এই ব্লগটি সন্ধান করুন

ট্রেডিং সাইকোলজি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ট্রেডিং সাইকোলজি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

টেকনিক্যাল এনালিস্ট হওয়ার রোডম্যাপঃ

একটা খুব কমন প্রশ্ন আসে যে, কিভাবে একজন পেশাদার টেকনিক্যাল এনালিস্ট / টেকনিক্যাল ট্রেডার  হবো। এই প্রশ্নের উত্তরটা সংক্ষিপ্ত নয়, তাই বিস্তারিত লিখছি। 

টেকনিক্যাল এনালিস্ট হওয়ার রোডম্যাপঃ  

১। এডভান্স লেভেলের থিওরি শিখতে হবে।  

২। নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী আদ্যপান্ত পড়তে হবে। 

৩। নিজের জন্য ট্রেডিং স্ট্র্যাটেজি ডিজাইন করতে হবে। 

৪। ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করতে হবে। 

৫। ট্রেডিং স্ট্র্যাটেজি বাস্তবে প্রয়োগ করতে হবে। 

৬। অভিজ্ঞতার আলোকে স্ট্র্যাটেজি সংশোধন করতে হবে। 

৭। একটি পুর্ণ মার্কেট সাইকেল ট্রেড করতে হবে। 

৮। কাজগুলো অবশ্যই একজন দক্ষ প্রফেশনালের অধীনে করতে হবে।  


প্রবাদে আছে, অল্প বিদ্যা ভয়ংকর, তাই ভালভাবে পুরোটা শিখুন, পুঁজি নিরাপদ রাখুন। 




ভন্ডামির সাতকাহন

বন্ধুদের মধ্যে কথা বার্তায় একটা শব্দ সচারচার ব্যবহার হয়, সেটা হলো ভন্ড। ভন্ড জিনিষটা কি? ভন্ড এর সমর্থক শব্দ হলো ভানকারী, কপট, শঠ, প্রতারক ইত্যাদি। 

এই মানুষগুলো মুখে একরকম আর কর্মে অন্যরকম। এদের কথার সাথে কাজের মিল থাকে না। ভন্ড, প্রতারক শব্দের অর্থ যাই হোক না কেন বড় ভন্ড সে, যে নিজের সাথে প্রতারণা করে, বড় প্রতারক সে, যে নিজের সাথে নিজেই প্রতারণা করে। 

ধরুন একজন নিজের সাথে নিজে কমিটমেন্ট করল যে, সে আজ থেকে আর মিথ্যা কথা বলবে না। তারপর সে আবার মিথ্যা কথা বলা শুরু করল। এই ব্যক্তিই হলো সবচেয়ে বড় প্রতারক/ভন্ড। 

ধরুন একজন নামাজী ব্যক্তি, সে হারাম খায় না। তাকে শুকুরের মাংস দেন, সে খাবে না। কারণ শুকুরের মাংস হারাম। সুদও হারাম। শুকুরের মাংস=হারাম=সুদ। সেই ব্যক্তি যদি সুদ খায় তবে সে নিজের সাথে নিজেই ভন্ডামি করছে। সেই ব্যক্তিই হলো সবচেয়ে বড় ভন্ড/প্রতারক। 

আসুন আমারা কিছু ভন্ডামির তালিকা তৈরী করার চেষ্টা করি -- 

রক্ষক যখন ভক্ষক ---- তাকে কি বলবেন বলেন ? 
ধার্মিক কিন্তু অত্যাচারী ---- তাকে কি বলবেন বলেন ? 
নামাজী/হাজী কিন্তু সুদ খায় ---- তাকে কি বলবেন বলেন ? 
যারা ঘুষকে হালাল মনে করে  ---- তাকে কি বলবেন বলেন ? 
একজন ধার্মিক খাবারে ভেজাল দেয় ---- তাকে কি বলবেন বলেন ? 
একজন শিক্ষকের সার্টিফিকেট জাল  ---- তাকে কি বলবেন বলেন ? 
একজন চিকিৎসকের সার্টিফিকেট জাল  ---- তাকে কি বলবেন বলেন ? 
নামে ইসলামী ব্যাংক কিন্তু ঋণ আদায়ে সুদী স্টাইল ---- তাকে কি বলবেন বলেন ?  
জনগণের সেবক কিন্তু নদী/খাল/ফুটপাত দখল করে ---- তাকে কি বলবেন বলেন ? 

লিস্ট করতে থাকেন --- তালিকা বাড়তেই থাকবে। 

যার মুখে টেকনিক্যাল আর ট্রেডে নিউজ   ---- তাকে কি বলবেন বলেন ? 
যে ট্রেনিং করায় টেকনিক্যাল কিন্তু ট্রেড করে নিউজে ---- তাকে কি বলবেন বলেন ? 

বিড়ালের দক্ষতা

এক বনে পাশাপাশি বাস করত এক খেঁকশিয়াল ও এক বনবিড়াল। 

একদিন দুজনে বসে গল্প করতে করতে শিয়াল বলল আমি বনের কুকুরগুলোকে প্রচণ্ড ঘৃণা করি, বনবিড়াল বলল আমিও প্রচণ্ড ঘৃণা করি। 

বনবিড়াল বলল ওরা খুব দ্রুত দৈড়ায় কিন্তু আমাকে কখনো ধরতে পারে না। আমি একটা কৌশল জানি। 

শিয়াল আত্মবিশ্বাসের সাথে বলল আমি অনেক কৌশল জানি যেমন, কাঁটাওয়ালা জঙ্গলের মধ্যে লুকানো, ঘন ঝোপঝাড়ের মধ্যে লুকানো, মাটির গর্তের মধ্যে লুকানো এরকম আরো অনেক উপায় আছে আমার কাছে। 

শিয়ালের এত দক্ষতা শুনে বিড়াল আশ্চর্য হলো। 

শিয়াল বলল কি দুঃখের কথা তুমি মাত্র একটা কৌশল জানো। আচ্ছা বলতো তোমার কৌশলটা কি? 

