বলুন দেখি, ডিম আগে না মুরগী আগে? এ প্রশ্নের উত্তর খুজতে গেলে কেউ বলবে ডিম আগে আবার কেউ বলবে মুরগী আগে।
এবার বলুন, ইন্ডেক্স আগে না স্টক আগে? অর্থাৎ, আগে ইন্ডেক্স পড়ে, নাকি আগে আপনার শেয়ারের দাম পড়ে? উত্তরে হয়ত বলবেন, ইন্ডেক্স পড়লে আমার শেয়ারের দাম পড়ে। আবার বুদ্ধি খাটিয়ে অনেকে বলবেন, আমার শেয়ারের দাম পড়লে ইন্ডেক্স পড়ে। কথা দুটোই ঠিক। আবার অনেকে আবেগে বলবেন, ইন্ডেক্স পড়লেও আমার শেয়ারের দাম পড়ে আবার ইন্ডেক্স বাড়লেও আমার শেয়ারের দাম পড়ে।
১) সাধারণভাবে বললে ---
বেশিরভাগ শেয়ারের যখন দাম বাড়ে তখন ইন্ডেক্স বাড়ে আবার যখন বেশিরভাগ শেয়ারের যখন দাম পড়ে তখন ইন্ডেক্স পড়ে।
বেশিরভাগ শেয়ারের যখন দাম বাড়ে তখন ইন্ডেক্স বাড়ে আবার যখন বেশিরভাগ শেয়ারের যখন দাম পড়ে তখন ইন্ডেক্স পড়ে।
২) একটু চিন্তা করে বললে ---
বেশিরভাগ মানুষ যখন শেয়ার কেনে [বুলিশ আচরণ করে] তখন ইন্ডেক্স বাড়ে আবার যখন বেশিরভাগ মানুষ শেয়ার বিক্রি করেন [বিয়ারিশ আচরণ করে] তখন ইন্ডেক্স পড়ে। একটি স্টকের ক্ষেত্রেও একই কথা বলা যায়।
৩) যদি গভীরভাবে চিন্তা করে বলি তবে ---
যখন কম সংখ্যক মানুষ [মেকাররা] শেয়ার কেনে [বুলিশ আচরণ করে] তখন ইন্ডেক্স বাড়ে আবার যখন কম সংখ্যক মানুষ [মেকাররা] শেয়ার বিক্রি করেন [বিয়ারিশ আচরণ করে] তখন ইন্ডেক্স পড়ে। একটি স্টকের ক্ষেত্রেও একই কথা সত্য।
ঘটনা যাই হোক একথা ঠিক যে ---
১) বিনিয়োকারীরা বুলিশ আচরণ করলে ইন্ডেক্স ওঠে আর বিয়ারিশ আচরণ করলে ইন্ডেক্স পড়ে।
২) আর, বিনিয়োগকারীদের এই আচরণ নির্ভার করে বাজার/স্টকের উপর তার মনোভাবের উপর।
৩) আবার, মনোভাব নির্ভর করে বিনিয়োগকারীদের জ্ঞান ও তাদের কাছে থাকা তথ্য উপাত্তের উপর।
৪) যেহেতু-- আমাদের জ্ঞানের কোঠা শুন্য, সেহেতু-- পুরোটাই নির্ভর করে তথ্য নামক গুজবের উপর।
ইন্ডেক্স হলো আমাদের সবার শেয়ারের উত্থান ও পতনের সামগ্রিক রুপ। শেয়ার সমুহের দাম বাড়লে তার ফল স্বরূপ ইন্ডেক্স বাড়ে এবং শেয়ার সমুহের দাম কমলে তার ফল স্বরূপ ইন্ডেক্স কমে।
কোন স্টকের দাম বাড়লে/কমলে তা ইন্ডেক্সেকে কতটুকু বাড়তে/কমতে অবদান রাখবে তা নির্ভর করে ঐ স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর।
স্বাভাবিক অবস্থায়ঃ শেয়ার সমুহের দাম বাড়লে ইন্ডেক্স বাড়ে, দাম পড়লে ইন্ডেক্স পড়ে। আগে স্টক পরে ইন্ডেক্স।
প্যানিক অবস্থায়ঃ ইন্ডেক্স বাড়তে দেখে অনেকেই প্যানিক হয়ে শেয়ার কেনে ও শেয়ারের দাম আরো বাড়ে, ইন্ডেক্স পড়তে দেখে অনেকেই প্যানিক হয়ে শেয়ার বিক্রি করে ও শেয়ারের দাম আরো পড়ে। এক্ষেত্রে, আগে ইন্ডেক্স পরে স্টক।
বিশেষ দ্রষ্ট্রব্যঃ এগুলো হলো মনস্তাত্তিক বিশ্লেষণ, সাংখ্যিক হিসাবের সাথে মেলানো যাবে না।