বন্ধুদের মধ্যে কথা বার্তায় একটা শব্দ সচারচার ব্যবহার হয়, সেটা হলো ভন্ড। ভন্ড জিনিষটা কি? ভন্ড এর সমর্থক শব্দ হলো ভানকারী, কপট, শঠ, প্রতারক ইত্যাদি।
এই মানুষগুলো মুখে একরকম আর কর্মে অন্যরকম। এদের কথার সাথে কাজের মিল থাকে না। ভন্ড, প্রতারক শব্দের অর্থ যাই হোক না কেন বড় ভন্ড সে, যে নিজের সাথে প্রতারণা করে, বড় প্রতারক সে, যে নিজের সাথে নিজেই প্রতারণা করে।
ধরুন একজন নিজের সাথে নিজে কমিটমেন্ট করল যে, সে আজ থেকে আর মিথ্যা কথা বলবে না। তারপর সে আবার মিথ্যা কথা বলা শুরু করল। এই ব্যক্তিই হলো সবচেয়ে বড় প্রতারক/ভন্ড।
ধরুন একজন নামাজী ব্যক্তি, সে হারাম খায় না। তাকে শুকুরের মাংস দেন, সে খাবে না। কারণ শুকুরের মাংস হারাম। সুদও হারাম। শুকুরের মাংস=হারাম=সুদ। সেই ব্যক্তি যদি সুদ খায় তবে সে নিজের সাথে নিজেই ভন্ডামি করছে। সেই ব্যক্তিই হলো সবচেয়ে বড় ভন্ড/প্রতারক।
আসুন আমারা কিছু ভন্ডামির তালিকা তৈরী করার চেষ্টা করি --