছোট বেলায় বানরের তৈলাক্ত বাঁশের অংক করে ১০ এ ১০ পেয়েছে তাকে ট্রেন্ড শেখানোর দুঃসাহস আমি দেখাব না। অংকটা মনে করুন--
১) বানর যখন তৈলাক্ত বাঁশে ৩ ফুট উঠে ১ ফুট করে নামে তখন সেটাকে বলে আপ ট্রেন্ড।
২) বানর যখন তৈলাক্ত বাঁশে ১ ফুট উঠে ৩ ফুট করে নামে তখন সেটাকে বলে ডাউন ট্রেন্ড।
৩) বানর যখন বাঁশের উপরে বা নীচে চুপ করে বসে বিশ্রাম নেয় তখন সেটাকে বলে সাইডওয়ে ট্রেন্ড।
মনে রাখবেন, বানর যখন চলে যায় তখন থাকে শুধু তৈলাক্ত বাঁশ যা অবুঝ বিনিয়োগকারীদের জন্য বিপদজনক।
ট্রেন্ডের বাংলা হলো প্রবণতা বা ঝোঁক। টেকনিক্যাল এনালাইসিসে ট্রেন্ড বলতে একটি শেয়ারে দাম কোন দিকে যাছে যেমন উপরের দিকে না নীচের দিকে না পাশাপাশি চলেছে সেটা বোঝায়।
ট্রেন্ডের ধরণঃ
ট্রেন্ড ৩ প্রকার, যথা-
১) আপ ট্রেন্ড
২) ডাউন ট্রেন্ড এবং
৩) সাইডওয়ে ট্রেন্ড।
আপ ট্রেন্ডঃ একটি শেয়ার যখন ধারাবাহিকভাবে উপরের দিকে যেতে থাকে এবং নতুন নতুন হাই করতে থাকে তখন তাকে আপ ট্রেন্ড বলে।
ডাউন ট্রেন্ডঃ একটি শেয়ার যখন ধারাবাহিকভাবে নীচের দিকে যেতে থাকে এবং নতুন নতুন লো করতে থাকে তখন তাকে ডাউন ট্রেন্ড বলে।
সাইডওয়ে ট্রেন্ডঃ একটি শেয়ার যখন উপর বা নীচের দিকে না গিয়ে একটা রেঞ্জে বা পাশাপাশে চলতে থাকে তখন তাকে সাইডওয়ে ট্রেন্ড বলে।
আমেরিকার ফাইনান্সিয়াল জার্নালিস্ট চার্লস ডাউ প্রথম ট্রেন্ডের ধারণা দেন এবং তার ডাউ থিওরির জন্য তিনি ক্যাপিটাল মার্কেটে স্মরণীয় হয়ে আছেন।
ট্রেন্ড হলো একজন ট্রেডারের বন্ধু। আপ ট্রেন্ডের শেয়ার বাই করতে পারলে যেমন লস হবার সম্ভাবনা কম তেমনি ডাউন ট্রেন্ডের শেয়ার হাতে ধরে রাখলে লস ততই বাড়তে থাকে।
ট্রেন্ডের ব্যবহারঃ
১) একটি শেয়ারের প্রাইসের গতিপথ নির্ধারণ করতে/জানতে।
২) একটি শেয়ারে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে।
৩) শেয়ার বাই সেল করতে ইত্যাদি।
ট্রেন্ড ব্যবহার করে যেহেতু বাই সেল সিদ্ধান্ত গ্রহণ করা যায় সেহেতু এটা যে খুব গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এডভান্স লেভেলে ট্রেন্ড এর বিভিন্ন ধরণ ও এর ব্যবহার ও সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ট্রেন্ডের আরো নানা দিক যেমন- স্ট্রং ট্রেন্ড, উইক ট্রেন্ড, ট্রেন্ড রিভার্সাল ইত্যাদি নানাবিধ বিষয় লেভেল-২ তে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সাপোর্ট রেজিস্টেন্স (লেভেল-১)
সাপোর্ট ও রেজিস্টেন্স কি?
