লিকুইডিটি/মানি ম্যানেজমেন্ট
লেভেল-২ তে পোর্টফোলিওর একটা নির্দিষ্ট পার্সেন্ট বিনিয়োগের বিষয়ে আলোচনা করা আছে।
একইভাবে প্রতিবার ট্রেডে পোর্টফোলিওর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের পদ্ধতিও আছে যেমন। আপনার পোর্টফোলিও ১০০ টাকা। আপনি প্রতি ট্রেডে ৩০ টাকা করে ব্যবহার করেন। আপনার পোর্টফলিও বেড়ে যদি ১৫০ টাকাও হয়ে যায় তবুও প্রতি ট্রেডে ৩০ টাকা করেই ব্যবহার করবেন। পোর্টফলিও বড়/ছোট হওয়ার সাথে প্রতি ট্রেডের অর্থ সমানই থাকে। অপরদিকে নির্দিষ্ট পার্সেন্ট বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফলিও বড়/ছোট হওয়ার সাথে সাথে প্রতি ট্রেডের অর্থ বড় বা ছোট হয়।
নির্দিষ্ট পার্সেন্ট বিনিয়োগের ও নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের উভয় ক্ষেত্রেই কিছু সুবিধা অসুবিধা আছে। আবার অনেকে রিস্ক বেজড সাইজিং ও করে। যেমন একজন প্রতিট্রেডে ১০% ইকুইটি ব্যবহার করে কিন্তু হাই রিস্কি চার্টে ৫% এবং লো রিস্ক চার্টে ১৫% ইকুইটি ব্যবহার।
এখন বিষয় হলো অনেক পদ্ধতির মধ্যে থেকে একটা পদ্ধতি বেছে নেওয়া এবং প্রাকটিস করা।
সব পদ্ধতিই কাজ করে যদি আমরা তা মেনে চলি।
একটা পদ্ধতি বেছে নিন এবং প্রকটিস শুরু করুন।
যা প্রাকটিস করতে চান তা লিখে রাখুন এবং কখনোই তার ব্যাতিক্রম করবেন না।