এই ব্লগটি সন্ধান করুন

লেভেল-২ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লেভেল-২ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সিএসআর প্রোগ্রাম

যে সব সমাজে আমরা বেড়ে উঠি/ বাসকরি/ কাজ করি সেই সকল সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকেই আমরাও আনন্দের সাথে জানাছি যে,  আমারাও সিএসআর প্রোগ্রাম শুরু করেছি। 

আমরা অনেকেই ভাবি যে, সিএসআর প্রোগ্রাম হলো কাউকে অর্থ / সম্পদ / ব্যবহার্য / সেবা ইত্যাদি দিয়ে সহায়তা করা। কিন্তু সিএসআর বিষয়টা  আরো ব্যাপক। যেমন, সমাজে ছোট একটি জনসচেতনতা তৈরির জন্য কাজ করাও সিএসআর। এতে আর্থিক সংযুক্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন ধরুন একজন প্রতিদিন সাইকেলে চড়ে অফিসে যায়। সে তার সাইকেলের পিছনে লিখে রেখেছে যে, ট্রাফিক আইন মেনে চলুন। এটা তার একটি সিএসআর প্রোগ্রাম। আবার একজন পায়ে হেঁটে অফিসে যায়, সে তার ব্যাগে লিখেছে যে, সর্বদা সত্য কথা বলুন। এটা তার একটি সিএসআর প্রোগ্রাম। একজন তার অফিসের ডেক্সে লিখে রেখেছে যে, ঘুষ হারাম এবং শাস্তি যোগ্য অপরাধ। এটাও তার পক্ষ থেকে একটা সিএসআর প্রোগ্রাম। একজন প্রতিদিন একজন ক্ষুধার্তকে ফ্রি খাবার খাওয়ায় এটা তার একটি সিএসআর প্রোগ্রাম । 

আমাদের সিএসআর প্রোগ্রাম সমূহ হলো বিনামুল্যে নানা জ্ঞান ও তথ্য, যেমন- 

২) ছোটদের প্রথমিক জ্ঞান (১ম-৫মঃ বাংলা, গণিত, ইংরেজি)
৩) ব্যাংক/ব্যাংকিং বিষয়ক প্রথমিক জ্ঞান (লোন, জিবি, এফএক্স)  







টেকনিক্যাল এনালাইসিস লেভেল-২ কোর্স ক্লোজিং

টেকনিক্যাল এনালাইসিস লেভেল-২ কোর্সে উপস্থিতির জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।  

টেকনিক্যাল এনালাইসিস শেখার যাত্রা আপনাদের শুভ হোক। আপনাদের ইচ্ছা, আগ্রহ, বিশ্বাস, সিরিয়ারসনেস অনেক কিছুর উপর নির্ভর করবে আপনাদের ট্রেডিং সফলতা। 

মনে রাখবেন, টেকনিক্যাল এনালাইসিস শেখা আর বাস্তবে প্রয়োগ করা বেশ আলাদা কারণ প্রয়োগের সময় টাকা পাওয়া-হারানোর আবেগ কাজ করে। কাজেই, বাড়তি সফলতার জন্য ট্রেডিং সাইকোলজির দিকে একটু মনোনিবেশ করবেন। 

যাইহোক, টেকনিক্যাল এনালাইসিস লেভেল-২ কোর্সে উপস্থিতির জন্য আপনাদেরকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই কোর্সের সমাপ্তি ঘোষণা করছি। 

টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ কোর্স হাইলাইটস

লেভেল-৩ কোর্স এর সিলেবাস প্রিভিউ । 

টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ শেখার সুবিধাঃ  

১) নিজেই ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরী করতে পারবেন 

২) নিজেই ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করতে পারবেন     

৩) নিজেই প্রফেশনালি ট্রেড করতে পারবেন। 

৪) নিজের পোর্টফোলিও নিজেই ম্যানেজ করতে পারবেন 

৫) চাইলে অন্যের পোর্টফোলিও নিজেই ম্যানেজ করতে পারবেন 

আরো অনেক কিছু---- 

ভর্তি যোগ্যতাঃ  

  • টেকনিক্যাল এনালাইসিস লেভেল-২ সম্বন্ধে ভাল ধারণা থাকতে হবে।  
  • নূন্যতম এসএসসি পাশ হতে হবে।  
  • নিজের পোর্টফোলিও থকতে হবে। 

অন্যান্য ধারণা (লেভেল-২)

মার্কেট এন্ট্রি এক্সিট
একজন নৌকার মাঝি জানে ঝড়ের সময় মাঝ নদীতে নয় পাড়ে বসে থাকতে হয়, নইলে কয়েক টাকা আয় করতে গিয়ে ডুবে মরার সম্ভাবনা আছে। একজন জেলে জানে কখন নদীতে মাছ ধরতে গেলে ডুবে মরার সম্ভাবনা আছে, তখন সে ঘরে বসে থাকে, নইলে ডুবে মরে। 

একজন মাঝি/জেলে যদি নিয়ম মেনে ঘরে বসে থাকতে পারে তবে একজন ট্রেডারকেও মার্কেটের কন্ডিশন বুঝে ট্রেড বন্ধ করে টাকা নিয়ে সাইড লাইনে থাকতে হবে। 

মার্কেট এন্ট্রি এক্সিট বলতে মার্কেটে কখন ট্রেড করবেন আর কখন মার্কেট থেকে বাইরে থাকবেন সেটা বোঝায়। ইন্ডেক্সের টেকনিক্যাল পজিশন এনালাইসিস করে এই সিদ্ধান্ত নিতে হয়। 

স্টক এন্ট্রি এক্সিট
একজন কৃষক শীতকালে ফলায় সরিষা, গ্রীষ্মকালে গম, বর্ষাকালে পাট। কৃষক যদি এত কিছু জেনে বুঝে রোজগার করে তবে একজন ট্রেডারকেও রোজগার করতে হলে জানতে ও বুঝতে হবে কোন পজিশনে কোন শেয়ার ট্রেড করতে হবে। যেমন, কৃষক যদি বর্ষাকালে সরিষা আর শীতকালে পাট চাষ করে তবে সে চালান ফেরত পাবে না। একই ভাবে ট্রেডার যদি ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে তবে সেও তার পুঁজি হারাতে পারে। 
   
