এই ব্লগটি সন্ধান করুন

স্টপ লস – টেক প্রফিট

 স্টপ লস – টেক প্রফিট

স্টপ লস কখন নেবেন আবার প্রফিট কখন রিয়েলাইজ করবে দুটোই সমান গুরুত্বপূর্ণ। লস হলে যেমন আপনার ইকুইটি কমে, তেমনি প্রফিট মিস হলেও আপনার ইকুইটি গ্রোথ প্রস্পেক্ট কমে। 

স্টপ লস পদ্ধতি নির্ধারণ করা 

যে যেধরণের ট্রেডার তার সেই ধরণের স্টপ লস পদ্ধতি নির্ধারণ করাই ভাল। যেমন একজন এমএ ট্রেডার এমএ বেজড স্টপ লস পদ্ধতি নির্ধারণ করতে পারে। যেমন এমএ৯ এর নীচে গেলে এসল। আবার একজন সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডার সাপোর্ট ভেংগে গেলে এসএল নিতে পারে। আবার প্রিডিফাইন্ড এসএল থাকতে পারে যেমন ১০% এর বেশী লস হলেই এসএল। এটা আবার এমাউন্ট বেজড হতে পারে যেমন ১০০০ টাকা লস হলে সেল করে দেব।  

টেক প্রফিট পদ্ধতি নির্ধারণ করা 

টেক প্রফিটও যে যেধরণের ট্রেডার তার সেই ধরণের পদ্ধতি নির্ধারণ করাই ভাল। যেমন একজন এমএ ট্রেডার এমএ বেজড টেক প্রফিট নির্ধারণ করতে পারে। যেমন এমএ২০ থেকে এতটুকু উপরে গেলে টেক প্রফিট। আবার একজন সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডার রেজিস্টেন্সের কাছাকাছি গেলে প্রফিট নিতে পারে। আবার প্রিডিফাইন্ড টেক প্রফিট থাকতে পারে যেমন ১০% এর বেশী লাভ হলেই টেক প্রফিট। এটা আবার এমাউন্ট বেজড হতে পারে যেমন ১০০০ টাকা লাভ হলে প্রফিট নেব। আবার ডেইলি ট্রেডাররা ম্যাচুরিটিতে ৩-৫% প্রফিট পেলেই লাভ নিব এরকম অনেক কিছু। 

পরবর্তীতে প্রতিটি ড্রইং এ এসএল, টিপি পয়েন্ট চিহ্নিত করা

এখন এটা প্রতিটি ড্রইং বাধ্যতামুলকভাবে আপনাকে এসএল ও টিপি সনাক্ত করতে হবে। অর্থাৎ যখন কোন চার্টে ট্রেড করার জন্য ড্র করবেন সেই ড্রইং এ বাধ্যতামুলকভাবে এসএল ও টিপি থাকতে হবে। 

যতবেশি আঁকিবে - ততবেশি শিখিবে 
    - আঁকুন এবং 
    - ফলাফল মেলান