বিড়াল বলল শিয়াল মামা পিছনে দেখো কুকুরগুলো দলবেঁধে দৌড়ে আসছে। আমি আমার পালাবার কৌশলটা দেখাচ্ছি। এই বলে বিড়াল পাশের গাছে চড়ে উপরের ডালে গিয়ে বসলো। 

কুকুররা তখন শিয়ালকে তাড়া করলো। 

শিয়াল নানা উপায়ে পালাবার চেষ্টা করল কিন্তু পারল না। অবশেষে কুকুরের দল শিয়ালকে ধরে মেরে ফেললো। 

গাছের উপর বসে বিড়াল আপন মনে বলতে লাগলো, শিয়ালের অনেক কৌশলের চেয়ে আমার একটা কৌশলই ভাল, আমি প্রাণে বেঁচে গেছি।

টেকনিক্যালের অনেক টেকনিক জানার চেয়ে কেউ যদি একটা টেকনিক এর মাস্টার হয় তবে মার্কেটে টিকে থাকার জন্য সেটাই যথেষ্ট। তবে সেই টেকনিকটা যেন বুল/বিয়ার/সাইডওয়ে সবসময় কাজ করে। 



  

অশ্বডিম্ব/বাঘের চোখ

মার্কেট টাইমিং

অনেকে বলে মার্কেট টাইমিং হল অশ্বডিম্ব, কেউ বলে বাঘের চোখ, কেউ বলে দিল্লির লাড্ডু, কেউ বলে ধাঁধাঁ, কেউ বলে অলীক কল্পনা। কথা একদম সত্য। যেমন সত্য ছিল- কাঁচের মধ্যে আলো জ্বালানো, মানুষের আকাশে ওড়া, পৃথিবীর এমাথা থেকে ওমাথায় কথা বলা, লাইভে কথা বলা ইত্যাদি। আগের অনেক কল্পনা আজ বাস্তব। তেমনি মার্কেট টাইমিং একসময় কল্পনা হলেও আজ অনেকটাই বাস্তব। আমাদের মনে রাখতে হবে তালপাতায় লেখা এবং টাইপরাইটার এর দিন শেষ, এখন কৃত্তিম বুদ্ধিমত্তার যুগ শুরু হয়েছে। মার্কেট টাইমিং সম্ভব, এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন তবে একধাপ এগিয়ে যাবেন, নইলে পিছিয়ে পড়ে থাকবেন। 



প্রশ্ন হলো- মার্কেট টাইমিং কি আদেও সম্ভব? যদি হয় তবে কিভাবে সম্ভব? 

আপনি যদি টেকনিক্যাল এনালাইসিস প্রাকটিস করেন, আপনার যদি পূর্বনির্ধারিত মার্কেট এন্ট্রি এক্সিট রুল থাকে এবং সেটা মেনে চলেন তবে সম্ভব। চলুন দেখাযাক এটা কিভাবে কাজ করে। 

১) মার্কেট ডাউন হলে আপনি লং / বাই সিগনাল পাবেন না। 

২) মার্কেট ডাউন হলে আপনার বর্তমান লং/বাই পজিশনে সেল/এক্সিট/এসএল সিগনাল আসবে। 

৩) মার্কেট আপ হলে আপনি শর্ট/সেল সিগনাল পাবেন না। 

৪) মার্কেট আপ হলে আপনার বর্তমান শর্ট/সেল পজিশনে বাই/কাভার/এক্সিট/এসএল সিগনাল আসবে। 

মার্কেট একমুখী আর দ্বিমুখী হোক তাতে কোন যায়-আসে না। আপনার পূর্বনির্ধারিত ও পরিক্ষীত মার্কেট এন্ট্রি এক্সিট রুল আছে কি-না এবং সেটা মেনে চলেন কি-না তাতে যায় আসে। 

এমন হতে পারে যে, মার্কেট টাইমিং করতে গিয়ে কিছু প্রফিট মিস হতে পারে, কিছু এসএল নিতে হতে পারে, কিছু বাড়তি কমিশন গুনতে হতে পারে তবে এটা সত্য যে টেকনিক্যাল এনালাইসিস এখন যে পর্যায়ে পৌঁছে গেছে তাতে মার্কেট টাইমিং সম্ভব। 

টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করে অনেক মানুষ/প্রতিষ্ঠান এখন অটোমেটেড ট্রেডিং সিস্টেম/ট্রেডিং বট/সিগন্যাল জেনারেটর ইত্যাদি তৈরী করছে। কৃত্তিম বুদ্ধিমত্তা এটাকে আরো সহজ করে তুলেছে। 

গুগলে সার্চ করে এটার নেতিবাচক উত্তরই পাবেন। আরো ৫/৭/১০ বছর পরে গুগল যখন ইতিবাচক উত্তর দেবে তখন দেখবেন হয়তোবা ট্রেডিং এর দৌড়ে আপনি অনেকটাই পিছিয়ে গেছেন। 

বিশ্বাস জোর করে করানোর জিনিষ/বিষয় না। এটা বাস্তবতা দেখে উপলব্ধি করা ও মেনে নেওয়ার বিষয়। বুদ্ধিমানরা আগে করে, বোকারা বুদ্ধিমানদের দেখে করে, চালাকরা পরে করে, অতিচালাকরা নিজের বিশ্বাসের সাথেই চালাকি করে। 


বুঝলে বুজপাতা না বুঝলে তেজপাতা। 


ডিম আগে না মুরগী আগে ----

বলুন দেখি, ডিম আগে না মুরগী আগে? এ প্রশ্নের উত্তর খুজতে গেলে কেউ বলবে ডিম আগে আবার কেউ বলবে মুরগী আগে। 

এবার বলুন, ইন্ডেক্স আগে না স্টক আগে? অর্থাৎ, আগে ইন্ডেক্স পড়ে, নাকি আগে আপনার শেয়ারের দাম পড়ে? উত্তরে হয়ত বলবেন, ইন্ডেক্স পড়লে আমার শেয়ারের দাম পড়ে। আবার বুদ্ধি খাটিয়ে অনেকে বলবেন, আমার শেয়ারের দাম পড়লে ইন্ডেক্স পড়ে। কথা দুটোই ঠিক। আবার অনেকে আবেগে বলবেন, ইন্ডেক্স পড়লেও আমার শেয়ারের দাম পড়ে আবার ইন্ডেক্স বাড়লেও আমার শেয়ারের দাম পড়ে। 

১) সাধারণভাবে বললে --- 
বেশিরভাগ শেয়ারের যখন দাম বাড়ে তখন ইন্ডেক্স বাড়ে আবার যখন বেশিরভাগ শেয়ারের যখন দাম পড়ে তখন ইন্ডেক্স পড়ে।  
 
২) একটু চিন্তা করে বললে --- 
বেশিরভাগ মানুষ যখন শেয়ার কেনে [বুলিশ আচরণ করে] তখন ইন্ডেক্স বাড়ে আবার যখন বেশিরভাগ মানুষ শেয়ার বিক্রি করেন [বিয়ারিশ আচরণ করে] তখন ইন্ডেক্স পড়ে। একটি স্টকের ক্ষেত্রেও একই কথা বলা যায়। 
  
৩) যদি গভীরভাবে চিন্তা করে বলি তবে --- 
যখন কম সংখ্যক মানুষ [মেকাররা] শেয়ার কেনে [বুলিশ আচরণ করে] তখন ইন্ডেক্স বাড়ে আবার যখন কম সংখ্যক মানুষ [মেকাররা] শেয়ার বিক্রি করেন [বিয়ারিশ আচরণ করে] তখন ইন্ডেক্স পড়ে। একটি স্টকের ক্ষেত্রেও একই কথা সত্য। 