স্টক এন্ট্রি এক্সিট বলতে কখন কোন শেয়ার কিনবে আর কখন কোন শেয়ার কিনবেন না সেটাকে বোঝায় স্টকের টেকনিক্যাল পজিশন এনালাইসিস করে এই সিদ্ধান্ত নিতে হয়। স্টক এন্ট্রি পলিসি আগেই আলোচনা করে হয়েছে। 

ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যাকটেস্টিং 
স্টকে এন্ট্রি এক্সিটের যে স্ট্র্যাটেজি আমরা গ্রহণ করতে চাই তা আমাদের মার্কেটে কেমন কাজ করে সেটা হিস্টোরিক্যাল ডাটা/চার্ট এর উপর প্রয়োগ করে দেখতে হবে যে সেটা কতটা কার্যকর। ট্রেডিং স্ট্র্যাটেজি হিস্টোরিক্যাল ডাটা/চার্ট এর উপর প্রয়োগ করে এর কার্যকারিতা দেখাই হলো ব্যাকটেস্টিং। 

ব্যকটেস্টিং ম্যানুয়ালি করা যায় আবার কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমেও করা যেতে পারে। কম্পিউটারাইজড ব্যাকটেস্টিং এর জন্য এক্সপার্ট প্রগ্রামার প্রয়োজন আবার আমাদের দেশে এই সার্ভিসও সহজলভ্য না। কাজেই ম্যানুয়াল ব্যাকটেস্টিংই আমাদের ভরসা। ম্যানুয়াল ব্যাকটেস্টিং সাদা কাগজে বা কম্পিউটার এক্সেল ওয়ার্কশিটে করতে পারি। 

অটোমেটেড ট্রেডিং সিস্টেম 
কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করার পদ্ধতি ও এর সফটওয়ারকে অটোমেটেড ট্রেডিং সিস্টেম বলে। এই সিস্টেম ব্যবহারকারীর নির্ধারণ করা শর্ত সাপেক্ষে নিজেই বাই সেল সিদ্ধান্ত নেয় এবং তা এক্সিকিউট করে। উল্লেখ্য যে, আমাদের মার্কেটে এই স্বয়ংক্রিয় / অটোমেটেড ট্রেডিং সিস্টেম এর অনুমোদন নাই। অটোমেটেড ট্রেডিং সিস্টেম এর অনুমোদন হলে তখন এটা নিয়ে আরো আলোচনা করা যাবে। 
      

ট্রেডিং সাইকোলজি (লেভেল-২)

ট্রেডিং সাইকোলজি

একই টেকনিক্যাল এনালাইসিস শিখে ট্রেড করতে গিয়ে কেউ মুলধন হারিয়ে ফেলে আবার কেউ মুলধন অনেকগুনে বাড়িয়ে ফেলে। ফলাফলের এই তারতম্যের মুলে আছে ট্রেডিং সাইকোলজি। কাজেই এটা খুব গুরুত্ব সহকারে বোঝা দরকার।  

সাইকোলজি হলো মানুষের মন ও আচরণের অনুধ্যান। খুব সহজে বলতে গেলে মানুষের মনের যে বিষয়গুলো তার ট্রেডিং এর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অর্থাৎ ট্রেডিং আচরণে প্রভাব ফেলে তার অনুধ্যানই হলো ট্রেডিং সাইকোলজি। 

একজন ট্রেডারের যে সকল মানসিক বিষয়গুলো তার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে বেশী প্রভাব ফেলে সেই বিষয়গুলো হলো-
১। আবেগঃ কোন একটি ঘটনার ফলে আমরা দেহ মনে যে উত্তেজনা অনুভব করি তাই আবেগ। আবেগের বহিঃপ্রকাশ হলো হাসি, কান্না, দুঃখ, রাগ ইত্যাদি। বেশী আবেগ মানুষের বিচার বিবেচনা ক্ষমতা কমিয়ে ফেলে। এধরণের মানসিক অবস্থায় ট্রেড করলে সিদ্ধান্ত ভুল হতে পারে তাই আবেগীয় পরিস্থিতিতে ট্রেড করা থেকে বিরত থাকাই শ্রেয়।  
রেগে গেলেন তো হেরে গেলেন 

২। লোভঃ লোভ হলো খুব বেশী পাওয়ার আকাংখা। এই বৈশিষ্ট থাকলে মানুষের সাধারণ বিচার বিবেচনা ক্ষমতা কমে যায় এবং কাংক্ষিত বস্তু পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ফলে সিদ্ধান্ত গ্রহণে ভুল করে। কাজেই লোভের বশবর্তী হয়ে ট্রেড করা যাবে না।  

৩। ভয়ঃ ভয় হলো কোন কিছু হারানোর শংকা। এই শংকা একজন ট্রেডারের মধ্যে সুযোগ হারানোর শংকা তৈরী করে ফলে সে প্রিম্যাচিউর ট্রেড করে এবং ক্ষতির মধ্যে পড়ে। ট্রেডারের এই ধরণের ট্রেডকে ফোমো ট্রেডিং বলে। 

৪। ক্ষোভঃ কোন একটি ক্ষতি থেকে মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হয়। ক্ষোভ মানুষের মধ্যে রাগ/জেদ তৈরী করে যা তার সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কমিয়ে দেয় ফলে সে ট্রেডিং এ ভুল করতে পারে। এজন্য ক্ষোভের বশবর্তী হয়ে ট্রেড করা যাবে না।  

৫। হতাশাঃ কোন বড় দুঃখ বা হারানোর বেদনা মানুষকে হতাশ করে তোলে। মানুষ হতাশ থাকলে তার মস্তিস্কের লজিক্যাল ইউনিটগুলো কম সক্রিয় থাকে। কাজেই হতাশা থাকলে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণে ভুল হতে পারে। কাজেই হতাশা ঝেড়ে ফেলে ট্রেড করাই ভাল। 