সাপোর্ট ও রেজিস্টেন্স টেকনিক্যাল এনালাইসিসের প্রধান টুল গুলোর একটি। সাপোর্ট ও রেজিস্টেন্স একটি শেয়ারের মেজর প্রাইস লেভেলগুলোকে নির্দেশ করে।
মেজর প্রাইস লেভেলঃ একটি শেয়ারের যখন মুল্য বাড়ে ও কমে তখন বাড়তে বাড়তে যে ছোট বড় পিক (চড়াই) তৈরী করে এবং যখন মুল্য কমে তখন কমার সময় নীচের দিকে যে ছোট বড় নীচের-প্রান্ত (উতরাই) তৈরী করে এই এগুলোকে একএকটি প্রাইস লেভেল বলে। এই লেভেল গুলো দিয়ে যখন আমরা কোন হরাইজন্টাল লাইন, ট্রেন্ড লাইন আঁকি তখন আমরা সাপোর্ট রেজিস্টেন্স লাইন / জোন পাই।
সাপোর্ট হলো এমন একটি প্রাইস লেভেল যেখানে শেয়ারের বাই-প্রেসার যথেষ্ট শক্তিশালী থাকে এবং এর ফলে প্রাইস আর কমতে চায় না। এটিকে প্রাইস চার্টের নিচের দিকের তল হিসেবে বিবেচনা করা হয় এবং শেয়ারের চাহিদা বাড়ায় উক্ত তল থেকে প্রাইস বাউন্স করে উপরের দিকে যাওয়ার সম্ভবনা থাকে।
রেজিস্টেন্স হলো সাপোর্টের জাস্ট বিপরীত অবস্থা। এই প্রাইস লেভেলটি প্রাইস চার্টের উপরের দিকে সিলিং হিসেবে কাজ করে এবং এক্ষেত্রে শেয়ারের সেল-প্রেসার যথেষ্ট শক্তিশালী থাকে, ফলে প্রাইস আর বাড়তে চায় না এবং প্রাইস রেজিস্টেন্স বা সিলিং-এ বাধাগ্রস্থ্ হয়ে নিচের দিকে ফিরে আসার সম্ভাবনা থাকে।
সাপোর্ট রেজিস্টেন্স এর ধরণঃ
সাপোর্ট রেজিস্টেন্স স্ট্যাটিক বা ডাইনামিক হতে পারে।
- সাপোর্ট-রেজিস্টেন্স প্রাইস লেভেল সনাক্ত করা।
- ব্রেক-আউট ও ব্রেক-ডাউন লেভেল সনাক্ত করা।
- ট্রেন্ড রিভার্সাল সনাক্ত করা।
- ট্রেডিং (বাই/সেল) সিদ্ধান্ত গ্রহণ করা।
ভুমিকা (লেভেল-১)
টেকনিক্যাল এনালাইসিস (টিএ) আমাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে, মুনাফা করতে সাহায্য করে কিন্তু আমারা সবাই (সাধারণ বিনিয়োগকারীরা) কেন টিএ শিখিনা? এর কারণ খুজতে গিয়ে আমরা যে কারণগুলো পাই তার মধ্যে কয়েকটি হলো-
২) ভাষাগত কারণে সবাই ইংরেজি/হিন্দি বই/ভিডিও পড়তে/শুনতে পারে না।
৩) বিভিন্ন উৎস থেকে পড়তে, বুঝতে ও মূল বিষয়বস্তু খুঁজে পেতে সমস্যা হয় এবং প্রচুর সময় নষ্ট হয়।
৪) টিএ জানলে বিনিয়োগ নিরাপদ থাকে ও মুনাফা করা যায় এটা অনেকেই জানে না।
৫) আমাদের মার্কেটে টিএ কাজ করে এটা অনেকে বিশ্বাস করে না।