ঘটনা যাই হোক একথা ঠিক যে ---
১) বিনিয়োকারীরা বুলিশ আচরণ করলে ইন্ডেক্স ওঠে আর বিয়ারিশ আচরণ করলে ইন্ডেক্স পড়ে। 
২) আর, বিনিয়োগকারীদের এই আচরণ নির্ভার করে বাজার/স্টকের উপর তার মনোভাবের উপর। 
৩) আবার, মনোভাব নির্ভর করে বিনিয়োগকারীদের জ্ঞান ও তাদের কাছে থাকা তথ্য উপাত্তের উপর। 
৪) যেহেতু-- আমাদের জ্ঞানের কোঠা শুন্য, সেহেতু-- পুরোটাই নির্ভর করে তথ্য নামক গুজবের উপর। 

ইন্ডেক্স হলো আমাদের সবার শেয়ারের উত্থান ও পতনের সামগ্রিক রুপ। শেয়ার সমুহের দাম বাড়লে তার ফল স্বরূপ ইন্ডেক্স বাড়ে এবং শেয়ার সমুহের দাম কমলে তার ফল স্বরূপ ইন্ডেক্স কমে। 

কোন স্টকের দাম বাড়লে/কমলে তা ইন্ডেক্সেকে কতটুকু বাড়তে/কমতে অবদান রাখবে তা নির্ভর করে ঐ স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর। 

স্বাভাবিক অবস্থায়ঃ শেয়ার সমুহের দাম বাড়লে ইন্ডেক্স বাড়ে, দাম পড়লে ইন্ডেক্স পড়ে। আগে স্টক পরে ইন্ডেক্স।
 
প্যানিক অবস্থায়ঃ ইন্ডেক্স বাড়তে দেখে অনেকেই প্যানিক হয়ে শেয়ার কেনে ও শেয়ারের দাম আরো বাড়ে, ইন্ডেক্স পড়তে দেখে অনেকেই প্যানিক হয়ে শেয়ার বিক্রি করে ও শেয়ারের দাম আরো পড়ে। এক্ষেত্রে, আগে ইন্ডেক্স পরে স্টক।   

বিশেষ দ্রষ্ট্রব্যঃ এগুলো হলো মনস্তাত্তিক বিশ্লেষণ, সাংখ্যিক হিসাবের সাথে মেলানো যাবে না।  

মোয়া লাগবে মোয়া-----

দুই ভাই আর তার মা মিলে বাস করত এক গ্রামে। তারা ছিল খুবই গরীব। তাদের মা মুড়ির মোয়া বানিয়ে সেটা বাজারে বিক্রি করে যে আয় হতো সেই টাকা দিয়ে সংসার চালাত। একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়ল। তার মা দুই ভাইকে ডেকে বলল ঘরে যে মোয়াগুলো আছে সেগুলো হাটে গিয়ে বিক্রি করে চাল কিনে আনতে। 

দুইভাইকে মা ৫ টাকা দিয়ে বলল, হাটে যেতে যেতে ক্ষুধা লাগলে কিছু খাবি এই টাকা দিয়ে । মা আরো বলল, প্রতিটি মোয়া ৫ টাকা করে বিক্রি করতে। দুইভাই চলল বাজারে মোয়া বিক্রি করতে। বড় ভাই এর হাতে মোয়ার ব্যাগ, ছোট ভাই এর পকেটে ৫ টাকা। 

কিছুদুর যাওয়ার পর ছোট ভাই এর ক্ষুধা পেল। সে বড় ভাইকে জিজ্ঞাসা করল ভাই তোমার একটি মোয়ার দাম কত? বড় ভাই উত্তরে বলল ৫ টাকা। ছোট ভাই বলল আমার খুব ক্ষিদে পেয়েছে আমার কাছে ৫ টাকা আছে এই ৫ টাকায় আমার কাছে একটি মোয়া বিক্রি কর। বড় ভাই বলল ঠিক আছে ৫ টাকা দাও আর এই নাও একটি মোয়া। এরপর একটি মোয়া দুইভাই মিলে ভাগ করে খেল। এখন বড় ভায়ের পকেটে হল ৫ টাকা আর ছোট ভাই হাতে নিল মোয়ার ব্যাগ।  

কিছুদুর যাওয়ার পর এবার বড় ভাই এর পেল ক্ষুধা। সে ছোট ভাইকে জিজ্ঞাসা করল ছোট তোমার একটি মোয়ার দাম কত? ছোট উত্তরে বলল ৫ টাকা। বড় ভাই বলল আমার খুব ক্ষিদে পেয়েছে আমার কাছের ৫ টাকা নাও এবং আমার কাছে একটি মোয়া বিক্রি কর। ছোট ভাই বলল ঠিক আছে ৫ টাকা দাও আর এই নাও একটি মোয়া। এরপর একটি মোয়া দুইভাই মিলে ভাগ করে খেল। 

এভাবে, দুই ভাই চলেতে লাগল আর এক ভাই আর এক ভাই এর কাছে মোয়া বিক্রি করতে লাগল আর মোয়া খেতে থাকল। এরপর যখন তারা হাটে পৌছাল তখন দেখল যে তাদের কাছে আর একটি মোয়াও অবশিষ্ট নাই। অবশিষ্ট রইল শুধু তাদের হাতের সেই ৫ টাকা। সেই ৫ টাকার চাল নিয়ে বাড়ি ফিরল। 

আমাদের সাধারণ বিনিয়োগকারীদের অবস্থা মোটামুটি এরকমই। শেয়ার বাজারের বুদ্ধিও বাচ্চাদের মত, শেয়ার বাজারে আচরণও করি বাচ্চাদের মত। আমাদের অবস্থাও হয় এই বাচ্চাদের মত। 


শেয়ারবাজার হলো এমন এক বাজার, যেখানে প্রতিদিন সকালে দুই দল মানুষ মিলিত হয়। এর মধ্যে এক দলের থাকে টাকা, আরেক দলের থাকে অভিজ্ঞতা। দিন শেষে তারা কেবল নিজেদের সম্পদ [টাকা বনাম অভিজ্ঞতা] হাতবদল করে। যাদের টাকা ছিল তারা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরে আর অভিজ্ঞরা ফেরে টাকা নিয়ে। 

শেয়ারবাজারে তিন ধরনের বিনিয়োগকারী থাকেন। এর মধ্যে ১০ শতাংশ আছেন, যারা কিছুটা জানেন। ১০ শতাংশ আছেন যারা বাজারের কিছুই জানেন না। আর ৮০ শতাংশ জানেনই না যে তারা আসলে কিছুই জানেন না। সুতরাং আপনাকে কিছু জানার দলে থাকতে হবে।  

শেয়ার বাজারের দরবেশ

এটা শেয়ার বাজারের বানরের গল্প। যারা আগে পড়েনি তারা পড়তে পারেন। 

একটি এলাকার মানুষ বনরের যন্ত্রণায় অতিষ্ঠ ছিল। একদিন ঐ এলাকায় এল এক অচেনা লোক। লোকটি ৫০ টাকা দরে বানর কেনার আগ্রহ প্রকাশ করল। গ্রামের কেউ কেউ বানর ধরে আগুন্তকের কাছে বানর বেচা শুরু করল। তাদের দেখে অন্যেরা হুমড়ি খেয়ে পড়ল বানর ধরতে। তারা বানর ধরে ধরে ঐ আগুন্তকের কাছে বিক্রি করা শুরু করল। 