৬। ঝুকি গ্রহণের ক্ষমতাঃ এক এক মানুষের ঝুকি গ্রহণের ক্ষমতা এক এক রকম। যারা ঝুকি গ্রহণে অভ্যস্ত নয় তারা ভয় পার এবং প্রিম্যাচিউর ট্রেড বেশী করে ক্ষতিগ্রস্ত হয়। ট্রেডিং একটি ঝুকিপূর্ণ কাজ। সুতরং ট্রেড করতে হলে ঝুকি গ্রহণের ক্ষমতা বাড়াতে হবে। 

৭। ধোর্যঃ ধৈর্য কি তা বলার দরকার নাই তবে ট্রেডিং এ যে ধৈর্যের প্রয়োজন অনেক বেশী সেটা বলতেই হবে। ধৈর্যচ্যুতি ঘটলে ট্রেডিং এ ভুল হয় কাজেই ট্রেডিং যদি করতেই হয় তবে ধৈর্য অবশ্যই বাড়াতে হবে। 

৮। কনফিডেন্সের অভাবঃ কনফিডেন্সের অভাবে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় ব সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় ফলে ভুল টাইমিং বা গুরুত্বপূর্ণ ট্রেড মিস হয়। কাজেই, ট্রেডিং এ কনফিডেন্স বাড়াতে হবে। 

৯। ওভার কনফিডেন্সঃ ওভার কনফিডেন্স সবক্ষেত্রেই ক্ষতির কারণ হয়। তেমনি ট্রেডিং এ ওভার কনফিডেন্সের কারণে সিদ্ধান্ত গ্রহণ ভুল হতে পারে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। 

১০। দুর্বল এক্সিকিউশন পাওয়ারঃ উপরের সবকিছুই ঠিক আছে সিদ্ধান্তও নিলাম ঠিকঠাক কিন্তু এক্সিকিউশন করার সময় ঢিলেমি করলাম তাহলে উপযুক্ত ফল নাও আসতে পারে। 

১১। ট্রেডিং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতাঃ ভুল/সফলতা থেকে মানুষ সবসময় শেখে। ট্রেডারকেও তার ভুল ও সফলতা থেকে শিক্ষা নিতে হবে। ভুল থেকে শিখলে ভুল ও লস কমবে আর সফলতা থেকে শিখলে সফলতা ও মুনাফা বাড়বে। এজন্য, ট্রেডিং ইতিহাস থেকে শিক্ষা নেওয়া খুব জরুরী। 
 
১২। কবিরাজে বিশ্বাসঃ এই আধুনিক যুগেও অনেকেই এখনো চিকিৎসার জন্য ওঝা বা কবিরাজের কাছে যায়। অসুখ সারা দুরের কথা সর্বশান্ত হয়ে ফিরে আসে। ট্রেডিংএ অনেকেই তথাকথিত ওঝা/কবিরাজের কাছে যায়। ওঝা/কবিরাজের কাছে ঔষধ আনতে গিয়ে যারা ওঝা/কবিরাজের হেলপার হয়ে যায় তারা কিছুটা লাভবান হলেও যারা শুধুই চিকিৎসা করানোর জন্য যায় তার ওঝা/কবিরাজের কাছেও ঠকে আবার তার হেলপারের কাছেও ঠকে। কাজেই সাবধান! ওঝা/কবিরাজের কাছ থেকে দূরে থাকুন। 


সিস্টেমেটিক ট্রেডিং 
পদ্ধতিগত ট্রেডিং হল কোন একটি নির্দিষ্ট পদ্ধতিতে ট্রেড করা। সেটা টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল হতে পারে। এখানে লাভ লস যাই হোক না কেন, পদ্ধতির বাইরে যাওয়ার সুযোগ নেই, প্রয়োজনে পদ্ধতির সংশোধন করা হয়। উদাহরণ হিসাবে টার্টল ট্রেডিং এর কথা বলা যায়।
 
নিউজ ট্রেডিং 
নিউজ ট্রেডিং হল কোন খবরের ভিত্তিতে ট্রেড করা। খবরের উৎস পত্রিকা, সোশাল মিডিয়া বা কোন ব্যাক্তি হতে পারে। এই খবরের ভিত্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। খবরের ভিত্তি না থাকলে সেটাকে আমরা গুজব বলি। আবার খবরের তুলনায় যখনে ট্রেডিং এ বেশী রিএকশন দেখা যায় তখন সেটাকে প্যানিক বলি।    

ফোমো ট্রেডিং 
ফোমো হল ইংরেজি টার্ম। এর অর্থ হলো ফিয়ার অব মিসিং আউট। বাংলায় বলে সুযোগ হারানোর ভয়। অর্থাৎ কোন একটা ট্রেড মিস করার ভয়। এই ভয় থেকে মানুষ একটা সেটআপ রেডি হওয়ার আগেই ট্রেড করে অথবা বেস কিছু প্রাইস বাড়ার পর ট্রেড করে, ট্রেড মিস করতে চায় না, আর এটাই হলো ফোমো ট্রেডিং। 

ট্রেডিং মিসটেকস
ট্রেডিং মিসটেকস বলতে ট্রেডিংএ সধারণ ভুলগুলোকে বোঝানো হয়। যেমন- 
  • ট্রেডিং এর জ্ঞান ছাড়া ট্রেড করা 
  • ট্রেডিং প্ল্যান না থাকা 
  • হোম ওয়ার্ক ছাড়াই হুট হাট ট্রেড করা 
  • ফোমো ট্রেডিং করা 
  • নিউজ ট্রেডিং করা 
  • সাপোর্ট জোনে বিক্রি করা
  • রেজিস্টেন্স জোনে কেনা
  • ট্রেন্ড না বুঝে ট্রেড করা
  • ইন্ডেক্স এর বিপরীতে ট্রেড করা
  • শুরুতে খুব বেশী বিনিয়োগ করা 
  • লট সাইজ ঠিক না থাকা  
  • আবেগের বশে ট্রেড করা  
  • ওনেক বেশী ঝুকি নেওয়া 
  • যথা সময়ে এসএল না নেওয়া 
  • ইত্যাদি ইত্যাদি 

