ট্রেডিং স্ট্রেটেজিঃ
সহজ ভাষায় বলতে গেলে ট্রেডিং স্ট্র্যাটেজি হলো ট্রেডিং এর কৌশল। ট্রেকনিক্যাল ট্রেডিংএ ট্রেডিং স্ট্র্যাটেজি বলতে আমরা শুধু এন্ট্রি স্ট্র্যাটেজি/পলিসি কে বুঝি কিন্তু এন্ট্রি স্ট্র্যাটেজি এর সাথে এক্সিট স্ট্র্যাটেজি মিলে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরী হয় ।
উল্লেক্ষ্য যে, ট্রেডিং এর জন্য একটি এন্ট্রি স্ট্র্যাটেজি একা যথেষ্ট নয়। এর সাথে আবশ্যিক ভাবে এক্সিট স্ট্র্যাটেজি ও অন্যান্য বিষয় জড়িত। সবগুলো মিলে তৈরী হয় একটি পুর্ণাংগ ট্রেডিং স্ট্র্যাটেজি। একটি পুর্ণাংগ ট্রেডিং স্ট্র্যাটেজির আবশ্যিক অংশগুলো হলো-
১) এন্ট্রি স্ট্র্যাটেজি
২) এক্সিট স্ট্র্যাটেজি
ক) টিপি স্ট্র্যাটেজি
খ) এসএল স্ট্র্যাটেজি
৩) মানি/লিকুডিটি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি
৬) রিক্স টেকিং স্ট্র্যাটেজি
৭) ইন্ডেক্স সেন্টিমেন্ট কপমপ্লায়ান্স ইত্যাদি
এখন, এন্ট্রি স্ট্র্যাটেজির মধ্যে যেগুলো সহজবোধ্য এবং ব্যবহার সহজ এমন কিছু স্ট্র্যাটেজি উল্লেখ করা হলো -
১) ট্রেন্ড ট্রেডিং এন্ট্রি
ট্রেন্ড রিভার্সাল এন্ট্রি [লং/শর্ট]
ট্রেন্ড ব্রেক আউট এন্ট্রি [লং/শর্ট]
পুলব্যাক/থ্রোব্যাক এন্ট্রি [লং/শর্ট]
ট্রেন্ড কন্টিনিউয়েশন এন্ট্রি
ট্রেন্ড সুইং এন্ট্রি [লং/শর্ট]
ট্রেন্ড ট্রেইলিং এন্ট্রি [লং/শর্ট]
২) সুইং ট্রেডিং এন্ট্রি
ট্রেন্ড সুইং এন্ট্রি [লং/শর্ট]
এমএ সুইং এন্ট্রি [লং/শর্ট]
সাপোর্ট রেজিস্টেন্স সুইং এন্ট্রি [লং/শর্ট]
----- ইত্যাদি
৩) ব্রেকআউট ট্রেডিং এন্ট্রি
ট্রেন্ড ব্রেকআউট এন্ট্রি [লং/শর্ট]
রেঞ্জ ব্রেকআউট এন্ট্রি [লং/শর্ট]
প্যাটার্ণ ব্রেকআউট এন্ট্রি [লং/শর্ট]
----- ইত্যাদি
৪) ডাইভার্জেন্স ট্রেডিং এন্ট্রি
আরএসআই ডাইভার্জেন্স এন্ট্রি [লং/শর্ট]
এমএসিডি ডাইভার্জেন্স এন্ট্রি [লং/শর্ট]
----- ইত্যাদি
৫) সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডিং এন্ট্রি
সাপোর্ট রেজিস্টেন্স সুইং এন্ট্রি [লং/শর্ট]
সাপোর্ট রেজিস্টেন্স ব্রেক আউট এন্ট্রি [লং/শর্ট]
৬) ক্রসওভার ট্রেডিং এন্ট্রি
মুভিং এভারেজ ক্রসওভার এন্ট্রি [লং/শর্ট]
এমএসিডি ক্রসওভার এন্ট্রি [লং/শর্ট]
----- ইত্যাদি
৭) ইন্ডিকেটরবেজ ট্রেডিং এন্ট্রি