সবাই নিজের কাজ ফেলে এলাকার প্রায় ৭০% বানর ধরে ওই আগুন্তকের কাছে বিক্রি করল। আগুন্তক বানর কিনে খাঁচায় পুরে রাখল। এরপর গ্রামে বানরের সংখ্যা কমে গেল। আগুন্তক বানরের দাম বাড়িয়ে ৭৫ টাকা দরে বানর কেনার আগ্রহ প্রকাশ করল। এভাবে আরো ২০% বানর কিনতে সক্ষম হলো। 

এরপর এলাকাবাশী আর কোনো বানর ধরতে পারল না। আগুন্তক এবার ১০০ টাকা দরে বানর কেনার আগ্রহ প্রকাশ করল। কয়েকদিন পর অন্য এক আগুন্তক হাজির হলো ওই গ্রামে। নতুন আগুন্তক বলল আমি কিছু বানর ধরেছি সেগুলো ৮০ টাকা দরে বেচতে চায়। এলাকাবাসী নতুন আগুন্তকের কাছ থেকে কিছু বানর কিনে পুরতন আগুন্তকের কাছে ১০০ টাকা করে বিক্রি করল ফলে তাদের কিছু লাভ হলো। এবার নতুন আগুন্তকের কাছে গ্রামবাসী ভিড় করল বানর কেনার জন্য। নতুন আগুন্তক তার সব বানর এলাকাবাসীর কাছে বিক্রি করে দিয়ে চলে গেল।  

এলাকাবাসী এবার তাদের কেনা বানর বিক্রির জন্য নিয়ে গেল প্রথম আগুন্তকের কাছে। গিয়ে দেখল প্রথম আগুন্তক নেই, তাকে আর পাওয়া যাচ্ছে না। প্রথম আগুন্তক নেই, দ্বিতীয় আগুন্তকও এলাকায় নেই। এলাকায় আছে শুধু এলাকার বানর। মাঝে থেকে এলাকাবাসীর টাকা নিয়ে হাওয়া হয়ে গেল দুই আগুন্তক। 

শিক্ষণঃ এড়ানোর উপায় হলো অতি লোভ না করা এবং নিউজ/গুজবে ট্রেড না করা।  


জানার চেয়ে মানা জরুরী

ওয়ারেন বাফেট বলেন যে তিনি তার সাফল্যের সব সিক্রেট তাঁর বক্তৃতায় ফাঁস করে দেন, কারণ তিনি বিশ্বাস করেন যে সবাই এটা জানবে কিন্তু কেউ এটা মানবে না। 

বাস্তবতা আসলেই তাই- আমারা জানি বেশি কিন্তু মানি কম অথবা জানি কিন্তু মানি না। জানিনা তাই মানি না এমনটা খুব একটা হয়ে না।  

এই যে দেখুন আমরা সবাই জানি যে, --- 

ইসলামে - 
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামুলক ---- সবাই জানি কিন্তু অনেকেই তা পালন করি না। 
সুদ খাওয়া হারাম ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ঘুষ নেওয়া হারাম ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অবৈধ ইনকাম করা হারাম  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
দুর্নীতি করে অর্জিত অর্থ হারাম  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
চুরি/ডাকাতি করে অর্জিত অর্থ হারাম  ---- সবাই জানি অনেকেই তা মানি না।
অবৈধভাবে চাকুরী নিলে বেতন হারাম ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না।  
নারী-শিশু পাচার করে অর্জিত অর্থ হারাম  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অস্ত্র-মাদক ব্যবসা করে অর্জিত অর্থ হারাম  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ইসলামে হারাম খেয়ে নামাজ/ইবাদত হয় না ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 

রাষ্ট্রীয় নিয়মে- 
নেশা করা যাবে না  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ওজনে কম দেওয়া যাবে না ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ক্ষমতার অপব্যবহার করা যাবে না ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অপহরণ / গুম / খুন / ধর্ষণ করা যাবে না  ---- সবাই জানি অনেকেই তা মানি না।  
অবিচার / জুলুম / চাঁদাবাজি করা যাবে না  ----  সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ফুটপাত / রাস্তা / নদী / খাল দখল করা যাবে না ---- সবাই জানি অনেকেই তা মানি না।  
ফলে / মাছে ফরমালিন ব্যবহার করা যাবে না  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 

সামাজিক নিয়মে- 
সর্বদা সত্য কথা বলা উচিত  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
বাবা-মায়ের সেবা করা উচিত ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
গুরুজনদের সম্মান করতে হবে ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অন্যায়ের প্রতিবাদ করা উচিত  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অন্যের ধর্মকে সম্মান করা উচিত  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 

টেকনিক্যাল এনালাইসিসে-  
এসএল নেওয়া উচিত  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
মানি ম্যানেজমেন্ট করা উচিত  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
রিস্ক-রিউয়ার্ড রেশিও মানা উচিত  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা উচিত না ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
সেটআপে আসার পর বাই করা উচিত ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
নিজের পরীক্ষিত স্ট্র্যাটেজি থাকা উচিত ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 

যারা, জানে কিন্তু মানে না -------- তাদের সফলতা আসে না। 

লক্ষ্য নির্ধারণ করা জরুরী

বন্ধু্রা মিলে একদিন আড্ডা দিচ্ছিলাম। এক বন্ধু জিজ্ঞাসা করল আমাদের জীবনের লক্ষ্য কি? 

উত্তরে, কেউ বলল ১০ এ ৮, কেউ বলল ঝাল মুড়ির ঠোঙ্গা এরকম কত মজার উক্তি। তাদের ব্যখ্যাগুলো এরকম ছিল, জীবনের লক্ষ্য রচনা ছিল পরীক্ষায় লিখে ১০ এ ৮ পেয়েছি, আর কি? কেউ বলল তার পরীক্ষার সেই খাতা দিয়ে নাকি ঝাল মুড়ির ঠোঙ্গা বানানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। 

উপরের কথাগুলো বললাম আমাদের জীবনের লক্ষ্য এর অবস্থা বোঝানোর জন্য। আমরা আসলে পড়ি/মুখস্ত করি পরীক্ষা আর সার্টিফিকেটের জন্য, বিষয়বস্তু বুঝি না এবং বাস্তব জীবনে প্রয়োগ করি না তাই আমদের ভবিষ্যত গুলো ফেলে দোওয়া মুড়ির ঠোঙ্গার মত ময়লার স্তূপে হাওয়ায় ওড়ে। 