ট্রেডিং ডিসিপ্লিন
ট্রেডিং ডিসিপ্লিন হলো ট্রেডিং এর শৃংখলা বা নিয়মাবর্তীতা। এটা ট্রেডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রের শৃংখলা/নিয়মাবর্তীতাকে বোঝায়। এটা বোঝায় যে, একজন ট্রেডারের এন্ট্রি, এক্সিট, এসএল, টিপি, ট্রেইলিং সবকিছু থাকতে হবে নিয়মের মধ্যে এবং শুধু নিয়ম থাকলে হবে না নিয়ম মেনেও চলতে হবে। এটা ট্রেডিং এ ভাল অভ্যাস গড়তে সহায়তা করে এবং সফলতা বয়ে আনে। 

ট্রেডিং চেকলিসস্ট
চেকলিস্ট হলো কোন কাজ করার জন্য পূর্বনির্ধারিত তালিকা। ট্রেডিং চেকলিস্ট হলো ট্রেড করার জন্য পূর্বনির্ধারিত তালিকা। এই তালিকা মুলত শর্তের তালিকা। যেমন- 
১) কোন কোন শর্ত পূরণ করলে শেয়ার কিনব [লং]
২) কোন কোন শর্তে শেয়ার বিক্রি করব [শর্ট]
৩) কোন কোন শর্তে এসএল নিব 
৪) কোন কোন শর্তে টিপি নিব ইত্যাদি ইত্যাদি। 



এই পর্বে ট্রেডিং সাইকোলজি নিয়ে ভুমিকা করা হলো। মানসিক বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রিত রেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা যায় তার উপায় সমুহ জানতে লেলেভ-৩ পড়তে পারেন।  

ট্রেডিং স্ট্রেটেজি (লেভেল-২)

ট্রেডিং স্ট্রেটেজিঃ 
সহজ ভাষায় বলতে গেলে ট্রেডিং স্ট্র্যাটেজি হলো ট্রেডিং এর কৌশল। ট্রেকনিক্যাল ট্রেডিংএ ট্রেডিং স্ট্র্যাটেজি বলতে আমরা শুধু এন্ট্রি স্ট্র্যাটেজি/পলিসি কে বুঝি কিন্তু এন্ট্রি স্ট্র্যাটেজি এর সাথে এক্সিট স্ট্র্যাটেজি মিলে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরী হয় । 

উল্লেক্ষ্য যে, ট্রেডিং এর জন্য একটি এন্ট্রি স্ট্র্যাটেজি একা যথেষ্ট নয়। এর সাথে আবশ্যিক ভাবে এক্সিট স্ট্র্যাটেজি ও অন্যান্য বিষয় জড়িত। সবগুলো মিলে তৈরী হয় একটি পুর্ণাংগ ট্রেডিং স্ট্র্যাটেজি। একটি পুর্ণাংগ ট্রেডিং স্ট্র্যাটেজির আবশ্যিক অংশগুলো হলো-
১) এন্ট্রি স্ট্র্যাটেজি  
২) এক্সিট স্ট্র্যাটেজি  
    ক) টিপি স্ট্র্যাটেজি   
    খ) এসএল স্ট্র্যাটেজি  
৩) মানি/লিকুডিটি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি  
৬) রিক্স টেকিং স্ট্র্যাটেজি 
৭) ইন্ডেক্স সেন্টিমেন্ট কপমপ্লায়ান্স ইত্যাদি 

এখন, এন্ট্রি স্ট্র্যাটেজির মধ্যে যেগুলো সহজবোধ্য এবং ব্যবহার সহজ এমন কিছু স্ট্র্যাটেজি উল্লেখ করা হলো - 
১) ট্রেন্ড ট্রেডিং এন্ট্রি  
        ট্রেন্ড রিভার্সাল এন্ট্রি  [লং/শর্ট] 
            ট্রেন্ড ব্রেক আউট এন্ট্রি  [লং/শর্ট] 
            পুলব্যাক/থ্রোব্যাক এন্ট্রি  [লং/শর্ট] 
        ট্রেন্ড কন্টিনিউয়েশন এন্ট্রি  
            ট্রেন্ড সুইং এন্ট্রি  [লং/শর্ট] 
            ট্রেন্ড ট্রেইলিং এন্ট্রি  [লং/শর্ট] 
২) সুইং ট্রেডিং এন্ট্রি  
        ট্রেন্ড সুইং এন্ট্রি  [লং/শর্ট] 
        এমএ সুইং এন্ট্রি  [লং/শর্ট] 
        সাপোর্ট রেজিস্টেন্স সুইং এন্ট্রি  [লং/শর্ট] 
        ----- ইত্যাদি 
৩) ব্রেকআউট ট্রেডিং এন্ট্রি  
        ট্রেন্ড ব্রেকআউট এন্ট্রি  [লং/শর্ট] 
        রেঞ্জ ব্রেকআউট এন্ট্রি  [লং/শর্ট] 
        প্যাটার্ণ ব্রেকআউট এন্ট্রি  [লং/শর্ট] 
        ----- ইত্যাদি 
৪) ডাইভার্জেন্স ট্রেডিং এন্ট্রি  
        আরএসআই ডাইভার্জেন্স এন্ট্রি  [লং/শর্ট] 
        এমএসিডি ডাইভার্জেন্স এন্ট্রি  [লং/শর্ট] 
        ----- ইত্যাদি 
৫) সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডিং এন্ট্রি  
        সাপোর্ট রেজিস্টেন্স সুইং এন্ট্রি  [লং/শর্ট] 
        সাপোর্ট রেজিস্টেন্স ব্রেক আউট এন্ট্রি  [লং/শর্ট] 
৬) ক্রসওভার ট্রেডিং এন্ট্রি  
        মুভিং এভারেজ ক্রসওভার এন্ট্রি  [লং/শর্ট] 
        এমএসিডি ক্রসওভার এন্ট্রি  [লং/শর্ট] 
        ----- ইত্যাদি 
৭) ইন্ডিকেটরবেজ ট্রেডিং এন্ট্রি  
        মুভিং এভারেজ ট্রেডিং এন্ট্রি  [লং/শর্ট] 
        এমএসিডি ট্রেডিং এন্ট্রি  [লং/শর্ট] 
        আরএসআই ট্রেডিং এন্ট্রি  [লং/শর্ট] 
        বলিংগার ব্যান্ড ট্রেডিং এন্ট্রি  [লং/শর্ট] 
        ফিবোনাক্কি ট্রেডিং এন্ট্রি  [লং/শর্ট] 
        ----- ইত্যাদি 
৮) প্যাটার্ণ ট্রেডিং এন্ট্রি  
        ক্যান্ডেল প্যাটার্ণ ট্রেডিং এন্ট্রি  [লং/শর্ট] 
        জ্যামিতিক প্যাটার্ণ ট্রেডিং এন্ট্রি  [লং/শর্ট] 
        ----- ইত্যাদি 
-------- ইত্যাদি 

