এই ব্লগটি সন্ধান করুন

বিড়ালের দক্ষতা

এক বনে পাশাপাশি বাস করত এক খেঁকশিয়াল ও এক বনবিড়াল। 

একদিন দুজনে বসে গল্প করতে করতে শিয়াল বলল আমি বনের কুকুরগুলোকে প্রচণ্ড ঘৃণা করি, বনবিড়াল বলল আমিও প্রচণ্ড ঘৃণা করি। 

বনবিড়াল বলল ওরা খুব দ্রুত দৈড়ায় কিন্তু আমাকে কখনো ধরতে পারে না। আমি একটা কৌশল জানি। 

শিয়াল আত্মবিশ্বাসের সাথে বলল আমি অনেক কৌশল জানি যেমন, কাঁটাওয়ালা জঙ্গলের মধ্যে লুকানো, ঘন ঝোপঝাড়ের মধ্যে লুকানো, মাটির গর্তের মধ্যে লুকানো এরকম আরো অনেক উপায় আছে আমার কাছে। 

শিয়ালের এত দক্ষতা শুনে বিড়াল আশ্চর্য হলো। 

শিয়াল বলল কি দুঃখের কথা তুমি মাত্র একটা কৌশল জানো। আচ্ছা বলতো তোমার কৌশলটা কি? 

বিড়াল বলল শিয়াল মামা পিছনে দেখো কুকুরগুলো দলবেঁধে দৌড়ে আসছে। আমি আমার পালাবার কৌশলটা দেখাচ্ছি। এই বলে বিড়াল পাশের গাছে চড়ে উপরের ডালে গিয়ে বসলো। 

কুকুররা তখন শিয়ালকে তাড়া করলো। 

শিয়াল নানা উপায়ে পালাবার চেষ্টা করল কিন্তু পারল না। অবশেষে কুকুরের দল শিয়ালকে ধরে মেরে ফেললো। 

গাছের উপর বসে বিড়াল আপন মনে বলতে লাগলো, শিয়ালের অনেক কৌশলের চেয়ে আমার একটা কৌশলই ভাল, আমি প্রাণে বেঁচে গেছি।

টেকনিক্যালের অনেক টেকনিক জানার চেয়ে কেউ যদি একটা টেকনিক এর মাস্টার হয় তবে মার্কেটে টিকে থাকার জন্য সেটাই যথেষ্ট। তবে সেই টেকনিকটা যেন বুল/বিয়ার/সাইডওয়ে সবসময় কাজ করে।