একজন রেলস্টেশনে গেল, কাউন্টারে বলল টিকিট দাও, কাউন্টার মাস্টার বলল কোথাকার, লোকটি বলল- যে কোন জায়গার। ঘটনা যদি এই হয় তবে কাউন্টার মাস্টার হয় লোকটিকে টিকেট দেবে না আর যদি দেয় তবে সেটা তার কাজে আসবে না। লোকটি কখন কোথায় পৌঁছাতে চায় তা যদি নির্দিষ্ট থাকে এবং  যদি ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছাতে চায় তবে সে কোন জায়গায় যাবে, কয়টার কোন ট্রেনে যাবে তা সুনির্দিষ্ট করে বলতে হবে। তবেই সে তার লক্ষ্যেস্থলে পৌঁছাতে পারবে। 

সামান্য এইটুকু ভ্রমণের জন্য যদি সুনির্দিষ্ট লক্ষ্যে থাকতে হয় তবে এত বড় জীবনের অবশ্যই সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত অন্যথায় আপনি যা চান তা না পাওয়ার সম্ভাবনাই বেশী। 

বাস্তবতা হলো, পাহাড়ে চড়ার জন্য সবচেয়ে জরুরী হলো পাহাড়। একটি সঠিক ঠিকানা ছাড়া একটি চিঠি / মেইল কাংখিত ডেস্টিনেশনে পৌঁছায় না, মেইল বাউন্স হয়। একটি জাহাজ/বিমান চালনার জন্য যদি ডাইরেকশন মিটার না থাকে তবে সেটা লক্ষ্যে না পৌঁছে দুর্ঘটনা ঘটতে পারে। 

আমাদের সম্ভাবনা কম নেই, যা কম আছে তা হলো সুনির্দিষ্ট লক্ষ্য। সুনির্দিষ্ট লক্ষ্য না থাকায় আমাদের সফলতা আসে না। 

১৯৭৯ সালে হার্ভাড এমবিএ শিক্ষার্থীদের উপর এক গবেষনায় দেখা যায় যে, ৮৪% লক্ষ্যই নির্ধারণ করে না, ১৩% মনে মনে লক্ষ্য নির্ধারণ করে কিন্তু লিখে রাখে না, মাত্র ৩% তাদের লক্ষ্য কাগজে লিখে রাখে। 

১০ বছর পর ১৯৮৯ সালে একই ব্যক্তিদের উপর সমীক্ষা করে দেখা যায় যে, যে ১৩% মনে মনে লক্ষ্য নির্ধারণ করেছিল তার বাঁকি ৮৪% এর চেয়ে ২গুন বেশি আয় করছে, আর যে ৩% তাদের লক্ষ্য কাগজে লিখে রেখেছিল তারা সবার চেয়ে অনেক বেশি আয় করছিল। 

ধরুন, একজন তার লক্ষ্য নির্ধারণ করেত চায়, তবে তার লক্ষ্য কেমন হওয়া উচিত? এক কথায় এর উত্তর হলো- "স্মার্ট"। স্মার্ট লক্ষ্য কি? 

এস= স্পেসিফিক [সুনির্দিষ্ট]

এম= মেজারেবল [পরিমাপযোগ্য] 

এ= এচিভএবল [অর্জনযোগ্য] 

আর= রিলেভেন্ট [যৌক্তিক] 

টি= টাইম-বাউন্ড [সময় আবদ্ধ] 

স্পেসিফিক [সুনির্দিষ্ট]- একজন কি করতে চায় বা পেতে চায় বা হতে চায় তা সুনির্দিষ্ট হতে হবে। যেমন একজন প্রতি মাসে ১ লক্ষ টাকা আয় করতে চায়। লক্ষ্য নিজের কাছে ক্লিয়ার হতে হব, লক্ষ্য অর্জনের জন্য নিজের করনীয় জানা থাকতে হবে এবং সে লক্ষে ঝাঁপিয়ে পড়তে হবে ও অবিচল থাকতে হবে। লক্ষ্য সুনির্দিষ্ট ও ক্লিয়ার হলে শুরুটা ভাল হয়। 

মেজারেবল [পরিমাপযোগ্য]- যা করতে বা হতে চায় তা অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। যেমন একজন প্রতি মাসে ১ টা করে ১২ মাসে মোট ১২ টি বই পড়তে চায়। এতে নিজের অগ্রগতি পরিমাপ করা যায়, উৎসাহ বাড়ে, আরো উন্নতি করার সুযোগ নির্ণয় করা যায় এবং লক্ষ্য অর্জন সহজ হয়।    

এচিভএবল [অর্জনযোগ্য]- যা করতে বা হতে চায় তা অবশ্যই অর্জনযোগ্য হতে হবে। কেউ যদি লক্ষ্য ঠিক করে যে সে চাঁদে যেতে চায় তবে এটা অর্জন যোগ্য নয়। শুধু ডায়লগ দিলেই লক্ষ্য অর্জিত হবে না, লক্ষ্যটা অবশ্যই কাজের মাধ্যমে অর্জনযোগ্য হতে হবে।             

রিলেভেন্ট [যৌক্তিক]- যা করতে বা হতে চায় তা অবশ্যই যৌক্তিক হতে হবে।কেউ যদি লক্ষ্য ঠিক করে যে সে অমর হতে চায় তবে এটা যৌক্তিক নয়। কাজেই এমন লক্ষ্য নির্ধারণ করতে হবে যা যৌক্তিক। এজন্য, লক্ষ্য কেন নির্ধারণ করছি সে প্রশ্নের উত্তর থাকতে হবে।    

টাইম-বাউন্ড [সময় আবদ্ধ]- যা করতে বা হতে চায় তা অবশ্যই টাইম বাউন্ড হতে হবে।  যেমন সে এই বছর ৩০সে ডিসেম্বরের মধ্যে গাড়ী কিনতে চায়। এমন হওয়া যাবে না যে, আমি একদিন গাড়ী চায়। মনে রাখবেন সময় যদি না নির্ধারণ করেন তবে লক্ষ্য পুরণ কখনো নাও হতে পারে।   

লক্ষ্য ৩ তিন রকম হতে পারে-  

১) শর্ট টার্মঃ এ বছর কি করতে চায়, কি পেতে বা হতে চায়। এ লক্ষ্য গুলো ছোট ছোট হয়। মানুষ ছোট ছোট শখ বা ইচ্ছা পূরণের জন্য এধরণের লক্ষ্য নির্ধারণ করে যেমন সে এবছর ডিসেম্বরেরে মধ্যে কক্সবাজারে বেড়াতে যেতে চায়।    

২) মিড টার্মঃ ২-৫ বছরে কি করতে চায়, কি পেতে বা হতে চায়। এ লক্ষ্য গুলো তুলনামূলক বড় হয় ও সময় বেশি প্রয়োজন হয়। ২০২৫ সালের মধ্যে সে তিনগুন আয় করতে চায় ।  

২) লং টার্মঃ ৫-১০-২০ বছরে কি করতে চায়, কি পেতে বা হতে চায়। এ লক্ষ্য গুলো তুলনামূলক অনেক বড় ও সময় সাপেক্ষ্য হয়। ২০৩৫ সালের মধ্যে সে তার ফ্ল্যাটের ঋণ সম্পূর্ণ পরিশোধ করতে চায়। 

এখন প্রশ্ন হতে পারে যে, লক্ষ্য কি মনে মনে থাকবে নাকি লিখিত? এটা কি গোপন থাকবে নাকি ওপেন থাকবে? 

