সাপোর্ট ও রেজিস্টেন্স কি?
সাপোর্ট ও রেজিস্টেন্স টেকনিক্যাল এনালাইসিসের প্রধান টুল গুলোর একটি। সাপোর্ট ও রেজিস্টেন্স একটি শেয়ারের মেজর প্রাইস লেভেলগুলোকে নির্দেশ করে।
মেজর প্রাইস লেভেলঃ একটি শেয়ারের যখন মুল্য বাড়ে ও কমে তখন বাড়তে বাড়তে যে ছোট বড় পিক (চড়াই) তৈরী করে এবং যখন মুল্য কমে তখন কমার সময় নীচের দিকে যে ছোট বড় নীচের-প্রান্ত (উতরাই) তৈরী করে এই এগুলোকে একএকটি প্রাইস লেভেল বলে। এই লেভেল গুলো দিয়ে যখন আমরা কোন হরাইজন্টাল লাইন, ট্রেন্ড লাইন আঁকি তখন আমরা সাপোর্ট রেজিস্টেন্স লাইন / জোন পাই।
সাপোর্ট হলো এমন একটি প্রাইস লেভেল যেখানে শেয়ারের বাই-প্রেসার যথেষ্ট শক্তিশালী থাকে এবং এর ফলে প্রাইস আর কমতে চায় না। এটিকে প্রাইস চার্টের নিচের দিকের তল হিসেবে বিবেচনা করা হয় এবং শেয়ারের চাহিদা বাড়ায় উক্ত তল থেকে প্রাইস বাউন্স করে উপরের দিকে যাওয়ার সম্ভবনা থাকে।
রেজিস্টেন্স হলো সাপোর্টের জাস্ট বিপরীত অবস্থা। এই প্রাইস লেভেলটি প্রাইস চার্টের উপরের দিকে সিলিং হিসেবে কাজ করে এবং এক্ষেত্রে শেয়ারের সেল-প্রেসার যথেষ্ট শক্তিশালী থাকে, ফলে প্রাইস আর বাড়তে চায় না এবং প্রাইস রেজিস্টেন্স বা সিলিং-এ বাধাগ্রস্থ্ হয়ে নিচের দিকে ফিরে আসার সম্ভাবনা থাকে।
সাপোর্ট রেজিস্টেন্স এর ধরণঃ
সাপোর্ট রেজিস্টেন্স স্ট্যাটিক বা ডাইনামিক হতে পারে।
- সাপোর্ট-রেজিস্টেন্স প্রাইস লেভেল সনাক্ত করা।
- ব্রেক-আউট ও ব্রেক-ডাউন লেভেল সনাক্ত করা।
- ট্রেন্ড রিভার্সাল সনাক্ত করা।
- ট্রেডিং (বাই/সেল) সিদ্ধান্ত গ্রহণ করা।