এই ব্লগটি সন্ধান করুন

ট্রেডিং স্ট্রেটেজি ডিজাইনিং এন্ড ব্যাকটেস্টিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ট্রেডিং স্ট্রেটেজি ডিজাইনিং এন্ড ব্যাকটেস্টিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

স্ট্র্যাটেজি ব্যবহার করা

একই পদ্ধতিতে একাধিক স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। 

প্রতিটি স্ট্র্যাটেজি কমপক্ষে ১০০টি প্রথমিক প্রয়োগ করতে হবে। 

যে স্ট্র্যাটেজিতে কম ট্রেডে বেশি প্রফিট করা যায় এবং ঝুকি তুলনামূলক কম এমন ট্রেড বেশি করতে হবে। 

স্ট্র্যাটেজি অন্যের সাথে শেয়ার করা যাবে না। তাতে এর কার্যকারীতা কমে যেতে পারে, যেমন ফলস সিগন্যাল জেনারেট করতে পারে। 

ট্রেডিং এর জন্য স্ট্র্যাটেজি স্ক্যানার থাকলে আরো ভাল। 

স্ট্র্যাটেজি টিউনিং করা

প্রথমিক প্রয়োগের ফলাফলে যদি দেখা যায় যে ফলাফল কাংখিত নয় তবে স্ট্র্যাটেজি টিউনিং করে আবার ব্যাকটেস্টিং ধাপে ফিরে গিয়ে শুরু করতে হবে। ব্যাকটেস্টিং ফলাফল গ্রহণযোগ্য হলে প্রথমিক ব্যবহারিক প্রয়োগ শুরু করতে হবে।

এক্ষেত্রেও যদি প্রাথমিক প্রয়োগে, কমপক্ষে ৭০-১০০টি প্রয়োগের ফলাফলে যদি দেখা যায় যে ফলাফল সন্তোষজনক তবে তারউপর নির্ভর করে ট্রেড শুরু করা যেতে পারে।

স্ট্র্যাটেজি প্রয়োগ করা

আমাদের ব্যাক টেস্টিং এ যদি স্ট্র্যাটেজিটি গৃহিত হয় তবে তা নমিনাল কিছু ফান্ড দিয়ে প্রথমে এর ব্যবহারিক প্রয়োগ করে ফলাফল লিপবদ্ধ করতে হবে। 

যথেষ্ট ফলাফল, কমপক্ষে ৭০-১০০টি প্রয়োগের ফলাফলে যদি দেখা যায় যে ফলাফল সন্তোষজনক তবে তারউপর নির্ভর করে ট্রেড শুরু করা যেতে পারে। 

ট্রেডিং ডিসিপ্লিন নির্ধারণ করা

আগে যা জানলাম তার ফলাফল দেখা জরুরী কিন্তু এখন যা জানব তা মানা জরুরী। 

ট্রেডিং ডিসিপ্লিন নির্ধারণ করা

এন্ট্রি, এক্সিট, এসএল, টিপি, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে যে সকল পলিসি বেছে নেওয়া হয়েছে সেগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

বাই করার চেকলিস্টঃ 

  • ইনডেক্স পজিটিভ থাকতে হবে 
  • শেয়ারে আপ ট্রেন্ড থাকতে হবে [যেহেতু শর্ট সেল নাই] 
  • ইন্ডিকেটরে বাই সিগনাল জেনারেট করতে হবে 
  • ---- % বা ---- টাকা ক্যাশ থাকতে হবে 
  • শুধু মার্কেট ওপেন / ক্লোজের সময় বাই করব 
  • হোম ওয়ার্ক করা থাকতে হবে 
  • ম্যাচিউরিটি ডেটের আগে কোন ডিক্লিয়ারেশন ডেট নাই 
  •  ইত্যাদি 

সেল করার চেকলিস্টঃ 

  • এসএল / টিপি হিট করেছে 
  • শেয়ারে কারেকশন শুরু হয়েছে 
  • ইন্ডিকেটরে সেল সিগনাল জেনারেট করছে  
  • ডিক্লিয়ারেশন ডেট দিয়েছে  
  •  ইত্যাদি 
একইভাবে এসএল, টিপি, মানি ম্যানেজমেন্ট সবক্ষেত্রে লিখিত চেকলিস্ট থাকতে হবে।

