এই ব্লগটি সন্ধান করুন

লেভেল-৩ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লেভেল-৩ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

টেকনিক্যাল ট্রেডারদের ক্ষতিকর ভুল

টেকনিক্যাল ট্রেডাররা কিছু ভুল করে যার মাসুল হয় লস, সেগুলোকে আমরা ক্ষতিকর ভুল বলব। 

ট্রেডারদের ক্ষতিকর ভুলগুলো হলোঃ 

১। চার্ট ডইং এ ভুল করা 

২। হোম ওয়ার্ক ছাড়াই ট্রেড করা 

৩। সিগনাল জেনারেট করার আগেই বাই/সেল করা 

৪। এসএল না নেওয়া / বড় এসএল সেট করা 

৫। মানি ম্যানেজমেন্ট অগ্রাহ্য করা  

৬। নিজের পরীক্ষিত পদ্ধতির বাইরে ট্রেড করা 

৭। ব্যাকটেস্ট ছাড়াই কোন পদ্ধতিতে ট্রেড শুরু করা 

বটম হান্টিং

বটম হান্টিং বলতে একটি স্টকের পরবর্তী সম্ভাব্য বটম খুঁজে বের করাকে বোঝায়।

একটা স্টকের পরবর্তী বটম খুঁজে বের করার অনেক পদ্ধতি আছে। যেমন- 

১) আরএসআই বা এমএসিডি ডাইভার্জেন্স 

২) রিভার্সাল প্যাটার্ণ  

৩) আরএসআই ওভারসোল্ড 


আরএসআই ও এমএসিডি ডাইভার্জেন্স ব্যবহার সহজ কিন্তু রিভার্সাল প্যাটার্ণ  এর নিশ্চয়তা বেশি। 


ডাইভার্জেন্স 

প্রাইস যখন নতুন হাই তৈরী করে কিন্তু আরএসআই নতুন হাই তৈরী করতে ব্যর্থ হয় তখন এটাকে বিয়ারিশ আরএসআই ডাইভার্জেন্স বলে, আবার প্রাইস যখন নতুন লো তৈরী করে কিন্তু আরএসআই নতুন লো তৈরী করতে ব্যর্থ হয় তখন এটাকে বুলিশ আরএসআই ডাইভার্জেন্স বলে। আমাদের মার্কেটে যেহেতু শর্ট সেল নাই সেহেতু আমাদের প্রয়োজন বুলিশ আরএসআই ডাইভার্জেন্স। নীচের চিত্রে আরএসআই ডাইভার্জেন্স এর উদাহরণ দেখানো হলো।



রিভার্সাল প্যাটার্ণ  

চার্ট প্যাটার্ণের মধ্যে যেগুলো রিভার্সাল নির্দেশ করে সেগুলোকে রিভার্সাল প্যাটার্ণ বলা হয়। আমাদের মার্কেটে যেহেতু শর্ট সেল নাই সেহেতু আমাদের প্রয়োজন বুলিশ রিভার্সাল প্যাটার্ণ । যেমন-

১) রিভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ণ 


২) ডাবল বটম প্যাটার্ণ 

৩) ট্রিপল বটম প্যাটার্ণ 


৪) রাউন্ডিং বটম প্যাটার্ণ 


৫) এনগালফ, মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ণ 



৬) হ্যামার / পিনবার ক্যান্ডেল প্যাটার্ণ ইত্যাদি 


টেকনিক্যাল রিসার্স এসোসিয়েট হিসাবে কাজ করা

 টেকনিক্যাল রিসার্স এসোসিয়েট হিসাবে কাজ করার জন্য 

    এই কোর্স থেকে প্রশ্ন করলে ৮০% উত্তর সঠিক দিতে পারতে হবে। 

    প্রচুর চার্ট ড্রইং করার মানসিকতা থাকতে হবে।

    টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। 

    আরএনডির জন্য বাজেট থাকতে হবে। 

    রিসার্সের প্রপ্ত ফলাফলের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দিতে হবে। 