৬) অনেকে ব্যবহারিক না করে শুধু থিওরি পড়ে ট্রেড করতে গিয়ে লস করে টিএ এর দুর্নাম করে।
৭) যারা গুজব/নিউজ ছড়িয়ে মার্কেট থেকে সুবিধা নেয় তারা টিএ কে নিরুৎসাহিত করে ইত্যাদি।
এ সকল বাধা কাটিয়ে ওঠার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বাধাগুলো কাটিয়ে ওঠার জন্য-
২) ভাষাগত বাধা কাটিয়ে উঠতে সাইটটি সম্পূর্ণ বাংলায় লেখা হয়েছে (তবে মার্কেটে প্রচলিত ইংরেজি টার্ম আছে)।
৩) কম সময়ে দ্রুত বোঝার জন্য শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকু সরলভাবে গাইডের মত করে উপস্থাপন করা হয়েছে।
৪) এখানে যা লেখা হয়েছে তা বুঝলে ও মানলে বিনিয়োগ অবশ্যই নিরাপদ থাকবে ও মুনাফা আসবে।
৫) এই সাইট পূরোটা পড়লে বিশ্বাস করতে পারবে যে টিএ আমাদের মার্কেটে কাজ করে।
৬) তাত্বিক এর পাশাপাশি ব্যবহারিক বিষয় বর্ণনা করা হয়েছে যাতে সবাই প্রয়োগ শিখতে পারে।
৭) গুজব/নিউজ বিনিয়োগকারীর শত্রু। গুজব/নিউজ থেকে বাঁচার উপায় জানা যাবে।
এছাড়াও, আমাদের সাইটের কিছু বিশেষ দিক হলো ----
১) লেভেল-১ঃ প্রথমিক, লেভেল-২ঃ তাত্বিক এবং লেভেল-৩ঃ ব্যবহারিক [প্রফেশনাল] বিষয় পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে।
৩) আমাদের মার্কেটের উদাহরণ ব্যবহার করা হয়েছে।
৪) যারা আরো বিশদ জানতে চায় তাদের জন্য প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা আছে।
৫) প্রফেশনাল লেভেলের ট্রেনিং এ প্রাকটিক্যাল এর ব্যবস্থা আছে।
৬) প্রয়োজনীয় সার্টিফিকেশনের ব্যবস্থা আছে।
লিখতে গিয়ে এই সাইটে কোন ভুল হয়নি এমন দাবী করব না। কোন ভুল পেলে জানাবেন, তা দ্রুততার সাথে সংশোধনের ব্যবস্থা করা হবে।
এটি একটি সম্পূর্ণ শিক্ষামুলক সাইট। এই সাইটটি প্রফেশনালি পরিচালিত হচ্ছে এটি একটি গুজব মুক্ত সাইট। এখানে সোশাল মিডিয়ার মত প্রতারণার ফাঁদ/ভয় নাই। এই সাইট থেকে কোন স্টক রিকমেন্ড করা হয় না।
এটা কোন কপিপেস্ট সাইট না। টেকনিক্যাল এনালাইসিস সম্বন্ধে তিনটি ধাপে পর্যায়ক্রমে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করা হয়েছে। নিয়মিত ভাবে নতুন কন্টেন্ট যোগ ও আপডেট করা হচ্ছে।
সবাই দোয়া করবেন যাতে আমাদের সর্বোচ্চটুকু আপনাদের জন্য লিখতে পারি।
ধন্যবাদ।
টেকনিক্যাল ইন্ডিকেটর (লেভেল-১)
টেকনিক্যাল ইন্ডিকেটর কি?