উত্তর হলো, হ্যাঁ, লক্ষ্য অবশ্যই লিখিত হতে হবে এবং ওপেন হতে হবে। লিখিত হলে এটা ভুলবেন না এবং ওপেন হলে অন্যরা যারা আপনার লক্ষ্য জেনেছে তার আপনাকে ফ্রি রিমাইন্ডার দিবে এবং আপনি তখন আরো ফোকাসড হবেন। 

কাজেই, 
টেকনিক্যাল এনালাইসিস শেখা নিয়ে আপনার স্মার্ট লক্ষ্য নির্ধারণ করা উচিত।
আপনার বিনিয়োগ নিয়েও আপনার স্মার্ট লক্ষ্য নির্ধারণ করা উচিত।  

কেন আমাদের থেকে টেকনিক্যাল এনালাইসিস (টিএ) শিখবেন?

এক জায়গায় টেকনিক্যাল এনালাইসিসের প্রায় সব কন্টেন্ট পাওয়া যায়। 

প্রাথমিক, তাত্বিক ও ব্যবহারিক এই ৩টি ভাগে পর্যায়ক্রমে সাজিয়ে লেখা হয়েছে।

বাংলাদেশে আমরাই প্রথম টিএ এর ব্যবহারিক প্রয়োগের বিদ্যা উন্মুক্ত করেছি। 

গুরুবিদ্যা লুকিয়ে না রেখে উদারভাবে টিএ বিদ্যা উন্মুক্ত করা হয়েছে।  

সম্পুর্ণ বাংলায় (মাতৃভাষায়) তাই বুঝতে সুবিধা। 

অল্প কথায়, সরল ও সংক্ষিপ্তভাবে লেখা তাই বুঝতে সহজ। 

শুধু প্রয়োজনীয় অংশ সহজবোধ্য করে লেখা হয়েছে যাতে সময় বাঁচে। 

আমাদের মার্কেটের বাস্তব উদাহরণ ব্যবহার করা হয়েছে তাই বিশ্বাস বাড়বে। 

টিএ শিখলে বিনিয়োগ নিরাপদ রাখার ও মুনাফা করার কৌশল জানতে পারবেন।

গুজব/নিউজ থেকে বাঁচার উপায় শিখলে মুলধন বড় ক্ষতির হাত থেকে বাঁচবে।

এটি একটি সম্পূর্ণ শিক্ষামুলক সাইট। 

টিএ প্রফেশনালদের দ্বারা সাইট পরিচালিত হচ্ছে।

এটি একটি গুজব মুক্ত সাইট। 

সোশাল মিডিয়ার মত এখানে প্রতারণার ফাঁদ/ভয় নাই। 

এই সাইট থেকে কোন স্টক রিকমেন্ড করা হয় না। 

এটা ইউনিক সাইট, কোন কপি-পেস্ট সাইট না। 

নিয়মিত ভাবে নতুন কন্টেন্ট যোগ করা হচ্ছে ও আপডেট করা হচ্ছে। 

আগ্রহীদের জন্য ৩টি লেভেলের ট্রেনিং এর সুব্যবস্থা আছে। 

ট্রেনিং করলে ট্রেনিং কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়। 

তাত্বিক ও ব্যবহারিক লেভেলের পরীক্ষার ব্যবস্থা আছে। 

পরীক্ষার স্কোর ও লেভেল উল্লেখ করে সার্টিফিকেট দেওয়া হয়। 

ট্রেডিং এর মনস্তত্ব

১) সফল শিকারীর গল্প 

২) বিলিভ সিসটেম ও এটিটুড 

৩) অনুশীলনের ক্ষমতা 

৪) কচ্ছপ ও খরগোসের গল্প 

৫) টিএ হিসাবে আমার বিশ্বাস 

৬) বিজয়ী ট্রেডারের আবেগ  

৭) বিজয়ী ট্রেডারের ডিসিপ্লিন 

৮) পরাজিত ট্রেডারের ব্যবহার 

৯) পরাজিত ট্রেডারের আবেগ 

১০) এক ব্যাঙের গল্প 

১১) সফল হতে হলে মানতে হবে

১২) জীবনের লক্ষ্য 

১৩) জানার চেয়ে মানা জরুরী  

১৪) শেয়ার বাজারের দরবেশ 

১৫) মোয়া লাগবে মোয়া 

১৬) অশ্বডিম্ব/বাঘের চোখ 

১৭) বিড়ালের দক্ষতা 

১৮) ভন্ডামির সাতকাহন 

১৯) ক্ষতিকর ভুল 

২০) 

অনুশীলনের ক্ষমতা

অনুশীলন বলতে একই কাজ বারবার করাকে বোঝায় যতক্ষণনা কাজটা সফলভাবে হওয়া শুরু করে। ট্রেডিংএ অনুশীলন বলেতে একই স্ট্র্যাটেজিতে বারবার ট্রেড করাকে বোঝানো হয় যতক্ষণনা ঐ স্ট্র্যাটেজিতে সফলভাবে ট্রেড হওয়া শুরু করে।  

একটি প্রাচীন প্রবাদ আছে - প্রাকটিস মানুষকে পারফেক্ট করে তোলে। 

আমেরিকান ফুটবল কোচ ভিনসেন্ট থমাস লম্বারদি বলেছিলেন প্র্যাকটিস মানুষকে পারফেকট করে না বরং পারফেকট প্র্যাকটিস মানুষকে পারফেকট করে তোলে। 

বিখ্যাত এথলেট মাইকেল ফিলিপস যখন ২০০৮ সালে যখন এক অলিম্পিকে ৮টি স্বর্ণ জিতল তখন এক সাংবাদিক তাকে বলেছিল আপনি অনেক ভাগ্যবান, এক অলিম্পিকে ৮টি স্বর্ণ জিতেছেন, অনেকে সারাজীবনে ৮টি স্বর্ণ জিততে পারেনা। মাইকেল ফিলিপস বলল- অলিম্পিক ৪ বছর পরে হয়, ১ দিনে ৮ ঘন্টা পানিতে প্রাকটিস করি, ৮ ঘন্টা পানিতে থাকলে শরীর গলে যেতে চায়। মাইকেল ফিলিপস সাংবাদিককে জিজ্ঞাসা করল তাহলে, ৩০ দিনে কয় ঘন্টা হয়? ১ বছরে কয় ঘন্টা হয়? ৪ বছরে কয় ঘন্টা হয়? আপনিও এত ঘন্টা প্র্যাকটিস করেন, স্বর্ণ জেতা আপনার জন্যও কোন ব্যাপার হবে না। 