এগুলো ট্রেডিং যুদ্ধের একএকটি অস্ত্রের নাম। একই সাথে সকল অস্ত্রের ব্যবহার শেখা ও পারদর্শী হওয়া একটি কল্পনা প্রসুত বিষয়। একজন ট্রেডারের জন্য ১/২/৩ টি কৌশলে পারদর্শী হওয়াই যথেষ্ট। একটি অস্ত্রের প্রদর্শনীতে গেলে অনেক অস্ত্র দেখবেন কিন্তু কিনতে হবে সেটাই যেটা আপনি পরিচালনা করতে পারবেন, আপনার জন্য যুতসই এবং ক্ষেত্র উপযোগী। উল্লেখিত সবগুলো স্ট্র্যাটেজিই আমাদের মার্কেটে কাজ করে আবার সবগুলোরই কিছু সুবিধা অসুবিধা আছে। 


স্ট্র্যাটেজি নির্ধারণ ও চর্চা করাঃ 

ট্রেডিং স্ট্র্যাটেজি নির্ধারণের বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে সহজ পদ্ধতিটি সহজ করে লেখা হলো- 

১) সবগুলো এন্ট্রি  স্ট্র্যাটেজি পড়া / জানা 

২) যেগুলো ভালো লাগে তার মধ্যে ৫/৬ টি এন্ট্রি স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করা 

৩) তার মধ্যে যেগুলোর সফলতার হার বেশি সেই এন্ট্রি স্ট্র্যাটেজি গুলো আলাদা করা 

৪) সফলগুলোর মধ্যে যেগুলোতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন সেই এন্ট্রি স্ট্র্যাটেজি গুলো ব্যবহার শুরু করা 

৫) ব্যবহারের সময় যে এন্ট্রি স্ট্র্যাটেজিতে বেশি সাফল্য এসেছে সেটা আরো বেশি চর্চা করা 

৬) ১/২ টি এন্ট্রি স্ট্র্যাটেজি রেখে বাঁকিগুলো পরিত্যাগ করা 

৭) এই ১/২ টি এন্ট্রি স্ট্র্যাটেজি বেশি বেশি ব্যবহার করে ভুল থেকে শিক্ষা নিয়ে সেটির মাস্টার হওয়া 

উল্লেখিত স্ট্র্যাটেজির মধ্যে যেগুলো ভাল কাজ করে এবং ব্যবহার তুলনামূলক সহজ সেগুলো আলোচনা করা হলো। 


উল্লেখিত সবগুলো স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে এন্ট্রি নিতে হয় তা বাস্তব উদাহরণ সহ আগেই আলোচনা করা হয়েছে। বাস্তব উদাহরণ সহ আরো বিস্তারিত লেভেল-৩ এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

টেকনিক্যাল ইন্ডিকেটর (লেভেল-২)

টেকনিক্যাল ইন্ডিকেটরঃ অগণিত টেকনিক্যাল ইন্ডিকেটর আছে, আরো নতুন নতুন ইন্ডিকেটর যোগ হচ্ছে। কিছু পপুলার ইন্ডিকেটর নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো হলো - 

১) মুভিং এভারেজ 
২) এমএসিডি
৩) আরএসআই 
৪) বলিঞ্জার ব্যান্ড
৫) ফিবোনাক্কি    
যারা এইসব ইন্ডিকেটর আবিষ্কার/প্রচলন করেছেন তারা একটি ইন্ডিকেটরের উপরেই একটা বই লিখেছেন। আমরা এর গঠণগতদিতে বেশি সময় ব্যয় না করে সহজভাবে ও সংক্ষেপে শুধু প্রায়োগিক দিকগুলো বোঝার চেষ্টা করব।  
====================================================================================

১) মুভিং এভারেজঃ 
মুভিং এভারেজ কে বাংলায় বলে চলমান গড়। ক্যান্ডেল যত আগাতে থাকে, সাথে সাথে এর মান পরিবর্তিত হতে থাকে। ধরুন একটি আছে ৬,৬,৫,৬,৭,৫,৬। আপনি ২ দিনের চলমান গড় চাচ্ছেন। তাহলে আপনি এখানে শেষ বিন্দুতে ৫ ও ৬ এর গড় (৫+৬)/২=৫.৫ দেখতে পাবেন। এরপর যদি ডাটাটি হয় ৬,৬,৫,৬,৭,৫,৬,৭ তাহলে শেষ বিন্দুতে ৬ ও ৭ এর গড় (৬+৭)/২=৬.৫ দেখতে পাবেন। একইভাবে, আপনি যে বিন্দুতে মাউসের কার্সর রাখবেন সেখান থেকে যতদিনের মুভিং এভারেজ ততদিন আগের ডাটার উপর হিসাব করে মুভিং এভারেজ এর মান দেখানো হবে। 

মুভিং এভারেজের ধরণঃ মুভিং এভারেজের অনেক ধরণ আছে, নীচে তার কয়েকটির নাম দেওয়া হলো- 
১) সিম্পল মুভিং এভারেজ (এমএ বা এসএমএ) 
২) এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (ইএমএ) 
৩) ওয়েইটেড মুভিং এভারেজ (ডাব্লুএমএ) 
৪) ভলিউম ওয়েইটেড মুভিং এভারেজ  (ভিডাব্লুএমএ)  প্রভৃতি 

নীচে সিম্পল মুভিং এভারেজ এর উদাহরণ দেওয়া হয়েছে। সিম্পল ও এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ বোঝা সহজ এবং কার্যকারীতাও বেশী। 

মুভিইং এভারেজ চার্টের উপরে/সাথেই একসাথে প্রদর্শিত হয়। এটা লাইন, এরিয়া বা অন্যভাবেও প্রদর্শনের ব্যবস্থা আছে। আসুন আমরা চার্টে দেখি- 