ট্রেডিং ডিসিপ্লিন প্রাকটিস করা 

যে সকল পলিসি ও চেকলিস্ট ফাইনাল করা হয়েছে সেগুলো প্রাকটিস করতে হবে। ট্রেডিং ডিসিপ্লিন চর্চা করার সময় কোন আবেগ কাজ করলে তা থেকে দূরে থাকতে হবে। কোন ক্ষেত্রেই কোন ব্যতিক্রম করা যাবে না।

একটা জিনিষ মনে রাখবেনঃ জানার চেয়ে মানা জরুরী   

https://learnfromkhadem.blogspot.com/2023/08/blog-post_26.html 

এন্ট্রি এক্সিট চেকলিস্ট তৈরী করা

এন্ট্রি এক্সিট চেকলিস্ট বলতে মার্কেট ও ট্রেড এন্ট্রি এক্সিট দুটোকে বোঝায়। এক্ষেত্রে যে চেকলিস্ট বানাতে হবে তার একটা নমুনা দেখানো হলো। 

মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি চেকলিস্টঃ 

  • মার্কেট আপ ট্রেন্ডে গেল [যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেল নাই] 
  • রাজনৈতিক অস্থিরতা না থাকলে 
  • ডলার মার্কেট স্থির থাকলে 
  • ইত্যাদি 

ট্রেড এন্ট্রি স্ট্র্যাটেজি চেকলিস্টঃ 

  • ইনডেক্স পজিটিভ থাকতে হবে
  • শেয়ারে আপ ট্রেন্ড থাকতে হবে 
  • ইন্ডিকেটরে বাই সিগনাল জেনারেট করতে হবে 
  • ---- % বা ---- টাকা ক্যাশ থাকতে হবে 
  • শুধু মার্কেট ওপেন / ক্লোজের সময় বাই করব 
  • হোম ওয়ার্ক করা থাকতে হবে 
  • ম্যাচিউরিটি ডেটের আগে কোন ডিক্লিয়ারেশন ডেট নাই 
  •  ইত্যাদি 

মার্কেট এক্সিট পলিসি চেকলিস্টঃ 

  • মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেল [যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেল নাই] 
  • যুদ্ধ বিগ্রহ শুরু হলে
  • রাজনৈতিক অস্থিরতা শুরু হলে
  • ডলার মার্কেট অস্থির হলে 
  • ইত্যাদি 

ট্রেড এক্সিট করার চেকলিস্টঃ 

  • এসএল / টিপি হিট করেছে 
  • শেয়ারে কারেকশন শুরু হয়েছে 
  • ইন্ডিকেটরে সেল সিগনাল জেনারেট করছে  
  • ডিক্লিয়ারেশন ডেট দেয়েছে  
  •  ইত্যাদি 

স্ট্র্যাটেজি গ্রহণ/বর্জন করা

ব্যাক টেস্টিং এর ফলাফলের উপর ভিত্তি করে একটি স্ট্র্যাটেজি গ্রহন বা বর্জন করা হয়। 

ব্যাকটেস্টিং এর ফলাফলে যদি দেখা যায় যে, এটার নেট গেইন% ভাল তবে স্ট্র্যাটেজি গ্রহণ করা যেতে পারে অন্যথায় এই স্ট্র্যাটেজি বর্জন করতে হবে। এক্ষত্রে প্রফিটেবল ট্রেড%ও বেশ গুরুত্ব ও তাতপর্য বহন করে। 

স্ট্র্যাটেজি ব্যাক টেস্টিং

যে স্ট্র্যাটেজি আমারা বানালাম তা কতটুকু কার্যকর সেটা হিস্টরিক্যাল ডাটার উপর প্রয়োগ করে ফলাফল দেখাই হলো ব্যাক টেস্টিং। 