টেকনিক্যাল ইন্ডিকেটর হলো টেকনিক্যাল এনালাইসিসের টুল, যার মাধ্যমে কোন শেয়ারের অতীত সময়ের প্রাইস ও ভলিউমের ডাটা বিশ্লেষণ
করে শেয়ারের ভবিষ্যৎ মূল্য ও ট্রেন্ড সনাক্ত করা হয়। টেকনিক্যাল ইন্ডিকেটর নির্দিষ্ট গাণিতিক গণনার উপর ভিত্তি করে গঠিত।
টেকনিক্যাল ইন্ডিকেটর সমুহ
শেয়ারবাজারে বিশ্লেষকগণ বিভিন্ন ধরণের
ইন্ডিকেটর বা সূচক ব্যবহার করে থাকে, যেমন-
- মুভিং এভারেজ
- মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স
- এভারেজ ট্রু রেঞ্জ
- রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স
- বলিঙ্গার ব্যান্ডস
- স্টকাস্টিক
ওসিলেটর
- ফিবোনেসি রিট্ট্রেসমেন্ট
- ভলিউম ইত্যাদি
মুভিং এভারেজ
মুভিং এভারেজ সূচকটি একটি
নির্দৃষ্ট সময়কালের মধ্যে একটি শেয়ার প্রাইসের গড় গণনা করে একটি গড় গতিপথ উপস্থাপন
করে যা প্রাইস প্রবণতাকে সনাক্ত করে। মুভিং এভারেজ সাধারণত দুই প্রকার, যথা-
- সিম্পল মুভিং এভারেজ
- এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ
মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স (এমএসিডি)
মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স, দুইটি লাইন দ্বারা গঠিত। একটি ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর, যার একটি লাইনকে মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স লাইন এবং অপরটিকে
সিগন্যাল লাইন বলে। মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স লাইনটি দুইটি এক্সপোনেনশিয়াল মুভিং
এভারেজ এর পার্থক্যকে উপস্থাপন করে এবং সিগন্যাল লাইনটি এমএসিডি লাইনের একটি স্মুথ এভারেজকে উপস্থাপন করে।
এভারেজ ট্রু রেঞ্জ
এভারেজ ট্রু রেঞ্জ কোন একটি শেয়ারের
হাই ও লো প্রাইসের গড় কে উপস্থাপন করে যার মাধ্যমে শেয়ারের অস্থিরতাকে সনাক্ত করা
হয়।
রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স
রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স কোন একটি শেয়ারের মূল্যের গতি ও এর মাত্রা পরিমাপ করে। এটা সাম্প্রতিক সময়ে অবমুল্যায়িত না অতিমুল্যায়িত তা নির্দেশ করে।রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স এর মান ০ থেকে ১০০ এর মধ্যে অবস্থান করে।
বলিঙ্গার ব্যান্ডস
তিনটি ব্যান্ডের মাধ্যমে বলিঙ্গয়ার ব্যান্ডস ইন্ডিকেটরটি শেয়ারের অস্থিরতা ও সম্ভাব্য প্রাইস ব্রেকআউট সনাক্ত করতে সাহায্য করে। মাঝের ব্যান্ড-টি সিম্পল মুভিং এভারেজ কে নির্দেশ করে এবং উপর ও নিচের ব্যান্ড দুইটি প্রাইসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে নির্দেশ করে। জন বলিঙ্গার নামক একজন টেকনিক্যাল ট্রেডার এই ইন্ডিকেটরটি তৈরী করেন।
স্টকাস্টিক ওসিলেটর
এই ইন্ডিকেটরটি একটি নির্দিষ্ট সময়ের