চার্টের উপর আমরা একসাথে একাধিক এমএ প্লট করতে পারি। উপরের চার্টে এমএ ২০, ৫০, ২০০০ প্লট করা আছে। ইচ্ছামত এর রঙ, থিকনেস, স্টাইল ইত্যাদি পরিবর্তন করা যায়। 

ফাইনাল বিষয় হলো ইন্ডিকেটর দিয়ে ট্রেড কিভাবে করে? 
এমএ ট্রেডারদের ২ টি দল দেখা যায়-
    প্রথম দল একটি ছোট এমএ যখন নীচ থেকে একটি বড় এমএ কে উপরের দিকে ক্রস করে তখন শেয়ার কেনে এবং ছোট এমএ যখন উপর থেকে একটি বড় এমএ কে নীচের দিকে ক্রস করে তখন শেয়ার বিক্রি করে দেয়। এখানে ২ টি এমএ ব্যবহার করা হয়। নীচের চিত্রে এমএ ২০ ও ৫০ ক্রসিং ব্যবহার করে একটি চার্টে বাই সেল দেখানো হলো। 

    দ্বিতীয় দল  ১ টি এমএ ব্যবহার করে ট্রেড করে।  প্রাইস যখন এমএ কে নীচ থেকে উপরের দিকে ক্রস করে তখন শেয়ার কেনে এবং প্রাইস যখন এমএ কে উপর থেকে নীচের দিকে ক্রস করে তখন শেয়ার বিক্রি করে দেয়। নীচের চিত্রে এমএ ২০ ব্যবহার করে একটি চার্টে বাই সেল দেখানো হলো। 

মুভিং এভারেজ এর ব্যবহারঃ 
১) প্রাইস গড় এর ধারণা পেতে
২) ট্রেডিং / বিনিয়োগ সিদ্ধান্ত নিতে 
৩) স্টক / ইনডেক্স ট্রেন্ড বুঝতে 
৪) বাই / সেল করতে 
৫) এসএল / টিপি কার্যকর করতে 
৬) ট্রেডিং স্ট্র্যাটেজির পার্ট হিসাবে ইত্যাদি 

মুভিং এভারেজের সুবিধাঃ  
১) বোঝা সহজ 
২) ব্যবহার করা সহজ 
৩) ট্রেডিং স্ট্র্যাটেজিতে কাজে লাগে 
৪) প্রাইস ট্রেন্ড বোঝা যায় 
৫) এসএল টিপি সহজ  

মুভিং এভারেজের অসুবিধাঃ  
১) এটা ল্যাগিং 
২) সাইডওয়েতে ঘনঘন ট্রেড আসে  
৩) যতদিন সাইডওয়েতে থাকে ততদিন লস হতে পারে  
৪) ভার্টিক্যাল মুভের শেয়ারে প্রফিট রিয়েলাইজেশনে লেট হয় ফলে লাভ কম হয়।  

এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (ইএমএ)ঃ  এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ সিম্পল মুভিং এভারেজের মতই তবে যে ডাটা যত রিসেন্ট তার ওয়েট তত বেশী। এটা সিম্পল মুভিং এভারেজের চেয়ে ফাস্টার। দ্রুত ট্রেডের জন্য সিম্পলের চেয়ে এক্সপোনেনশিয়াল ভাল কার্যকর। এক্সপোনেনশিয়াল মুভিইং এভারেজ চার্টের উপরে/সাথেই একসাথে প্রদর্শিত হয়। এটা লাইন, এরিয়া বা অন্যভাবেও প্রদর্শনের ব্যবস্থা আছে। 
====================================================================================

২) এমএসিডিঃ  
এমএসিডি এর অর্থ হলো মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স। এই ইন্ডিকেটরে ইএমএ ৯,১২,২৬ ব্যবহার করা হয়। এমএসিডি চার্টের নীচে আলাদা প্যানে প্রদর্শিত হয়। এতে ২ টি লাইন থাকে একটিকে বলে এমএসিডি লাইন অন্যটিকে বলে সিগনাল লাইন। এছাড়াও এতে হিস্টোগ্রাম থাকে। এমএসিডি এর মান ০ থেকে শুরু হয় যা " + " আকারে বাড়তে থাকে এবং " - " আকারে কমতে থাকে। আসুন আমরা চার্টে দেখি- 

উপরের চার্টের নীচের প্যানে এমএসিডি ৯, ১২, ২৬ প্লট করা আছে। ইচ্ছামত এর ভ্যালু, রঙ, থিকনেস, স্টাইল ইত্যাদি পরিবর্তন করা যায়। এমএসিডি এর শেষ ভ্যালু ডানদিকের এক্সিসে দেখা যাচ্ছে। 

এখন বিষয় হলো এমএসিডি ইন্ডিকেটর দিয়ে কিভাবে ট্রেড করে? 
    এমএসিডি লাইন যখন নীচ থেকে উপরের দিকে সিগনাল লাইন কে ক্রস করে তখন বাই এবং এমএসিডি লাইন যখন উপর থেকে নীচের দিকে সিগনাল লাইন কে ক্রস করে তখন সেল। নীচের চিত্রে এমএসিডি ৯, ১২, ২৬ ক্রসিং ব্যবহার করে একটি চার্টে বাই সেল দেখানো হলো। নীল দাগগুলো দিয়ে বাই এবং লাল দাগগুলো দিয়ে সেল পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। 

এমএসিডি এর ব্যবহারঃ 
১) ট্রেডিং সিদ্ধান্ত নিতে 
২) বাই / সেল করতে
৩) এসএল / টিপি কার্যকর করতে  
৪) ট্রেডিং স্ট্র্যাটেজির পার্ট হিসাবে ইত্যাদি 

এমএসিডি এর সুবিধাঃ  
১) বোঝা সহজ 
২) ব্যবহার করা সহজ 
৩) ট্রেডিং স্ট্র্যাটেজিতে কাজে লাগে 
৪) এসএল টিপি সহজ 

