টেকনিক্যাল এনালাইসিস (টিএ) আমাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে, মুনাফা করতে সাহায্য করে কিন্তু আমারা সবাই (সাধারণ বিনিয়োগকারীরা) কেন টিএ শিখিনা? এর কারণ খুজতে গিয়ে আমরা যে কারণগুলো পাই তার মধ্যে কয়েকটি হলো-
২) ভাষাগত কারণে সবাই ইংরেজি/হিন্দি বই/ভিডিও পড়তে/শুনতে পারে না।
৩) বিভিন্ন উৎস থেকে পড়তে, বুঝতে ও মূল বিষয়বস্তু খুঁজে পেতে সমস্যা হয় এবং প্রচুর সময় নষ্ট হয়।
৪) টিএ জানলে বিনিয়োগ নিরাপদ থাকে ও মুনাফা করা যায় এটা অনেকেই জানে না।
৫) আমাদের মার্কেটে টিএ কাজ করে এটা অনেকে বিশ্বাস করে না।
৬) অনেকে ব্যবহারিক না করে শুধু থিওরি পড়ে ট্রেড করতে গিয়ে লস করে টিএ এর দুর্নাম করে।
৭) যারা গুজব/নিউজ ছড়িয়ে মার্কেট থেকে সুবিধা নেয় তারা টিএ কে নিরুৎসাহিত করে ইত্যাদি।
এ সকল বাধা কাটিয়ে ওঠার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বাধাগুলো কাটিয়ে ওঠার জন্য-
২) ভাষাগত বাধা কাটিয়ে উঠতে সাইটটি সম্পূর্ণ বাংলায় লেখা হয়েছে (তবে মার্কেটে প্রচলিত ইংরেজি টার্ম আছে)।
৩) কম সময়ে দ্রুত বোঝার জন্য শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকু সরলভাবে গাইডের মত করে উপস্থাপন করা হয়েছে।
৪) এখানে যা লেখা হয়েছে তা বুঝলে ও মানলে বিনিয়োগ অবশ্যই নিরাপদ থাকবে ও মুনাফা আসবে।
৫) এই সাইট পূরোটা পড়লে বিশ্বাস করতে পারবে যে টিএ আমাদের মার্কেটে কাজ করে।
৬) তাত্বিক এর পাশাপাশি ব্যবহারিক বিষয় বর্ণনা করা হয়েছে যাতে সবাই প্রয়োগ শিখতে পারে।
৭) গুজব/নিউজ বিনিয়োগকারীর শত্রু। গুজব/নিউজ থেকে বাঁচার উপায় জানা যাবে।
এছাড়াও, আমাদের সাইটের কিছু বিশেষ দিক হলো ----
১) লেভেল-১ঃ প্রথমিক, লেভেল-২ঃ তাত্বিক এবং লেভেল-৩ঃ ব্যবহারিক [প্রফেশনাল] বিষয় পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে।
৩) আমাদের মার্কেটের উদাহরণ ব্যবহার করা হয়েছে।
৪) যারা আরো বিশদ জানতে চায় তাদের জন্য প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা আছে।
৫) প্রফেশনাল লেভেলের ট্রেনিং এ প্রাকটিক্যাল এর ব্যবস্থা আছে।
৬) প্রয়োজনীয় সার্টিফিকেশনের ব্যবস্থা আছে।
লিখতে গিয়ে এই সাইটে কোন ভুল হয়নি এমন দাবী করব না। কোন ভুল পেলে জানাবেন, তা দ্রুততার সাথে সংশোধনের ব্যবস্থা করা হবে।
এটি একটি সম্পূর্ণ শিক্ষামুলক সাইট। এই সাইটটি প্রফেশনালি পরিচালিত হচ্ছে এটি একটি গুজব মুক্ত সাইট। এখানে সোশাল মিডিয়ার মত প্রতারণার ফাঁদ/ভয় নাই। এই সাইট থেকে কোন স্টক রিকমেন্ড করা হয় না।
এটা কোন কপিপেস্ট সাইট না। টেকনিক্যাল এনালাইসিস সম্বন্ধে তিনটি ধাপে পর্যায়ক্রমে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করা হয়েছে। নিয়মিত ভাবে নতুন কন্টেন্ট যোগ ও আপডেট করা হচ্ছে।
সবাই দোয়া করবেন যাতে আমাদের সর্বোচ্চটুকু আপনাদের জন্য লিখতে পারি।
ধন্যবাদ।