    ট্রেডিং স্ট্র্যাটেজি অন্যের সাথে শেয়ার করা যাবে না। 

    কোন স্টকের বিষয়ে সোশাল মিডিয়ায় কোন পোস্ট দেওয়া যাবে না।


   এই কোর্সের জন্য কোন ফি প্রয়োজন নেই তবে বিশ্বস্থতার প্রয়োজন আছে। দীর্ঘমেয়াদে (৫+ বছর) একসাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। 

          

টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ কোর্স ক্লোজিং

বেসিক টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ কোর্সে উপস্থিতির জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। 

টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ এ আসলে নতুন শেখার বিষয় কম। বরং কি করতে হবে বা কি করা যাবে না বা কি মেনে চলতে হবে ইত্যাদি বিষয়ে বেশী আলোকপাত করা হয়েছে। 

এই কোর্সে সমাপনীতে চাইনিজ বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস যা বলেছিলেন তা আপনাদের আবারো শোনাতে চাই। তিনি বলেছেন- অনুশীলন ছাড়া জ্ঞান মুল্যহীন, আবার উপযুক্ত জ্ঞান ছাড়া অনুশীলন বিপদজনক।

আবার আমাদের বাংলায়ও একটা প্রাবাদ আছে- অল্প বিদ্যা ভয়ংকর।  এটা এজন্য বলছি যে আপনারা অল্প পড়ে বা অল্প বুঝে ট্রেড করবেন না। আপনার লিখিত ও পরিক্ষিত এন্ট্রি, এক্সিট, এসএল, টিপি, মানিম্যানেজমেন্ট ইত্যাদি পলিসি থাকলে তবেই ট্রেডিং এ নিজেকে নিরাপদ ভাবতে পারেন। অন্যথায় আপনার পোর্টফলিও চরম ঝুকির মধ্যে আছে এটা বলা যায়।  

মনে রাখবেন, টেকনিক্যাল এনালাইসিস শেখা আর বাস্তবে প্রয়োগ করা বেশ আলাদা। টেকনিক্যাল এনালাইসিস আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজির সফলতা কামনা করছি। 

টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ কোর্সে উপস্থিতির জন্য আপনাদেরকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই কোর্সের সমাপ্তি ঘোষণা করছি। 

ট্রেডিং সাইকোলজি

সিস্টেমেটিক ট্রেডিং বনাম নিউজ ট্রেডিং 

সিস্টেমেটিক ট্রেডিং এ রাতারাতি ইকুইটি ১০গুন হওয়ার সুযোগ কম। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হতে চায় তারাই নিউজের পেছনে ছোটে এবং পুঁজি হারায়। গুজব/নিউজ থেকে মাইল খানেক দূরে থাকতে হবে। শেয়ার মার্কেট সম্পর্কিত সকল সোশাল গ্রুপ থেকে দূরে থাকতে হবে।   

সাইকোলজিক্যাল ট্রেডিং মিস্টেকস 

বাই সিগন্যাল পুরোপুরি জেনারেট করার আগেই শেয়ার কেনা প্যাটার্ণ ফর্ম করার আগেই ওভার কনফিডেন্সে শেয়ার কেনা ইত্যাদি হলো সাইকোলজিক্যাল ট্রেডিং মিসটেকস। কোন প্রি-ম্যাচিউর প্যাটার্ণ/ইন্ডেকেটর ভ্যালুতে বাই করা যাবে না। যারা টেকনিক্যাল ট্রেড করে কিন্তু শেয়ার মার্কেট সম্পর্কিত সকল সোশাল গ্রুপে থাকে তাদের এই ভুল বেশী হয়। পিওর টেকনিক্যাল ট্রেড করলে শেয়ার মার্কেট সম্পর্কিত সোশাল গ্রুপ থেকে দূরে থাকতে হবে। 

ট্রেডিং ইমোশন ম্যানেজমেন্ট 

ট্রেডের সময় কিনব না-কি কিনব ন, বাচব না-কি বেচবা না, এসএল/টিপি নেব না-নাকি নেব না, সেল/বাই অর্ডার দিয়ে তুলে নেওয়া এরকম আচরণ করা থেকে বিরত থাকতে হবে। একটি শেয়ারে কেনায় আগেই সকল সিদ্ধান্ত নিতে হবে এবং তা মেনে চলতে হবে।   

