এই ব্লগটি সন্ধান করুন

অনুশীলনের ক্ষমতা

অনুশীলন বলতে একই কাজ বারবার করাকে বোঝায় যতক্ষণনা কাজটা সফলভাবে হওয়া শুরু করে। ট্রেডিংএ অনুশীলন বলেতে একই স্ট্র্যাটেজিতে বারবার ট্রেড করাকে বোঝানো হয় যতক্ষণনা ঐ স্ট্র্যাটেজিতে সফলভাবে ট্রেড হওয়া শুরু করে।  

একটি প্রাচীন প্রবাদ আছে - প্রাকটিস মানুষকে পারফেক্ট করে তোলে। 

আমেরিকান ফুটবল কোচ ভিনসেন্ট থমাস লম্বারদি বলেছিলেন প্র্যাকটিস মানুষকে পারফেকট করে না বরং পারফেকট প্র্যাকটিস মানুষকে পারফেকট করে তোলে। 

বিখ্যাত এথলেট মাইকেল ফিলিপস যখন ২০০৮ সালে যখন এক অলিম্পিকে ৮টি স্বর্ণ জিতল তখন এক সাংবাদিক তাকে বলেছিল আপনি অনেক ভাগ্যবান, এক অলিম্পিকে ৮টি স্বর্ণ জিতেছেন, অনেকে সারাজীবনে ৮টি স্বর্ণ জিততে পারেনা। মাইকেল ফিলিপস বলল- অলিম্পিক ৪ বছর পরে হয়, ১ দিনে ৮ ঘন্টা পানিতে প্রাকটিস করি, ৮ ঘন্টা পানিতে থাকলে শরীর গলে যেতে চায়। মাইকেল ফিলিপস সাংবাদিককে জিজ্ঞাসা করল তাহলে, ৩০ দিনে কয় ঘন্টা হয়? ১ বছরে কয় ঘন্টা হয়? ৪ বছরে কয় ঘন্টা হয়? আপনিও এত ঘন্টা প্র্যাকটিস করেন, স্বর্ণ জেতা আপনার জন্যও কোন ব্যাপার হবে না। 

বিখ্যাত অভিনেতা ব্রুস-লি বলেছেন- যে ১,০০০ রকম কিক জানে তাকে আমি ভয় পাইনা, আমি তাকে ভয় পাই যে ১ টা কিক ১০০০ বার প্রাকটিস করেছে। 

বিশ্ব বিখ্যাত সফল ফুটবলার পেলে বলেছিলেন- প্রাকটিসই সবকিছু। 

প্র্যাকটিস / অনুশীলন আসলে কি করে- 
  • অনুশীলন পারফেকশনের গ্যারান্টি দেয় না তবে পারফেকশন আনতে সাহায্য করে। 
  • অনুশীলন অতীতের ভুল থেকে শিখতে সাহায্য করে।  
  • অনুশীলন একটি দক্ষতাকে পুরোপুরি বুঝতে সাহায্য করে। 
  • অনুশীলন একটি দক্ষতায় কনফিডেন্স তৈরী করে। 
  • অনুশীলন দক্ষতাটির চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিখতে সাহায্য করে।  
  • অনুশীলন নিজের মধ্যে একটি ডিসিপ্লিন তৈরী করে। 
  • অনুশীলন দক্ষতাটির/কাজটির গতি বৃদ্ধি করে।  
  • অনুশীলন ব্যক্তির কাজে ফোকাস বৃদ্ধি করে। 
  • অনুশীলন নির্দিষ্ট কাজে এক্সপার্ট হতে সাহায্য করে। 
  • অনুশীলন মানুষকে তার দক্ষতার সম্ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সাহায্য করে। 
চাইনিজ বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন যে, অনুশীলন ছাড়া জ্ঞান মুল্যহীন, আবার উপযুক্ত জ্ঞান ছাড়া অনুশীলন বিপদজনক। বাংলায়ও এমন একটা প্রাবাদ আছে- অল্প বিদ্যা ভয়ংকর।  

সফল সবাই বলেছেন প্রাকটিস করতে। আসলে, কোন দক্ষতায় সফলতার জন্য প্র্যাকটিসের কোন বিকল্প আজও পৃথিবীতে আবিষ্কার হয়নি। তবে সঠিক পন্থায় অনুশীলন দ্রত দক্ষতা বৃদ্ধি ও সফল করে তোলে।