মধ্যে একটি শেয়ার প্রাইসের সীমার সাথে তুলনা করে যা ০ থেকে ১০০ এর মধ্যে চলমান
দুটি লাইন %ডি এবং %কে দ্বারা চিহ্নিত করা হয়।
ফিবোনাচ্চি রিট্ট্রেসমেন্ট
এই ইন্ডিকেটর দ্বারা কোন একটি শেয়ারের প্রাইস চার্টের সম্ভাব্য সাপোর্ট ও রেজিস্টেন্সকে সনাক্ত করা হয়, যা ফিবোনাচ্চি রাশির উপর ভিত্তি করে উপস্থাপিত হয়। ফিবোনাচ্চি রাশি গুলো হলো ২৩.৬%, ৩৮.২%, ৫০%, ৬১.৮%, ৭৮.৬%, ১০০% ইত্যাদি।
ভলিউম
ইন্ডিকেটর হিসেবে ভলিউম খুবই গুরুত্বপুর্ণ এবং
কার্যকরী যা শেয়ারের প্রযুক্তিগত বিশ্লেষকগণ সর্বদায় ব্যবহার করে থাকে। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লেনদেন হওয়া শেয়ারের সংখ্যা পরিমাপ করে।
টেকনিক্যাল ইন্ডিকেটরের ভাগঃ
টেকনিক্যাল ইন্ডিকেটর ইন্ডিকেটরগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, যথা-
১) লিডিং ইন্ডিকেটর
- আরএসআই
- স্টকাস্টিক
- উইলিয়াম %আর
- ওবিভি ইত্যাদি
২) ল্যাগিং ইন্ডিকেটর
- মুভিং এভারেজ
- এমএসিডি
- বলিঙ্গার ব্যান্ড ইত্যাদি
টেকনিক্যাল ইন্ডিকেটরের ব্যবহারঃ
· এর মাধ্যমে শেয়ারের ভবিষ্যৎ মুল্য বৃদ্ধি ও হ্রাসের সংকেত পাওয়া যায় ।
· এর কোন একটি শেয়ার ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্তকে পরিপক্ক করে।
· এর মাধ্যমে স্টপ লস এবং টেক প্রফিট পয়েন্ট সনাক্ত করা হয়।
· এর মাধ্যমে শেয়ার বাই সেল সিদ্ধান্ত করা যায়।
টেকনিক্যাল ইন্ডিকেটর ব্যবহার করে যেহেতু বাই সেল সিদ্ধান্ত গ্রহণ করা যায় সেহেতু ইন্ডিকেটর যে খুব গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এডভান্স লেভেলে টেকনিক্যাল ইন্ডিকেটর এর বিভিন্ন ধরণ ও এর ব্যবহার ও সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
টেকনিক্যাল চার্ট (লেভেল-১)
চার্ট কি
সাধারণভাবে চার্ট হলো কোন ডাটার ভিজুয়াল উপস্থাপন। এটা যে কোন ডাটার হতে পারে। শেয়ার বাজারে আমরা চার্ট বলতে বুঝি শেয়ার বাজারে শেয়ারের মুল্যের ও ভলিউমের হিস্টোরিক্যাল চার্ট। সকল আর্থিক বাজারে [ক্যাপিট্যাল মার্কেট, ফরেক্স মার্কেট, কমডিটি মার্কেট প্রভৃতি] এই চার্ট ব্যবহার করা হয়। আমরা দেখি যে, শেয়ার বাজারের চার্টে শেয়ার প্রাইস এর পাশাপাশি শেয়ারের ভলিউম ও বিভিন্ন ইন্ডিকেটর চার্টে প্রদর্শন করা হয়ে থাকে।
টেকনিক্যাল চার্টঃ আর্থিক খাতে ব্যবহৃত যে চার্টে সংশ্লিষ্ট মুল্য, ভলিউম ও বিভিন্ন ইন্ডিকেটর প্রদর্শিত হয় তাঁকে টেকনিক্যাল চার্ট বলে। চার্ট স্ট্যাটিক বা ডাইনামিক/ইন্টার্যাক্টিভ হতে পারে।
স্ট্যাটিক চার্ট একটি স্টকের নির্দিষ্ট সময়ের জন্য একবার জেনারেট করার পর যে কোন পরিবর্তন দেখতে চাইলে সেই পরিবর্তনসহ চার্টটি আবার রিজেনারেট করতে হয়।
অন্যদিকে ডাইনামিক/ইন্টার্যাক্টিভ চার্ট একটি চলমান চার্ট এটা লাইভ আপডেট হতে থাকে যে কোন ধরণের সংকোচন প্রসারণ সম্ভভ। এই চার্ট প্রদর্শনের জন্য নানারকম ফ্ল্যক্সিবিলিটি আছে।
