এক ছিল ব্যাঙ। হঠাত একদিন সে গিয়ে পড়ল এক পানির পাত্রের উপর। তখন পানি ছিল ঠান্ডা।
একটু পরে কেউ একজন এসে আগুন ধরিয়ে পানিতে তাপ
দেওয়া শুরু করল। পানি
ধীরে ধীরে গরম হওয়া শুর করল।
ব্যাঙটি ভাবতে লাগল, কি মজার বিষয়, পানি সামান্য
গরম গরম মনে হচ্ছে, "ব্যাপার না আমি এটা সহ্য করতে/
মানিয়ে নিতে পারি"।
এই চিন্তা করে ব্যাঙ বর্ধিত তাপমাত্রায় নিজেকে
মানিয়ে নিতে থাকল।
এর পর পানি আরো গরম হতে থাকল। ব্যাঙ বর্ধিত
তাপমাত্রায় নিজেকে নিরবে মানিয়ে নিতে থাকল। ব্যাঙ এই গরম পানি থেকে বের হয়ে যাওয়ার চিন্তাও করল না।
কিছুক্ষণ পর,
পানি এত গরম হলো যে, ব্যাঙ সেই গরম আর সহ্য
করতে পারছিল না। তখন ব্যাঙ চাইল লাফ দিয়ে বের হয়ে যেতে।
কিন্তু দুর্ভাগ্য, ঐ সময় ব্যাঙের পা ও দেহ অবশ হয়ে গিয়েছিল, সে তার সব শক্তি হারিয়ে ফেলেছিল। ব্যাঙ লাফদিয়ে সেই পানি থেকে আর বের হতে
পারল না।
পানি অত্যধিক গরম হয়ে সে মারা যেতে পারে এটা
বোঝার অক্ষমতার কারণে ব্যাঙটি লাফদিয়ে পালিয়ে যায়নি এবং যখন বুঝতে পারল তখন তার আর
কিছুই করার ছিল না এবং মারা গেল।
শিক্ষনীয় বিষয়ঃ
১. আমাদের জানতে হবে পরিস্থিতিতে কখন সহ্য করতে
হবে আর কখন পালিয়ে যেতে হবে।
২. সব কিছুর একটা সীমা আছে। পরিস্থিতি বেশি
খারাপ হওয়ার আগে কখন পালাতে হবে সেই মোক্ষম সময়টা নির্ধারণ করতে জানতে/শিখতে হবে।
৩. কখন এসএল নিতে হবে তা আমাদের জানতে হবে, অন্যথায় মার্কেট আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যাবে।