আরো পড়ুনঃ ট্রেডিং এর মনস্তত্ব - 

https://learnfromkhadem.blogspot.com/2023/08/blog-post_17.html


ট্রেডিং ডিসিপ্লিন

ট্রেডিং ডিসিপ্লিন নির্ধারণ করা

এন্ট্রি, এক্সিট, এসএল, টিপি, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে যে সকল পলিসি বেছে নেওয়া হয়েছে সেগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

বাই করার চেকলিস্টঃ 

  • ইনডেক্স পজিটিভ থাকতে হবে
  • শেয়ারে আপ ট্রেন্ড থাকতে হবে [যেহেতু শর্ট সেল নাই] 
  • ইন্ডিকেটরে বাই সিগনাল জেনারেট করতে হবে 
  • ---- % বা ---- টাকা ক্যাশ থাকতে হবে 
  • শুধু মার্কেট ওপেন / ক্লোজের সময় বাই করব 
  • হোম ওয়ার্ক করা থাকতে হবে 
  • ম্যাচিউরিটি ডেটের আগে কোন ডিক্লিয়ারেশন ডেট নাই 
  •  ইত্যাদি 

সেল করার চেকলিস্টঃ 

  • এসএল / টিপি হিট করেছে 
  • শেয়ারে কারেকশন শুরু হয়েছে 
  • ইন্ডিকেটরে সেল সিগনাল জেনারেট করছে  
  • ডিক্লিয়ারেশন ডেট দেয়েছে  
  •  ইত্যাদি 
একইভাবে এসএল, টিপি, মানি ম্যানেজমেন্ট সবক্ষেত্রে লিখিত চেকলিস্ট থাকতে হবে।

ট্রেডিং ডিসিপ্লিন প্রাকটিস করা 

যে সকল পলিসি ও চেকলিস্ট ফাইনাল করা হয়েছে সেগুলো প্রাকটিস করতে হবে। ট্রেডিং ডিসিপ্লিন চর্চা করার সময় কোন আবেগ কাজ করলে তা থেকে দূরে থাকতে হবে। কোন ক্ষেত্রেই কোন ব্যতিক্রম করা যাবে না।

একটা জিনিষ মনে রাখবেনঃ জানার চেয়ে মানা জরুরী   

https://learnfromkhadem.blogspot.com/2023/08/blog-post_26.html 

এক্সিট পলিসি

মার্কেট এক্সিট পলিসি নির্ধারণ করা 

তবে মার্কেট এক্সিট পলিসি হলো কখন আপিনি মার্কেটে ট্রেড বন্ধ করে বেরিয়ে যাবেন সেটাকে বোঝায়। যেমন- ট্রেন্ড ট্রেডাররা মার্কেটে ট্রেন্ড না থাকলে মার্কেট থেকে এক্সিট করবে, এমএ ট্রেডাররা তাদের এমএ অনুযায়ী, সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডাররা তাদের নির্ধারিত সাপোর্ট রেজিস্টেন্স অনুযায় এরকমভাবে নিজনিজ মার্কেট পলিসি অনুযায়ী মার্কেট থেকে এক্সিট করবে।  

মার্কেট এক্সিট পলিসির জন্য একটা চেকলিস্ট থাকতে হবে যে, এই এই কন্ডিশনে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব । উদাহরণ স্বরুপ-

মার্কেট এক্সিট পলিসি চেকলিস্টঃ 

  • মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেল [যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেল নাই] 
  • যুদ্ধ বিগ্রহ শুরু হলে
  • রাজনৈতিক অস্থিরতা শুরু হলে
  • ডলার মার্কেট অস্থির হলে 
  • ইত্যাদি 