বিখ্যাত অভিনেতা ব্রুস-লি বলেছেন- যে ১,০০০ রকম কিক জানে তাকে আমি ভয় পাইনা, আমি তাকে ভয় পাই যে ১ টা কিক ১০০০ বার প্রাকটিস করেছে। 

বিশ্ব বিখ্যাত সফল ফুটবলার পেলে বলেছিলেন- প্রাকটিসই সবকিছু। 

প্র্যাকটিস / অনুশীলন আসলে কি করে- 
  • অনুশীলন পারফেকশনের গ্যারান্টি দেয় না তবে পারফেকশন আনতে সাহায্য করে। 
  • অনুশীলন অতীতের ভুল থেকে শিখতে সাহায্য করে।  
  • অনুশীলন একটি দক্ষতাকে পুরোপুরি বুঝতে সাহায্য করে। 
  • অনুশীলন একটি দক্ষতায় কনফিডেন্স তৈরী করে। 
  • অনুশীলন দক্ষতাটির চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিখতে সাহায্য করে।  
  • অনুশীলন নিজের মধ্যে একটি ডিসিপ্লিন তৈরী করে। 
  • অনুশীলন দক্ষতাটির/কাজটির গতি বৃদ্ধি করে।  
  • অনুশীলন ব্যক্তির কাজে ফোকাস বৃদ্ধি করে। 
  • অনুশীলন নির্দিষ্ট কাজে এক্সপার্ট হতে সাহায্য করে। 
  • অনুশীলন মানুষকে তার দক্ষতার সম্ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সাহায্য করে। 
চাইনিজ বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন যে, অনুশীলন ছাড়া জ্ঞান মুল্যহীন, আবার উপযুক্ত জ্ঞান ছাড়া অনুশীলন বিপদজনক। বাংলায়ও এমন একটা প্রাবাদ আছে- অল্প বিদ্যা ভয়ংকর।  

সফল সবাই বলেছেন প্রাকটিস করতে। আসলে, কোন দক্ষতায় সফলতার জন্য প্র্যাকটিসের কোন বিকল্প আজও পৃথিবীতে আবিষ্কার হয়নি। তবে সঠিক পন্থায় অনুশীলন দ্রত দক্ষতা বৃদ্ধি ও সফল করে তোলে।  

বিলিভ সিসটেম ও এটিটুড

বিশ্বাসের রীতি যাকে ইংরেজিতে বলে বিলিভ সিসটেম। মানুষ বুঝে বা না বুঝে যাই বিশ্বাস করুক না কেন, তা তার চিন্তাভাবনা ও কার্যকলাপ/আচরণকে প্রভাবিত করে। 

বিশ্বাসের রীতি খুব মজার, 

যদি কেউ বিশ্বাস করে যে সে চ্যাম্পিয়ন হবে তবে তার চ্যাম্পিয়ন হবার শতভাগ গ্যারান্টি নেই, কিন্তু চ্যাম্পিয়ন হবে এই বিশ্বাস না করে কেউ চ্যাম্পিয়ন হতে পারে না। আর যে বিশ্বাস করে যে সে চ্যাম্পিয়ন হবে সে চ্যম্পিয়ন হবার জন্য প্রয়োজনীয় কার্যকলাপ করতে থাকে এবং সে চ্যাম্পিয়ন হতে না পারলেও অবশ্যই চ্যাম্পিয়নের অনেক গুনাগুন অর্জন করে। 

ইতিবাচক চিন্তাভাবনা (পজিটিভ থিংকিং) সফলতার গ্যারান্টি দেয়না তবে নেতিবাচক চিন্তাভাবনা (নেগেটিভ থিংকিং) বিফলতার গ্যারান্টি দেয়। 

তুমি আসলে ততটুকুই পাবে যতটুকু তুমি চিন্তা করতে পার ও তা পাওয়ার জন্য কাজ করো। 

আর তুমি যা বিশ্বাস (বিলিভ) করো, যা চিন্তা (থিংক) করো সে অনুযায়ীই গঠিত হয় তোমার মনোভাব (এটিটুড) এবং সে মোতাবেকই তোমার কার্যকলাপ/ব্যবহার পরিচালিত হয়। 

চারিদিকে সফলতার বৃষ্টি হচ্ছে, তুমি যদি এই সফলতা ধরতে চামচ পেতে দাও তবে চামচে করে পাবে, যদি মগ পেতে দাও তবে মগে করে পাবে, যদি বালতি পেতে দাও তবে বালতিতে করে পাবে। বিষয়টা হচ্ছে তুমি সফলতা ততটুকুই পাবে যতটুকু তোমার ধারণ করার ক্ষমতা আছে।  

ধর তুমি আজ এক লক্ষ টাকা আয় কর। যদি তুমি বিশ্বাস করো যে তোমার দুই লক্ষ টাকা আয় করার সম্ভাবনা আছে এবং চিন্তা করতে থাকো তবে তোমার ব্রেইনই তোমাকে বলে দেবে যে তুমি কি করলে বা কিভাবে তুমি দুই লক্ষ টাকা আয় করতে পারো। 

একটা মজার কথা হলো ব্রেইন হলো খুবই অলস ও বদমাইশ প্রকৃতির।ব্রেইন ততক্ষণ তোমাকে কিছু বলবে না যতক্ষণ তুমি তাকে কোন প্রশ্ন না করো। তুমি প্রশ্ন করলে তবেই সে উত্তর দেবে। তুমি যদি জিজ্ঞাসা করো যে কিভাবে তুমি আয় বাড়াতে পারো, তবেই কেবল ব্রেইন সেই প্রশ্নের উত্তর খুজে তোমাকে দেবে অন্যথায় বলবে না। 

সফল হতে হলে অবশ্যই মাথা খাটাতে হবে। হাত পা চালিয়ে অর্থাৎ কায়িক শ্রমে যদি বড় সফলতা আসতো তবে আমাদের দেশের রিকশাওয়ালারা আজ সবচেয়ে সফল থাকার কথা ছিল। আসলে মুখের নীচের অংশের শ্রম দিয়ে শুধু মুখের আহার জোটানো সম্ভব। তার চেয়ে বেশি কিছু করতে চাইলে মুখের উপরের অংশের অর্থাৎ মাথা কে খাটাতে হবে। 

দীর্ঘ দিনের বিলিভ সিস্টেম আর থট প্রসেস থেকে গড়ে ওঠে এটিটুড। এই এটিটুডই নির্দেশ করে যে একজন মানুষ কোন পথে পরিচালিত হবে বা কি ধরণের আচরণ করবে। 

এটিটুডের একটা মাজার উদাহরণ শুনুন-

বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো হাতী, সবচেয়ে দ্রতগামী প্রাণী হলো চিতাবাঘ, সবচেয়ে উচু প্রাণী হলো জিরাফ, সবচেয়ে চালাক প্রাণী হলো শিয়াল কিন্তু মজার বিষয় হলো এদের কেউই বনের রাজা নয়, বনের রাজা হলো সিংহ। রাজা হতে হলে কিছুতে সেরা হওয়ার দরকার নেই বরং রাজার হওয়ার এটিটুড দরকার। 