মুভিং এভারেজ ট্রেডিং এন্ট্রি [লং/শর্ট]
এমএসিডি ট্রেডিং এন্ট্রি [লং/শর্ট]
আরএসআই ট্রেডিং এন্ট্রি [লং/শর্ট]
বলিংগার ব্যান্ড ট্রেডিং এন্ট্রি [লং/শর্ট]
ফিবোনাক্কি ট্রেডিং এন্ট্রি [লং/শর্ট]
----- ইত্যাদি
৮) প্যাটার্ণ ট্রেডিং এন্ট্রি
ক্যান্ডেল প্যাটার্ণ ট্রেডিং এন্ট্রি [লং/শর্ট]
জ্যামিতিক প্যাটার্ণ ট্রেডিং এন্ট্রি [লং/শর্ট]
----- ইত্যাদি
-------- ইত্যাদি
এগুলো ট্রেডিং যুদ্ধের একএকটি অস্ত্রের নাম। একই সাথে সকল অস্ত্রের ব্যবহার শেখা ও পারদর্শী হওয়া একটি কল্পনা প্রসুত বিষয়। একজন ট্রেডারের জন্য ১/২/৩ টি কৌশলে পারদর্শী হওয়াই যথেষ্ট। একটি অস্ত্রের প্রদর্শনীতে গেলে অনেক অস্ত্র দেখবেন কিন্তু কিনতে হবে সেটাই যেটা আপনি পরিচালনা করতে পারবেন, আপনার জন্য যুতসই এবং ক্ষেত্র উপযোগী। উল্লেখিত সবগুলো স্ট্র্যাটেজিই আমাদের মার্কেটে কাজ করে আবার সবগুলোরই কিছু সুবিধা অসুবিধা আছে।
স্ট্র্যাটেজি নির্ধারণ ও চর্চা করাঃ
ট্রেডিং স্ট্র্যাটেজি নির্ধারণের বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে সহজ পদ্ধতিটি সহজ করে লেখা হলো-
১) সবগুলো এন্ট্রি স্ট্র্যাটেজি পড়া / জানা
২) যেগুলো ভালো লাগে তার মধ্যে ৫/৬ টি এন্ট্রি স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করা
৩) তার মধ্যে যেগুলোর সফলতার হার বেশি সেই এন্ট্রি স্ট্র্যাটেজি গুলো আলাদা করা
৪) সফলগুলোর মধ্যে যেগুলোতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন সেই এন্ট্রি স্ট্র্যাটেজি গুলো ব্যবহার শুরু করা
৫) ব্যবহারের সময় যে এন্ট্রি স্ট্র্যাটেজিতে বেশি সাফল্য এসেছে সেটা আরো বেশি চর্চা করা
৬) ১/২ টি এন্ট্রি স্ট্র্যাটেজি রেখে বাঁকিগুলো পরিত্যাগ করা
৭) এই ১/২ টি এন্ট্রি স্ট্র্যাটেজি বেশি বেশি ব্যবহার করে ভুল থেকে শিক্ষা নিয়ে সেটির মাস্টার হওয়া
উল্লেখিত স্ট্র্যাটেজির মধ্যে যেগুলো ভাল কাজ করে এবং ব্যবহার তুলনামূলক সহজ সেগুলো আলোচনা করা হলো।
উল্লেখিত সবগুলো স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে এন্ট্রি নিতে হয় তা বাস্তব উদাহরণ সহ আগেই আলোচনা করা হয়েছে। বাস্তব উদাহরণ সহ আরো বিস্তারিত লেভেল-৩ এ বিস্তারিত আলোচনা করা হয়েছে।