ট্রেড এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করা 

নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি ট্রেন্ড ট্রেডার না প্যাটার্ণ ট্রেডার না ইন্ডিকেটর ট্রেডার। সে অনুযায়ী আপনার এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করুণ। যে পদ্ধতি ভাল লাগে সেই পদ্ধতিতে লেগে থাকলেই সফলতা পাওয়া যাবে। বার বার পদ্ধতি বদল করলে সময় ও অর্থের অপচয় হবে।  

ইন্ডিভিউজাল স্টক থেকে এক্সিট এর জন্য যে সকল পলিসি বেছে নেওয়া হয়েছে সেগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

ট্রেড এক্সিট করার চেকলিস্টঃ 

  • এসএল / টিপি হিট করেছে 
  • শেয়ারে কারেকশন শুরু হয়েছে 
  • ইন্ডিকেটরে সেল সিগনাল জেনারেট করছে  
  • ডিক্লিয়ারেশন ডেট দেয়েছে  
  •  ইত্যাদি 

ট্রেড এক্সিট স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করা

এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করার আগে আপনার এক্সিট স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করে দেখে নিতে হবে যে তার সফলতার হার কেমন।  

এক্সিট স্ট্র্যাটেজির সুবিধা অসুবিধা সনাক্ত করা

আপনার এক্সিট স্ট্র্যাটেজির সুবিধা ও অসুবিধাগুলো সনাক্ত করতে হবে। 

এক্সিট স্ট্র্যাটেজি গ্রহণ বা বর্জন করা

আপনার এক্সিট স্ট্র্যাটেজির যদি সফলতার হার বেশী হয় এবং সুবিধা বেশী থাকে তবে তা গ্রহণ করতে হবে অন্যথায় বর্জন করতে হবে। 

এক্সিট স্ট্র্যাটেজি ব্যবহার করা

এক্সিট স্ট্র্যাটেজি গৃহীত হলে তার ব্যবহার শুরু করতে হবে এবং কিভাবে আরো উন্নত করা যায় সেগুলো ঠিক করতে হবে ও প্রয়োগ করে ফলাফল দেখতে হবে।

এক্সিট স্ট্র্যাটেজি টিউনিং করা

এক্সিট স্ট্র্যাটেজি টিউনিং শেষ হলে তারপর সেটা পুরোপুরি ব্যবহার শুরু করতে হবে।   

স্টপ লস – টেক প্রফিট

 স্টপ লস – টেক প্রফিট

স্টপ লস কখন নেবেন আবার প্রফিট কখন রিয়েলাইজ করবে দুটোই সমান গুরুত্বপূর্ণ। লস হলে যেমন আপনার ইকুইটি কমে, তেমনি প্রফিট মিস হলেও আপনার ইকুইটি গ্রোথ প্রস্পেক্ট কমে। 

স্টপ লস পদ্ধতি নির্ধারণ করা 

যে যেধরণের ট্রেডার তার সেই ধরণের স্টপ লস পদ্ধতি নির্ধারণ করাই ভাল। যেমন একজন এমএ ট্রেডার এমএ বেজড স্টপ লস পদ্ধতি নির্ধারণ করতে পারে। যেমন এমএ৯ এর নীচে গেলে এসল। আবার একজন সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডার সাপোর্ট ভেংগে গেলে এসএল নিতে পারে। আবার প্রিডিফাইন্ড এসএল থাকতে পারে যেমন ১০% এর বেশী লস হলেই এসএল। এটা আবার এমাউন্ট বেজড হতে পারে যেমন ১০০০ টাকা লস হলে সেল করে দেব।  

টেক প্রফিট পদ্ধতি নির্ধারণ করা 

টেক প্রফিটও যে যেধরণের ট্রেডার তার সেই ধরণের পদ্ধতি নির্ধারণ করাই ভাল। যেমন একজন এমএ ট্রেডার এমএ বেজড টেক প্রফিট নির্ধারণ করতে পারে। যেমন এমএ২০ থেকে এতটুকু উপরে গেলে টেক প্রফিট। আবার একজন সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডার রেজিস্টেন্সের কাছাকাছি গেলে প্রফিট নিতে পারে। আবার প্রিডিফাইন্ড টেক প্রফিট থাকতে পারে যেমন ১০% এর বেশী লাভ হলেই টেক প্রফিট। এটা আবার এমাউন্ট বেজড হতে পারে যেমন ১০০০ টাকা লাভ হলে প্রফিট নেব। আবার ডেইলি ট্রেডাররা ম্যাচুরিটিতে ৩-৫% প্রফিট পেলেই লাভ নিব এরকম অনেক কিছু। 