একটা হাতী/জিরাফ যদি একটা সিংহ দেখে তবে তারা ভাবে এই সিংহটি আমাদের খেয়ে ফেলবে পালাও (ডিফেন্সিভ) অন্যদিকে সিংহ যখন হাতী/জিরাফ দেখে তখন ভাবে এটাতো খাবার ধরো এবং খাও (এটাকিং)। এইযে মনোভাব/চিন্তাভাবনা/বিশ্বাসের তফাত থেকে নির্ধারিত হয় যে কে হবে রাজা আর কে হবে প্রজা। 

জানেন কি, আমরা শিক্ষা জীবনে যা পড়ি তার ৯০ ভাগই বাস্তব জীবনে কাজে লাগে না, আর যা কাজে লাগে তার ৯০ ভাগই আমাদের পড়ানো হয় না। 

মানুষ দেখে বা না দেখে যা বিশ্বাস করে তা থেকে তৈরী হয় মানুষের থট-প্রসেস আর থট-প্রসেস থেকে রেবিয়ে আসে এটিটুড আর এই এটিটুডই হলো মানুষের আচরণের নিয়ন্ত্রক। 

মানুষের বিশ্বাসের অবিশ্বাস্য কিছু বাস্তব উদাহরন বলছি-

২০১০ সালের আগ পর্যন্ত ক্রিকেটাররা বিশ্বাস করত যে, ওয়ানডে ক্রিকেটে ২০০ রান করা সম্ভব না। ২০১০ সালের আগে ক্রিকেটাররা কেউ ২০০ রান করতেও পারত না। ২০১০ সালে যখন শচীন টেন্ডুলকার ২০০ রান করল তার পর সবাই বিশ্বাস করা শুরু করে যে শচীন টেন্ডুলকার করেছে, চেষ্টা করলে আমরাও পারব। এর পর অনেকেই ২০০ রান করেছে। তারা পেরেছে কারণ তাদের বিলিভ সিস্টেমে পরিবর্তন এসেছে। রোহিত শর্মা ৩ বার ২০০ রান করেছে। 

১৯৫৪ সালের আগ পর্যন্ত সবাই বিশ্বাস করত যে, ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ানো সম্ভব না। ১৯৫৪ সালের আগে কেউ পারেওনি। ১৯৫৪ সালে রজার ব্যানিস্টার ৪ মিনিটের কম সময়ে যখত ১ মাইল দৌড় সম্পন্ন করল তার পর থেকে এথলেটরা বিশ্বাস করে যে, এটা সম্ভব। এর পর হাজারো মানুষ ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড় সম্পন্ন করেছে। এমনকি স্কুলে যাওয়া বাচ্চাও এটা করে দেখিয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ এখন তাদের বিলিভ সিস্টেমে পরিবর্তন এসেছে। 

হাতির বিশ্বাসের উদাহরন শুনুন - 

হাতি তার পায়ের চিকন শিকলটা কেন ছিঁড়তে পারে না তার কারণ জানেন কি? তবে শুনুন। 

হাতি যখন বাচ্চা ছিল, তখন সে ছিল খুব দরুন্ত। তখন তাকে চিকন একটি সিকল দিয়ে বাঁধা হয়েছিল। সে খুব চেষ্টা করেও সেই চিকন শিকলটি তখন ছিঁড়তে পারেনি। সে অনেকবার চেষ্টা করেও যখন চিকন শিকলটি ছিঁড়তে পারেনি তখন থেকে সে বিশ্বাস করে যে এই শিকল তার পক্ষে ছেঁড়া সম্ভব না। এরপর দিন বদলেছে, বাচ্চা হাতিটি অতিকায় বড় হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে, এখন সেই চিকন শিকল ছেঁড়ার ক্ষমতা তৈরী হয়েছ। তারপরও হাতিটি সেই চিকন শিকলটি ছিঁড়তে পারে না কারণ সে বিশ্বাস করে যে এই শিকল তার পক্ষে ছেঁড়া সম্ভব না, আর সে জন্য সে আর কখনো চেষ্টাও করে দেখে না। এজন্যই হাতি তার পায়ের চিকন শিকলটি ছিঁড়তে পারে না।     

 

গরম পানিতে ব্যাঙ (মনস্তত্ব)

এক ছিল ব্যাঙ। হঠাত একদিন সে গিয়ে পড়ল এক পানির পাত্রের উপর। তখন পানি ছিল ঠান্ডা। 

একটু পরে কেউ একজন এসে আগুন ধরিয়ে পানিতে তাপ দেওয়া শুরু করল।  পানি ধীরে ধীরে গরম হওয়া শুর করল। 

ব্যাঙটি ভাবতে লাগল, কি মজার বিষয়, পানি সামান্য গরম গরম মনে হচ্ছে, "ব্যাপার না আমি এটা সহ্য করতে/ মানিয়ে নিতে পারি"। 

এই চিন্তা করে ব্যাঙ বর্ধিত তাপমাত্রায় নিজেকে মানিয়ে নিতে থাকল। 

এর পর পানি আরো গরম হতে থাকল। ব্যাঙ বর্ধিত তাপমাত্রায় নিজেকে নিরবে মানিয়ে নিতে থাকল। ব্যাঙ এই গরম পানি থেকে বের হয়ে যাওয়ার চিন্তাও করল না। 

কিছুক্ষণ পর, পানি এত গরম হলো যে, ব্যাঙ সেই গরম আর সহ্য করতে পারছিল না। তখন ব্যাঙ চাইল লাফ দিয়ে বের হয়ে যেতে। 

কিন্তু দুর্ভাগ্য, ঐ সময় ব্যাঙের পা ও দেহ অবশ হয়ে গিয়েছিল, সে তার সব শক্তি হারিয়ে ফেলেছিল। ব্যাঙ লাফদিয়ে সেই পানি থেকে আর বের হতে পারল না। 

পানি অত্যধিক গরম হয়ে সে মারা যেতে পারে এটা বোঝার অক্ষমতার কারণে ব্যাঙটি লাফদিয়ে পালিয়ে যায়নি এবং যখন বুঝতে পারল তখন তার আর কিছুই করার ছিল না এবং মারা গেল। 

শিক্ষনীয় বিষয়ঃ 

১. আমাদের জানতে হবে পরিস্থিতিতে কখন সহ্য করতে হবে আর কখন পালিয়ে যেতে হবে। 

২. সব কিছুর একটা সীমা আছে। পরিস্থিতি বেশি খারাপ হওয়ার আগে কখন পালাতে হবে সেই মোক্ষম সময়টা নির্ধারণ করতে জানতে/শিখতে হবে। 

৩. কখন এসএল নিতে হবে তা আমাদের জানতে হবে, অন্যথায় মার্কেট আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যাবে।