এই ব্লগটি সন্ধান করুন

সিএসআর প্রোগ্রাম

যে সব সমাজে আমরা বেড়ে উঠি/ বাসকরি/ কাজ করি সেই সকল সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকেই আমরাও আনন্দের সাথে জানাছি যে,  আমারাও সিএসআর প্রোগ্রাম শুরু করেছি। 

আমরা অনেকেই ভাবি যে, সিএসআর প্রোগ্রাম হলো কাউকে অর্থ / সম্পদ / ব্যবহার্য / সেবা ইত্যাদি দিয়ে সহায়তা করা। কিন্তু সিএসআর বিষয়টা  আরো ব্যাপক। যেমন, সমাজে ছোট একটি জনসচেতনতা তৈরির জন্য কাজ করাও সিএসআর। এতে আর্থিক সংযুক্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন ধরুন একজন প্রতিদিন সাইকেলে চড়ে অফিসে যায়। সে তার সাইকেলের পিছনে লিখে রেখেছে যে, ট্রাফিক আইন মেনে চলুন। এটা তার একটি সিএসআর প্রোগ্রাম। আবার একজন পায়ে হেঁটে অফিসে যায়, সে তার ব্যাগে লিখেছে যে, সর্বদা সত্য কথা বলুন। এটা তার একটি সিএসআর প্রোগ্রাম। একজন তার অফিসের ডেক্সে লিখে রেখেছে যে, ঘুষ হারাম এবং শাস্তি যোগ্য অপরাধ। এটাও তার পক্ষ থেকে একটা সিএসআর প্রোগ্রাম। একজন প্রতিদিন একজন ক্ষুধার্তকে ফ্রি খাবার খাওয়ায় এটা তার একটি সিএসআর প্রোগ্রাম । 

আমাদের সিএসআর প্রোগ্রাম সমূহ হলো বিনামুল্যে নানা জ্ঞান ও তথ্য, যেমন- 

২) ছোটদের প্রথমিক জ্ঞান (১ম-৫মঃ বাংলা, গণিত, ইংরেজি)
৩) ব্যাংক/ব্যাংকিং বিষয়ক প্রথমিক জ্ঞান (লোন, জিবি, এফএক্স)