পরবর্তীতে প্রতিটি ড্রইং এ এসএল, টিপি পয়েন্ট চিহ্নিত করা

এখন এটা প্রতিটি ড্রইং বাধ্যতামুলকভাবে আপনাকে এসএল ও টিপি সনাক্ত করতে হবে। অর্থাৎ যখন কোন চার্টে ট্রেড করার জন্য ড্র করবেন সেই ড্রইং এ বাধ্যতামুলকভাবে এসএল ও টিপি থাকতে হবে। 

যতবেশি আঁকিবে - ততবেশি শিখিবে 
    - আঁকুন এবং 
    - ফলাফল মেলান 

এন্ট্রি স্ট্রেটেজি

মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করা

মনেকরেন আপনি একজন মাছ শিকারী। আপনি নদীতে ও বিলে মাছ ধরেন। এক এক সিজনে এক এক রকম মাছ ধরা পড়ে। ভিন্ন রকম মাছ ধরতে ভিন্ন রকম জাল/পদ্ধতি দরকার হয়। আবার নদীতে একভাবে মাছ ধরা যায়, বিলে আবার অন্যভাবে। 

এখন বলুন, আপনার যদি শুধু একরকম জাল থাকে আর শুধু একভাবেই আপনি মাছ ধরতে জানে। তবে কি আপনি সারা বছর ও সবজায়গায় মাছ ধরতে পারবেন। উত্তর হলো না। কারণ ভিন্ন সিজনে ভিন্ন জায়গায় ভিন্ন মাছ ধরার জন্য ভিন্ন উপকরন ও পদ্ধতি লাগে। 

কাজেই যদি আপ-ডাউন-সাইডওয়ে এই তিন সিজনেই ট্রেড করতে চান, তবে আপ-ডাউন-সাইডওয়ে এই তিন সিজনে ট্রেড করার এন্ট্রি স্ট্র্যাটেজি লাগবে। 

তবে মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি হলো কখন আপিনি মার্কেটে ট্রেড করবেন সেটাকে বোঝায়। কাজেই মার্কেট এন্ট্রি বলতে সিজন অনুযায়ী কখন কোন মার্কেটে ট্রেড শুরু করবেন সেটা।   

ট্রেন্ড ট্রেডাররা মার্কেটে ট্রেন্ড থাকলে মার্কেটে এন্ট্রি করবে, এমএ ট্রেডাররা তাদের এমএ অনুযায়ী, সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডাররা তাদের নির্ধারিত সাপোর্ট রেজিস্টেন্স অনুযায় এরকমভাবে নিজনিজ মার্কেট পলিসি অনুযায়ী মার্কেটে ঢুকবে।  

মার্কেট এন্ট্রি পলিসির জন্য একটা চেকলিস্ট থাকতে হবে যে, এই এই কন্ডিশনে আমি মার্কেট ইন করব। উদাহরণ স্বরুপ-

মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি চেকলিস্টঃ 

  • মার্কেট আপ ট্রেন্ডে গেল [যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেল নাই] 
  • রাজনৈতিক অস্থিরতা না থাকলে 
  • ডলার মার্কেট স্থির থাকলে 
  • ইত্যাদি 

ট্রেড এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করা

নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি ট্রেন্ড ট্রেডার না প্যাটার্ণ ট্রেডার না ইন্ডিকেটর ট্রেডার। সে অনুযায়ী আপনার এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করুণ। যে পদ্ধতি ভাল লাগে সেই পদ্ধতিতে লেগে থাকলেই সফলতা পাওয়া যাবে। বার বার পদ্ধতি বদল করলে সময় ও অর্থের অপচয় হবে।  

