একটা খুব কমন প্রশ্ন আসে যে, কিভাবে একজন পেশাদার টেকনিক্যাল এনালিস্ট / টেকনিক্যাল ট্রেডার হবো। এই প্রশ্নের উত্তরটা সংক্ষিপ্ত নয়, তাই বিস্তারিত লিখছি।
টেকনিক্যাল এনালিস্ট হওয়ার রোডম্যাপঃ
১। এডভান্স লেভেলের থিওরি শিখতে হবে।
২। নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী আদ্যপান্ত পড়তে হবে।
৩। নিজের জন্য ট্রেডিং স্ট্র্যাটেজি ডিজাইন করতে হবে।
৪। ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করতে হবে।
৫। ট্রেডিং স্ট্র্যাটেজি বাস্তবে প্রয়োগ করতে হবে।
৬। অভিজ্ঞতার আলোকে স্ট্র্যাটেজি সংশোধন করতে হবে।
৭। একটি পুর্ণ মার্কেট সাইকেল ট্রেড করতে হবে।
৮। কাজগুলো অবশ্যই একজন দক্ষ প্রফেশনালের অধীনে করতে হবে।
প্রবাদে আছে, অল্প বিদ্যা ভয়ংকর, তাই ভালভাবে পুরোটা শিখুন, পুঁজি নিরাপদ রাখুন।