এই ব্লগটি সন্ধান করুন

মোয়া লাগবে মোয়া-----

দুই ভাই আর তার মা মিলে বাস করত এক গ্রামে। তারা ছিল খুবই গরীব। তাদের মা মুড়ির মোয়া বানিয়ে সেটা বাজারে বিক্রি করে যে আয় হতো সেই টাকা দিয়ে সংসার চালাত। একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়ল। তার মা দুই ভাইকে ডেকে বলল ঘরে যে মোয়াগুলো আছে সেগুলো হাটে গিয়ে বিক্রি করে চাল কিনে আনতে। 

দুইভাইকে মা ৫ টাকা দিয়ে বলল, হাটে যেতে যেতে ক্ষুধা লাগলে কিছু খাবি এই টাকা দিয়ে । মা আরো বলল, প্রতিটি মোয়া ৫ টাকা করে বিক্রি করতে। দুইভাই চলল বাজারে মোয়া বিক্রি করতে। বড় ভাই এর হাতে মোয়ার ব্যাগ, ছোট ভাই এর পকেটে ৫ টাকা। 

কিছুদুর যাওয়ার পর ছোট ভাই এর ক্ষুধা পেল। সে বড় ভাইকে জিজ্ঞাসা করল ভাই তোমার একটি মোয়ার দাম কত? বড় ভাই উত্তরে বলল ৫ টাকা। ছোট ভাই বলল আমার খুব ক্ষিদে পেয়েছে আমার কাছে ৫ টাকা আছে এই ৫ টাকায় আমার কাছে একটি মোয়া বিক্রি কর। বড় ভাই বলল ঠিক আছে ৫ টাকা দাও আর এই নাও একটি মোয়া। এরপর একটি মোয়া দুইভাই মিলে ভাগ করে খেল। এখন বড় ভায়ের পকেটে হল ৫ টাকা আর ছোট ভাই হাতে নিল মোয়ার ব্যাগ।  

কিছুদুর যাওয়ার পর এবার বড় ভাই এর পেল ক্ষুধা। সে ছোট ভাইকে জিজ্ঞাসা করল ছোট তোমার একটি মোয়ার দাম কত? ছোট উত্তরে বলল ৫ টাকা। বড় ভাই বলল আমার খুব ক্ষিদে পেয়েছে আমার কাছের ৫ টাকা নাও এবং আমার কাছে একটি মোয়া বিক্রি কর। ছোট ভাই বলল ঠিক আছে ৫ টাকা দাও আর এই নাও একটি মোয়া। এরপর একটি মোয়া দুইভাই মিলে ভাগ করে খেল। 

এভাবে, দুই ভাই চলেতে লাগল আর এক ভাই আর এক ভাই এর কাছে মোয়া বিক্রি করতে লাগল আর মোয়া খেতে থাকল। এরপর যখন তারা হাটে পৌছাল তখন দেখল যে তাদের কাছে আর একটি মোয়াও অবশিষ্ট নাই। অবশিষ্ট রইল শুধু তাদের হাতের সেই ৫ টাকা। সেই ৫ টাকার চাল নিয়ে বাড়ি ফিরল। 

আমাদের সাধারণ বিনিয়োগকারীদের অবস্থা মোটামুটি এরকমই। শেয়ার বাজারের বুদ্ধিও বাচ্চাদের মত, শেয়ার বাজারে আচরণও করি বাচ্চাদের মত। আমাদের অবস্থাও হয় এই বাচ্চাদের মত। 


শেয়ারবাজার হলো এমন এক বাজার, যেখানে প্রতিদিন সকালে দুই দল মানুষ মিলিত হয়। এর মধ্যে এক দলের থাকে টাকা, আরেক দলের থাকে অভিজ্ঞতা। দিন শেষে তারা কেবল নিজেদের সম্পদ [টাকা বনাম অভিজ্ঞতা] হাতবদল করে। যাদের টাকা ছিল তারা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরে আর অভিজ্ঞরা ফেরে টাকা নিয়ে। 

শেয়ারবাজারে তিন ধরনের বিনিয়োগকারী থাকেন। এর মধ্যে ১০ শতাংশ আছেন, যারা কিছুটা জানেন। ১০ শতাংশ আছেন যারা বাজারের কিছুই জানেন না। আর ৮০ শতাংশ জানেনই না যে তারা আসলে কিছুই জানেন না। সুতরাং আপনাকে কিছু জানার দলে থাকতে হবে।