এন্ট্রি স্ট্র্যাটেজিতে যে সকল পলিসি বেছে নেওয়া হয়েছে সেগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

স্টক এন্ট্রি স্ট্র্যাটেজি চেকলিস্টঃ 

  • ইনডেক্স পজিটিভ থাকতে হবে
  • শেয়ারে আপ ট্রেন্ড থাকতে হবে 
  • ইন্ডিকেটরে বাই সিগনাল জেনারেট করতে হবে 
  • ---- % বা ---- টাকা ক্যাশ থাকতে হবে 
  • শুধু মার্কেট ওপেন / ক্লোজের সময় বাই করব 
  • হোম ওয়ার্ক করা থাকতে হবে 
  • ম্যাচিউরিটি ডেটের আগে কোন ডিক্লিয়ারেশন ডেট নাই 
  •  ইত্যাদি 

ট্রেড এন্ট্রি স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করা

এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করার আগে আপনার এন্ট্রি স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করে দেখে নিতে হবে যে তার সফলতার হার কেমন।  

এন্ট্রি স্ট্র্যাটেজির সুবিধা অসুবিধা সনাক্ত করা

আপনার এন্ট্রি স্ট্র্যাটেজির সুবিধা ও অসুবিধাগুলো সনাক্ত করতে হবে। 

এন্ট্রি স্ট্র্যাটেজি গ্রহণ বা বর্জন করা

আপনার এন্ট্রি স্ট্র্যাটেজির যদি সফলতার হার বেশী হয় এবং সুবিধা বেশী থাকে তবে তা গ্রহণ করতে হবে অন্যথায় বর্জন করতে হবে। 

এন্ট্রি স্ট্র্যাটেজি টিউনিং করা

এন্ট্রি স্ট্র্যাটেজি গৃহীত হলে ছোট লটে তার ব্যবহার শুরু করতে হবে এবং কিভাবে আরো উন্নত করা যায় সেগুলো ঠিক করতে হবে ও প্রয়োগ করে ফলাফল দেখতে হবে। 

এন্ট্রি স্ট্র্যাটেজি ব্যবহার করা 

এন্ট্রি স্ট্র্যাটেজি টিউনিং শেষ হলে তারপর সেটা পুরোপুরি ব্যবহার শুরু করতে হবে।   


রিস্ক ম্যানেজমেন্ট

লেভেল-২ তে আলোচিত রিস্ক ম্যানেজ করার কৌশলগুলো চর্চা করুন। 


রিস্ক ম্যানেজ করার জন্য লেভেল-২ তে যে কৌশল গুলো আলোচনা করা হয়েছে, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। রিস্ক ম্যানেজ করার জন্য ঐ কৌশলগুলো চর্চা করলে পোর্টফলিও বড় কোন ঝুকির মধ্যে পড়বে বলে ধরা যায়।

লেভেল-৩ তে কৌশলগুলো লিখে রাখতে হবে, এবং চর্চা/অনুশীলন করতে হবে। মনে রাখতে হবে, সঠিক চর্চার কোন বিকল্প নাই।

রিস্ক ম্যানেজ করার জন্য একটি লিখিত চেকলিস্ট করতে ও মানতে হবে। যেমন-
১) গুজবে/নিউজে শেয়ার কিনব না 
২) মানি ম্যানেজমেন্ট মেনে চলব 
৩) হোম ওয়ার্ক ছাড়া শেয়ার কিনব 
৪) লোভ করব না 
৫) পূর্ব নির্ধারিত এসএল / টিপি বাস্তবায়ন করব 
৬) সোশাল মিডিয়ায় শেয়ারের কোন গ্রুপে থাকব না 
৭) ইত্যাদি 

