এই ব্লগটি সন্ধান করুন

টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ কোর্স ক্লোজিং

বেসিক টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ কোর্সে উপস্থিতির জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। 

টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ এ আসলে নতুন শেখার বিষয় কম। বরং কি করতে হবে বা কি করা যাবে না বা কি মেনে চলতে হবে ইত্যাদি বিষয়ে বেশী আলোকপাত করা হয়েছে। 

এই কোর্সে সমাপনীতে চাইনিজ বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস যা বলেছিলেন তা আপনাদের আবারো শোনাতে চাই। তিনি বলেছেন- অনুশীলন ছাড়া জ্ঞান মুল্যহীন, আবার উপযুক্ত জ্ঞান ছাড়া অনুশীলন বিপদজনক।

আবার আমাদের বাংলায়ও একটা প্রাবাদ আছে- অল্প বিদ্যা ভয়ংকর।  এটা এজন্য বলছি যে আপনারা অল্প পড়ে বা অল্প বুঝে ট্রেড করবেন না। আপনার লিখিত ও পরিক্ষিত এন্ট্রি, এক্সিট, এসএল, টিপি, মানিম্যানেজমেন্ট ইত্যাদি পলিসি থাকলে তবেই ট্রেডিং এ নিজেকে নিরাপদ ভাবতে পারেন। অন্যথায় আপনার পোর্টফলিও চরম ঝুকির মধ্যে আছে এটা বলা যায়।  

মনে রাখবেন, টেকনিক্যাল এনালাইসিস শেখা আর বাস্তবে প্রয়োগ করা বেশ আলাদা। টেকনিক্যাল এনালাইসিস আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজির সফলতা কামনা করছি। 

টেকনিক্যাল এনালাইসিস লেভেল-৩ কোর্সে উপস্থিতির জন্য আপনাদেরকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই কোর্সের সমাপ্তি ঘোষণা করছি।