এটা শেয়ার বাজারের বানরের গল্প। যারা আগে পড়েনি তারা পড়তে পারেন।
একটি এলাকার মানুষ বনরের যন্ত্রণায় অতিষ্ঠ ছিল। একদিন ঐ এলাকায় এল এক অচেনা লোক। লোকটি ৫০ টাকা দরে বানর কেনার আগ্রহ প্রকাশ করল। গ্রামের কেউ কেউ বানর ধরে আগুন্তকের কাছে বানর বেচা শুরু করল। তাদের দেখে অন্যেরা হুমড়ি খেয়ে পড়ল বানর ধরতে। তারা বানর ধরে ধরে ঐ আগুন্তকের কাছে বিক্রি করা শুরু করল।
সবাই নিজের কাজ ফেলে এলাকার প্রায় ৭০% বানর ধরে ওই আগুন্তকের কাছে বিক্রি করল। আগুন্তক বানর কিনে খাঁচায় পুরে রাখল। এরপর গ্রামে বানরের
সংখ্যা কমে গেল। আগুন্তক বানরের দাম বাড়িয়ে ৭৫ টাকা দরে বানর কেনার আগ্রহ প্রকাশ করল। এভাবে আরো ২০% বানর
কিনতে সক্ষম হলো।
এরপর এলাকাবাশী আর কোনো বানর ধরতে পারল না। আগুন্তক এবার ১০০ টাকা দরে বানর কেনার আগ্রহ প্রকাশ করল। কয়েকদিন পর অন্য এক আগুন্তক হাজির হলো ওই
গ্রামে। নতুন আগুন্তক বলল আমি কিছু বানর ধরেছি সেগুলো ৮০ টাকা দরে বেচতে চায়। এলাকাবাসী নতুন আগুন্তকের কাছ থেকে কিছু বানর কিনে পুরতন আগুন্তকের কাছে ১০০ টাকা করে বিক্রি করল ফলে তাদের কিছু লাভ হলো। এবার নতুন আগুন্তকের কাছে গ্রামবাসী ভিড় করল বানর কেনার জন্য। নতুন আগুন্তক তার সব বানর এলাকাবাসীর কাছে বিক্রি করে দিয়ে চলে গেল।
এলাকাবাসী এবার তাদের কেনা বানর বিক্রির জন্য নিয়ে গেল প্রথম আগুন্তকের কাছে। গিয়ে দেখল প্রথম আগুন্তক নেই, তাকে আর পাওয়া যাচ্ছে না। প্রথম আগুন্তক নেই, দ্বিতীয় আগুন্তকও এলাকায় নেই। এলাকায় আছে শুধু এলাকার বানর। মাঝে থেকে এলাকাবাসীর টাকা নিয়ে হাওয়া হয়ে গেল দুই আগুন্তক।
শিক্ষণঃ এড়ানোর উপায় হলো অতি লোভ না করা এবং নিউজ/গুজবে ট্রেড না করা।