এমএসিডি এর অসুবিধাঃ  
১) এটাও ল্যাগিং 
২) সাইডওয়েতে ঘনঘন ট্রেড আসে  
৩) সাইডওয়েতে ঘনঘন ফলস সিগনাল জেনারেট হয় 
====================================================================================

৩) আরএসআইঃ    
আরএসআই এর অর্থ রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স। এই ইন্ডিকেটরের ডিফল্ট প্যারামিটার হলো ১৪।আরএসআই চার্টের নীচে আলাদা প্যানে প্রদর্শিত হয়। এতে ১ টি লাইন থাকে একটিকে বলে আরএসআই লাইন। আরএসআই এর মান ০ থেকে ১০০ পর্যন্ত হয়। এর মান ৭০ এর উপরে হলে ওভার বট এবং ৩০ এর নীচে হলে ওভারসোল্ড ধরা হয়। আসুন আমরা চার্টে দেখি- 


উপরের চার্টের নীচের প্যানে আরএসআই ১৪ প্লট করা আছে। ইচ্ছামত এর ভ্যালু, রঙ, থিকনেস, স্টাইল ইত্যাদি পরিবর্তন করা যায়। আরএসআই এর শেষ ভ্যালু ডানদিকের এক্সিসে দেখা যাচ্ছে। 

এখন বিষয় হলো আরএসআই ইন্ডিকেটর দিয়ে কিভাবে ট্রেড করে? 
আরএসআই মুলত ট্রেন্ডের স্ট্রেন্থ নির্ণয় করে। আরএসআই দিয়ে চলমান ট্রেন্ড স্ট্রং না উইক সেটা বোঝা যায়। আরএসআই দিয়ে সরাসরি ট্রেড করা যায় তবে সরাসরি ট্রেডের চেয়ে ট্রেডের সিদ্ধান্ত সহায়ক হিসাবে কাজ করে। এটা ট্রেন্ডের সুইং ফেইলুর নির্ণয়েও সহায়ক ভুমিকা পালন করে। ট্রেডিশনালি বলা হয় আরএসআই দিয়ে ট্রেড করতে ওভারসোল্ড পজিশনে বাই করতে হয় এবং ওভারসোল্ড পজিশনে সেল করতে হয়। তবে আরএসআই ডাইভার্জেন্স সহজেই ট্রেড করা যায়। প্রাইস যখন নতুন হাই তৈরী করে কিন্তু আরএসআই নতুন হাই তৈরী করতে ব্যর্থ হয় তখন এটাকে বিয়ারিশ আরএসআই ডাইভার্জেন্স বলে, আবার প্রাইস যখন নতুন লো তৈরী করে কিন্তু আরএসআই নতুন লো তৈরী করতে ব্যর্থ হয় তখন এটাকে বুলিশ আরএসআই ডাইভার্জেন্স বলে। আমাদের মার্কেটে যেহেতু শর্ট সেল নাই সেহেতু আমাদের প্রয়োজন বুলিশ আরএসআই ডাইভার্জেন্স। নীচের চিত্রে আরএসআই ডাইভার্জেন্স এর উদাহরণ দেখানো হলো। 

আরএসআই এর ব্যবহারঃ 
১) ট্রেডিং / বাই সেল সিদ্ধান্ত নিতে 
২) চলমান ট্রেন্ডের স্ট্রেন্থ নির্ণয় করতে 
৩) ট্রেন্ড সুইং ফেইলুর নির্ণয় করতে   
৪) ট্রেডিং স্ট্র্যাটেজি হিসাবে 
৫) ডাইভার্জেনস খুঁজে পেতে ইত্যাদি 

আরএসআই এর সুবিধাঃ  
১) ট্রেডিং স্ট্র্যাটেজিতে কাজে লাগে  
২) ট্রেন্ডের স্ট্রেন্থ বোঝা যায় 
৩) ট্রেন্ড সুয়িং ফেইলুর জানা যায় 
৪) ট্রেডিং / বাই সেল করা যায়  
৫) দ্রুত ফল পাওয়া যায় 

আরএসআই এর অসুবিধাঃ  
১) এটা খুব ফাস্ট চলে 
২) ডাইভার্জেন্স খুজে পাওয়া যায় কম 
৩) ডাইভার্জেন্সের প্রভাব ক্ষণস্থায়ী 
৪) টি+১ এ ম্যাচুরিটি বিধায় কুইক এসএল সেট করা কঠিন 
৫) যারা এসএল নিতে পারে না তাদের জন্য বিপদজনক হতে পারে 
====================================================================================

৩) বলিঙ্গার ব্যান্ডঃ    
জন বলিঙ্গার এই বলিঙ্গার ব্যান্ড প্রণয়ন করেন। এই ইন্ডিকেটরে ডিফল্ট এমএ ২০ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন +২, -২ ব্যবহার করা হয়। বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড ওভারসোল্ড এবং নিচের ব্যান্ড ওভারসোল্ড নির্দেশ করে। বলিঙ্গার ব্যান্ড চার্টের উপর এক সাথে প্রদর্শিত হয়।  আসুন আমরা চার্টে দেখি- 


উপরের চার্টে বলিঙ্গার ব্যান্ড প্লট করা আছে। ইচ্ছামত এর ভ্যালু, রঙ, থিকনেস, স্টাইল ইত্যাদি পরিবর্তন করা যায়। বলিঙ্গার ব্যান্ড এর শেষ ভ্যালু ডানদিকের এক্সিসে দেখা যাচ্ছে। 

এখন বিষয় হলো বলিঙ্গার ব্যান্ড দিয়ে কিভাবে ট্রেড করে? 
প্রাইস যখন বলিঙ্গার ব্যান্ডের নীচের ব্যান্ডে হিট কর এবং একটি গ্রীন ক্যান্ডেল তৈরী করে তখন বাই করতে হয়। প্রাইস যখন বলিঙ্গার ব্যান্ডের উপরের ব্যান্ডে হিট কর এবং একটি রেড ক্যান্ডেল তৈরী করে তখন সেল করতে হয়। এটা খুবই একটা সিম্পল ম্যাথড। বলিঙ্গার ব্যান্ড সাইডওয়ে মার্কেটে ভাল কাজ করে কিন্তু ডাউন মার্কেটে ব্যবহার করা কঠিন। 

