সিস্টেমেটিক ট্রেডিং বনাম নিউজ ট্রেডিং
সিস্টেমেটিক ট্রেডিং এ রাতারাতি ইকুইটি ১০গুন হওয়ার সুযোগ কম। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হতে চায় তারাই নিউজের পেছনে ছোটে এবং পুঁজি হারায়। গুজব/নিউজ থেকে মাইল খানেক দূরে থাকতে হবে। শেয়ার মার্কেট সম্পর্কিত সকল সোশাল গ্রুপ থেকে দূরে থাকতে হবে।
সাইকোলজিক্যাল ট্রেডিং মিস্টেকস
বাই সিগন্যাল পুরোপুরি জেনারেট করার আগেই শেয়ার কেনা প্যাটার্ণ ফর্ম করার আগেই ওভার কনফিডেন্সে শেয়ার কেনা ইত্যাদি হলো সাইকোলজিক্যাল ট্রেডিং মিসটেকস। কোন প্রি-ম্যাচিউর প্যাটার্ণ/ইন্ডেকেটর ভ্যালুতে বাই করা যাবে না। যারা টেকনিক্যাল ট্রেড করে কিন্তু শেয়ার মার্কেট সম্পর্কিত সকল সোশাল গ্রুপে থাকে তাদের এই ভুল বেশী হয়। পিওর টেকনিক্যাল ট্রেড করলে শেয়ার মার্কেট সম্পর্কিত সোশাল গ্রুপ থেকে দূরে থাকতে হবে।
ট্রেডিং ইমোশন ম্যানেজমেন্ট
ট্রেডের সময় কিনব না-কি কিনব ন, বাচব না-কি বেচবা না, এসএল/টিপি নেব না-নাকি নেব না, সেল/বাই অর্ডার দিয়ে তুলে নেওয়া এরকম আচরণ করা থেকে বিরত থাকতে হবে। একটি শেয়ারে কেনায় আগেই সকল সিদ্ধান্ত নিতে হবে এবং তা মেনে চলতে হবে।
আরো পড়ুনঃ ট্রেডিং এর মনস্তত্ব -
https://learnfromkhadem.blogspot.com/2023/08/blog-post_17.html