টেকনিক্যাল চার্ট এর ধরণঃ
গঠণগত দিক দিয়ে টেকনিক্যাল চার্ট নানা প্রকার হয়ে থাকে, তার মধ্যে ক্যাপিটাল মার্কেটে বহুল ব্যবহৃত টেকনিক্যাল চার্ট গুলো হলো-
১) ক্যান্ডেলিস্টিক চার্ট
২) হেইকিনআশি চার্ট
৩) লাইন চার্ট
৪) বার চার্ট ইত্যাদি
১) ক্যান্ডেলিস্টিক চার্ট
হোনমা মোনাহিসাকে ক্যান্ডেলিস্টিক বা ক্যান্ডেলিস্টিক চার্ট এর জনকও বলা হয়ে থাকে। শেয়ারের মুল্য প্রবাহের চারটি অবস্থানকে ক্যান্ডেল সুস্পষ্টভাবে উপস্থাপন করে, যথা- ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, সর্বোচ্চ প্রাইস এবং সর্বনিন্ম প্রাইস। ওপেন প্রাইস এর মাধ্যমে ক্যান্ডেল শুরু হয় এবং ক্লোজ প্রাইসের মাধ্যমে ক্যান্ডেল পুর্ণাঙ্গতা পায়। গাঠনিকভাবে একটি ক্যান্ডেলের ওপেন ও ক্লোজ প্রাইসের গতিপথকে ক্যান্ডেল বডি এবং সর্বোচ্চ প্রাইজ বা সর্বনিন্ম প্রাইজের অংশকে উইক বা স্যাডো বলে।
২) হেইকিনআশি চার্ট
হেইকিনআশি চার্টও হোনমা মোনাহিসা তৈরী করেন। এই চার্ট ক্যান্ডেলিস্টিক চার্টের চেয়ে অনেক মসৃণ। এই চার্টে শর্ট টার্ম ট্রেন্ড যুক্ত থাকে। হেইকিনআশি চার্ট এর ওপেন, হাই, লো, ক্লোজ প্রাইস এর গঠণ ভিন্ন।
৩) লাইন চার্ট
এই চার্টে শুধু ক্লোজিং প্রাইস প্রদর্শন করা হয়ে থাকে। ওপেন, হাই এবং লো প্রাইস থাকে না।
৪) বার চার্ট ইত্যাদি
বার চার্টেও ওপেন, হাই, লো, ক্লোজ প্রাইস প্রদর্শিত হয় তবে ক্যান্ডেলিস্টিক এর মত এর বডি থাকে না।
আবার ডিভিডেন্ড এডজাস্টমেন্ট বিবেচনায় চার্ট ২ প্রকার হয়ে থাকে, চার্ট গুলো হলো-
১) আন-এডজাস্টেড চার্টঃ এই চার্টে ডিভিডেন্ড সমন্বয় না করেই প্রাইস প্রদর্শন করা হয়ে থাকে।
২) এডজাস্টেড চার্টঃ ডিভিডেন্ড সমন্বয় করে এই চার্টে প্রাইস প্রদর্শন করা হয়ে থাকে। কোন চার্টে শুধু স্টক ডিভিডেন্ড সমন্বয় করা থাকে আবার কোন চার্টে স্টক ও ক্যাশ উভয় ডিভিডেন্ড সমন্বয় করা থাকে।
এডজাস্টেড চার্ট
টেকনিক্যাল চার্টের ব্যবহারঃ
চার্ট এর প্রধান ব্যবহার হলো -
১) হিস্টোরিক্যাল ডাটার ভিজুয়াল প্রেজেন্টেশন এর জন্য।
২) ডাটার/ মুল্যের ভবিষ্যত পরিবর্তন সম্বন্ধে বিশ্লেষণ এর জন্য।
৩) ট্রেডিং / বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের জন্য।
মোবাইল বা কম্পিউটারে চার্ট বিশ্লেষণের জন্য ডাইনামিক চার্ট ব্যবহার করা হয়ে থাকে। যে কোন প্রিন্ট মিডিয়ায় উপস্থাপনের জন্য স্ট্যাটিক চার্ট ব্যবহার করা হয়ে থাকে। টেকনিক্যাল এনালাইসিসের জন্য ডাইনামিক/ইন্টার্যাক্টিভ চার্ট এর ব্যবহার সহজ।
প্ল্যাটফর্মঃ আমাদের দেশের ডিএসই এর শেয়ারের ডাইনামিক/ইন্টার্যাক্টিভ চার্ট দেখার জন্য সুলভ প্ল্যাটফর্ম হলো-
- আমারস্টক
- স্টকনাউ
- ইনভেস্টরবিডি
- বুলবিডি
- লংকাবিডি ইত্যাদি