বলিঙ্গার ব্যান্ড এর ব্যবহারঃ 
১) ট্রেডিং/ বাই সেল সিদ্ধান্ত নিতে 
২) ট্রেডিং স্ট্র্যাটেজির পার্ট হিসাবে ইত্যাদি 
৩) শর্ট টার্ম ট্রেন্ড বুঝতে 

বলিঙ্গার ব্যান্ড এর সুবিধাঃ  
১) সহজে বোঝা যায়  
২) সহজে ব্যবহার করা যায় 
৩) সাইডওয়ে মার্কেটেও কাজ করে  

বলিঙ্গার ব্যান্ড এর অসুবিধাঃ  
১) ওভারসোল্ড বেশ কয়েক ক্যান্ডেল চলতে থাকলে এসএল হিট করে 
২) ওভারবট বেশ কয়েক ক্যান্ডেল চলতে থাকলে প্রফিট মিস হয় 
৩) ট্রেন্ডি মার্কেটে ব্যবহারে বেশ দক্ষতা লাগে 

আরো অনেক ব্যান্ড ও চ্যানেল আছে যেগুলো পরবর্তিতে আপলোড করা হবে। 
====================================================================================

৪) ফিবোনাক্কিঃ     
ইটালিয়ান গণিতবিদ ফিবোনাক্কি সিরিজ প্রণয়ন করেন। এটা ০ থেকে শুরু হয় এবং পরবর্তী নম্বর আগের দুইটি নম্বরের যোগফলের সমান হয়। যেমন ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,--------। ফিবোনাক্কি প্রাইস চার্টের উপর ড্র করা হয়। এর গোল্ডেন রেশিও হলো ১.৬১৮ কারণ এই রেশিওটি প্রকৃতিতে অনেক ক্ষেত্রে খুজে পাওয়া যায়। আপ ট্রেন্ডে ফিবোনাক্কি ড্র করার সময় প্রথম বিন্দু শেষ লওয়ার লো তে, দ্বিতীয় বিন্দু প্রথম হায়ার হাই তে এবং তৃতীয় বিন্দু প্রথম হায়ার লো তে সেট করতে হয়। ফিবোনাক্কি পয়েন্টগুলো পরবর্তীতে সাপোর্ট রেজিস্টেন্স হিসাবে কাজ করে বলে ট্রেডাররা বিশ্বাস করে।  আসুন এখন আমরা চার্টে ফিবোনাক্কি ড্র করে দেখি- 

উপরের চার্টে ট্রেন্ড বেজ ফিবোনাক্কি এক্সটেনশন ড্র করা হয়েছে, যেখানে ০.৭৮৬ রেশিও তে ট্রেন্ডের ২য় র‍্যালি শেষ হয়েছে এবং ০.২৩৬ রেশিও পর্যন্ত কারেকশন হয়েছে এবং সেখানে সাপোর্ট নিয়ে ৩য় র‍্যালি ১.৬১৮ রেশিওতে যেয়ে শেষ হয়েছে। উল্লেখ্য যে, ১.৬১৮ রেশিওটি ফিবোনাক্কির একটি গোল্ডেন রেশিও। এছাড়াও ২.৬১৮ এবং ৩.৬১৮ রেশিও বেশ কার্যকর। ফিবোনাক্কির লাইনগুলোর থিকনেস পরিবর্তন করা যায়। ফিবোনাক্কি নিয়ে ট্রেডিং ভিউ চার্টে ফুল সেট টুল আছে।  

ফিবোনাক্কি দিয়ে কিভাবে ট্রেড করা যায় ? 
ফিবোনাক্কির রেশিও লাইনগুলোকে সাপোর্ট রেজিস্টেন্স বিবেচনা করে সাপোর্ট রেজিস্টেন্সে যেভাবে ট্রেড করা হয় সেভাবেই ট্রেডিং সিদ্ধান্ত নিতে হয়। এটা সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডিং এর মত সিম্পল ম্যাথড শুধু নতুন ট্রেন্ডের শুরুতে ফিবোনাক্কি ড্র করে নিতে হয়। চার্টে ফিবোনাক্কি ব্যবহার করে দেখা যাক- 

উপরের চার্টে একটি আপ ট্রেন্ডে ফিবোনাক্কি ড্র করা হয়েছে। ফিবোনাক্কি সাপোর্ট লেভেলে প্রথম গ্রীন কান্ডেলে বাই এবং কোন লেভেলে রেড ক্যান্ডেল আসলে সেল। এভাবেই আবার 
ফিবোনাক্কি সাপোর্ট লেভেলে প্রথম গ্রীন কান্ডেলে বাই এবং কোন লেভেলে রেড ক্যান্ডেল আসলে সেল। এটা চলতে থাকবে যতক্ষণ না ট্রেন্ড রিভার্স করে। 

ফিবোনাক্কি এর ব্যবহারঃ 
১) ট্রেডিং/ বাই সেল সিদ্ধান্ত নিতে 
২) ট্রেডিং স্ট্র্যাটেজির পার্ট হিসাবে 
৩) ফিবোনাক্কি সাপোর্ট রেজিস্টেন্স সনাক্ত করতে ইত্যাদি 

ফিবোনাক্কি এর সুবিধাঃ  
১) সহজে বোঝা যায়  
২) সহজে ব্যবহার করা যায় 
৩) ট্রেন্ডি মার্কেটে ভাল কাজ করে  

ফিবোনাক্কি এর অসুবিধাঃ  
১) ট্রেন্ড বুঝতে ভুল করলে ভুল সাপোর্ট রেজিস্টেন্স সনাক্ত হয়  
২) ট্রেন্ড বুঝতে ভুল করলে ভুল ফলাফল আসে 
৩) ড্র করতে ট্রেন্ড এক্সপার্টাইজ লাগে 

উল্লেখিত ইন্ডিকেটরগুলো বহুল ব্যবহৃত। এছাড়াও প্রচুর ইন্ডিকেটর আছে। পাঠকদের রিভিউ ও চাহিদার ভিত্তিতে অন্যান্য ইন্ডিকেটর সম্বন্ধে ভবিষ্যতে আপলোড দেওয়া হবে।  

লেভেল-৩ তে বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে ট্রেড করতে হয় সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে।