এই ব্লগটি সন্ধান করুন

এন্ট্রি স্ট্রেটেজি

মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করা

মনেকরেন আপনি একজন মাছ শিকারী। আপনি নদীতে ও বিলে মাছ ধরেন। এক এক সিজনে এক এক রকম মাছ ধরা পড়ে। ভিন্ন রকম মাছ ধরতে ভিন্ন রকম জাল/পদ্ধতি দরকার হয়। আবার নদীতে একভাবে মাছ ধরা যায়, বিলে আবার অন্যভাবে। 

এখন বলুন, আপনার যদি শুধু একরকম জাল থাকে আর শুধু একভাবেই আপনি মাছ ধরতে জানে। তবে কি আপনি সারা বছর ও সবজায়গায় মাছ ধরতে পারবেন। উত্তর হলো না। কারণ ভিন্ন সিজনে ভিন্ন জায়গায় ভিন্ন মাছ ধরার জন্য ভিন্ন উপকরন ও পদ্ধতি লাগে। 

কাজেই যদি আপ-ডাউন-সাইডওয়ে এই তিন সিজনেই ট্রেড করতে চান, তবে আপ-ডাউন-সাইডওয়ে এই তিন সিজনে ট্রেড করার এন্ট্রি স্ট্র্যাটেজি লাগবে। 

তবে মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি হলো কখন আপিনি মার্কেটে ট্রেড করবেন সেটাকে বোঝায়। কাজেই মার্কেট এন্ট্রি বলতে সিজন অনুযায়ী কখন কোন মার্কেটে ট্রেড শুরু করবেন সেটা।   

ট্রেন্ড ট্রেডাররা মার্কেটে ট্রেন্ড থাকলে মার্কেটে এন্ট্রি করবে, এমএ ট্রেডাররা তাদের এমএ অনুযায়ী, সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডাররা তাদের নির্ধারিত সাপোর্ট রেজিস্টেন্স অনুযায় এরকমভাবে নিজনিজ মার্কেট পলিসি অনুযায়ী মার্কেটে ঢুকবে।  

মার্কেট এন্ট্রি পলিসির জন্য একটা চেকলিস্ট থাকতে হবে যে, এই এই কন্ডিশনে আমি মার্কেট ইন করব। উদাহরণ স্বরুপ-

মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি চেকলিস্টঃ 

  • মার্কেট আপ ট্রেন্ডে গেল [যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেল নাই] 
  • রাজনৈতিক অস্থিরতা না থাকলে 
  • ডলার মার্কেট স্থির থাকলে 
  • ইত্যাদি 

ট্রেড এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করা

নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি ট্রেন্ড ট্রেডার না প্যাটার্ণ ট্রেডার না ইন্ডিকেটর ট্রেডার। সে অনুযায়ী আপনার এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করুণ। যে পদ্ধতি ভাল লাগে সেই পদ্ধতিতে লেগে থাকলেই সফলতা পাওয়া যাবে। বার বার পদ্ধতি বদল করলে সময় ও অর্থের অপচয় হবে।  

এন্ট্রি স্ট্র্যাটেজিতে যে সকল পলিসি বেছে নেওয়া হয়েছে সেগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

স্টক এন্ট্রি স্ট্র্যাটেজি চেকলিস্টঃ 

  • ইনডেক্স পজিটিভ থাকতে হবে
  • শেয়ারে আপ ট্রেন্ড থাকতে হবে 
  • ইন্ডিকেটরে বাই সিগনাল জেনারেট করতে হবে 
  • ---- % বা ---- টাকা ক্যাশ থাকতে হবে 
  • শুধু মার্কেট ওপেন / ক্লোজের সময় বাই করব 
  • হোম ওয়ার্ক করা থাকতে হবে 
  • ম্যাচিউরিটি ডেটের আগে কোন ডিক্লিয়ারেশন ডেট নাই 
  •  ইত্যাদি 

ট্রেড এন্ট্রি স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করা

এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করার আগে আপনার এন্ট্রি স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করে দেখে নিতে হবে যে তার সফলতার হার কেমন।  

এন্ট্রি স্ট্র্যাটেজির সুবিধা অসুবিধা সনাক্ত করা

আপনার এন্ট্রি স্ট্র্যাটেজির সুবিধা ও অসুবিধাগুলো সনাক্ত করতে হবে। 

এন্ট্রি স্ট্র্যাটেজি গ্রহণ বা বর্জন করা

আপনার এন্ট্রি স্ট্র্যাটেজির যদি সফলতার হার বেশী হয় এবং সুবিধা বেশী থাকে তবে তা গ্রহণ করতে হবে অন্যথায় বর্জন করতে হবে। 

এন্ট্রি স্ট্র্যাটেজি টিউনিং করা

এন্ট্রি স্ট্র্যাটেজি গৃহীত হলে ছোট লটে তার ব্যবহার শুরু করতে হবে এবং কিভাবে আরো উন্নত করা যায় সেগুলো ঠিক করতে হবে ও প্রয়োগ করে ফলাফল দেখতে হবে। 

এন্ট্রি স্ট্র্যাটেজি ব্যবহার করা 

এন্ট্রি স্ট্র্যাটেজি টিউনিং শেষ হলে তারপর সেটা পুরোপুরি ব্যবহার শুরু করতে হবে।