আসুন আরো কিছু পড়ি- 

অনুশীলনের ক্ষমতাঃ 

https://learnfromkhadem.blogspot.com/2023/08/blog-post_14.html 

জানার চেয়ে মানা জরুরীঃ  

https://learnfromkhadem.blogspot.com/2023/08/blog-post_26.html



লিকুইডিটি/মানি ম্যানেজমেন্ট

লিকুইডিটি/মানি ম্যানেজমেন্ট

লেভেল-২ তে পোর্টফোলিওর একটা নির্দিষ্ট পার্সেন্ট বিনিয়োগের বিষয়ে আলোচনা করা আছে। 

একইভাবে প্রতিবার ট্রেডে পোর্টফোলিওর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের পদ্ধতিও আছে যেমন। আপনার পোর্টফোলিও ১০০ টাকা। আপনি প্রতি ট্রেডে ৩০ টাকা করে ব্যবহার করেন। আপনার পোর্টফলিও বেড়ে যদি ১৫০ টাকাও হয়ে যায় তবুও প্রতি ট্রেডে ৩০ টাকা করেই ব্যবহার করবেন। পোর্টফলিও বড়/ছোট হওয়ার সাথে প্রতি ট্রেডের অর্থ সমানই থাকে। অপরদিকে নির্দিষ্ট পার্সেন্ট বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফলিও বড়/ছোট হওয়ার সাথে সাথে প্রতি ট্রেডের অর্থ বড় বা ছোট হয়। 


নির্দিষ্ট পার্সেন্ট বিনিয়োগের ও নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের উভয় ক্ষেত্রেই কিছু সুবিধা অসুবিধা আছে। আবার অনেকে রিস্ক বেজড সাইজিং ও করে। যেমন একজন প্রতিট্রেডে ১০% ইকুইটি ব্যবহার করে কিন্তু হাই রিস্কি চার্টে ৫% এবং লো রিস্ক চার্টে ১৫% ইকুইটি ব্যবহার। 

এখন বিষয় হলো অনেক পদ্ধতির মধ্যে থেকে একটা পদ্ধতি বেছে নেওয়া এবং প্রাকটিস করা। 

সব পদ্ধতিই কাজ করে যদি আমরা তা মেনে চলি। 

একটা পদ্ধতি বেছে নিন এবং প্রকটিস শুরু করুন।  

যা প্রাকটিস করতে চান তা লিখে রাখুন এবং কখনোই তার ব্যাতিক্রম করবেন না।    

চার্ট প্যাটার্ণ এর সফলতার হার

এক এক চার্ট প্যাটার্ণ এর সফলতার হার এক এক রকম।  এনসাইক্লোপেডিয়া অব চার্ট পাটার্ন, উইলি ট্রেডিং এবং ভিজুয়াল ইন্ডেক্স অব চার্ট প্যাটার্ণ, টম বুলকওস্কি  এর তথ্যসুত্র অনুযায়ী চার্ট প্যাটার্ণগুলির সফলতার হার নিম্নরুপঃ

ক্রম 

চার্ট প্যাটার্ণ 

সফলতার হার

প্রাইস পরিবর্তনের গড় হার

১

কাপ এন্ড হ্যান্ডেল 

৯৫%

+৫৪%

২

ইনভার্স হেড এন্ড শোল্ডার 

৮৯%

+৪৫%

৩

ডাবল বটম 

৮৮%

+৫০%

৪

ট্রিপল বটম 

৮৭%

+৪৫%

৫

ডিসেন্ডিং ট্রাংগল 

৮৭%

+৩৮%

৬

টাইট বুল ফ্ল্যাগ প্যাটার্ণ 

৮৫%

+৩৯%

৭

রেকটাংগল টপ ব্রেক আউট   

৮৫%

+৫১%

৮

রেকটাংগল বটম ব্রেক আউট   

৮৫% 

+৪৮% 

৯

এসেন্ডিং ট্র্যাংগল 

৮৩%

+৪৩%

১০

ফলিং ওয়েজ 

৭৪%

+৩৮% 

১১

বুলিশ পিনান্ট 

৫৪%

+৭%



উল্লেখ্য যে - এই সফলতার হারগুলো আমাদের মার্কেটের ডাটার উপর বের করা হয়নি।