স্ট্র্যাটেজি আমরা দুইভাবে ব্যাক টেস্টিং করতে পারি- 

    ১) ম্যানুয়াল ব্যাক টেস্টিং এবং 
    ২) অটোমেটেড/কম্পিউটারাইজড ব্যাক টেস্টিং 

ম্যানুয়াল ব্যাক টেস্টিংঃ 
চার্টে ইন্ডিকেটর সেট করে চোখ দিয়ে খুঁজে খুঁজে এন্ট্রি এক্সিট পয়েন্ট নির্ধারণ করে প্রতিটি ট্রেডের জন্য ফলাফল তৈরী করে পরে তার সার সংক্ষেপ তৈরী করা। 
যেসব ফলাফল বের করতে  হবে তা হলো- 
বাই ডেট, শেয়ারের পরিমান, রেট, টাকার পরিমান, সেল ডেট, টাকার পরিমাণ, লাভ/ক্ষতি, লাভ/ক্ষতি %, কমিশন ইত্যাদি। এই ফলাফল গুলো টেবিল আকারে লিপিবদ্ধ করতে হবে। 

এর পর ফলাফল সামারাইজ করতে হবে - 
কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ব্যকটেস্টে করা হয়েছেঃ 
ইকুইটি কত ধরে ফলাফল বের করা হয়েছেঃ  
মোট কত টাকা প্রফিট হয়েছেঃ 
মোট কত টাকা লস হয়েছেঃ 
প্রফিট লস রেশিও কতঃ 
ট্রেডিং কমিশন মোট কত টাকা ঃ 
নেট প্রফিট/লস কত টাকাঃ 
নেট গেইন/লস % কতঃ 
টোটাল ট্রেড সংখ্যাঃ 
প্রফিটেবল ট্রেড সংখ্যাঃ
লুজিং ট্রেড সংখ্যাঃ 
প্রফিটেবল - লুজিং ট্রেডের অনুপাতঃ 
প্রফিটেবল ট্রেডের শতকরা হার কতঃ 
বাৎসরিক শতকরা ইনকাম কতঃ 
------------------- ইত্যাদি। 


অটোমেটেড/কম্পিউটারাইজড ব্যাক টেস্টিংঃ 
ম্যানুয়াল কাজটি হিস্টরিক্যাল ডাটার উপর কম্পিউটার দিয়ে করার নামই 
অটোমেটেড/কম্পিউটারাইজড ব্যাক টেস্টিং।  

এক্ষত্রে হিস্টরিক্যাল ডাটা কালেকশন করতে হবে যা এডজাস্টেড বা আনএডজাস্টেড হতে পারে। তবে আনএডজাস্টেড ডাটার উপর কাজ করলে অনেক ধরণের ভ্রান্তি দেখা দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 

এক্ষেত্রেও একই ফলাফল বের করতে হবে এবং একইভাবে সামারাইজ করতে হবে। 

কম্পিউটারাইজড ব্যকটেস্ট্রিং কম্পিউটারের যে কোন আধুনিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা যেতে পারে। তবে, পাইথন একটু বেশি সুবিধা দেয় কারণ পাইথনের প্রচুর ফ্রি টিএ লাইব্রেরী আছে এবং শেখাও সহজ। 

রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি নির্ধারণ করা

এ পর্যায়ে রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য একটি লিখিত চেকলিস্ট করতে হবে। যেমন-

১) মানি ম্যানেজমেন্ট মেনে চলব 
২) রিস্ক টু রিওয়ার্ড রেশিও ১ঃ২ এর সমান বা বেশী হলে শেয়ার কিনব 
৩) পূর্ব নির্ধারিত এসএল/টিপি/এক্সিট রুল বাস্তবায়ন করব 
৪) আবেগে শেয়ার কিনব না
৫) নিউজে শেয়ার কিনব না
৬) কোন সোশাল গুপে মার্কেটের আলোচনা করব না 

এগুলো শুধু লেখার জন্য লিখলে হবে না, বাস্তবে মেনে চলতে হবে। 

মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি নির্ধারণ করা

মানি ম্যানেজমেন্ট আপনি বিভিন্ন ভাবে করতে পারেন যেমন। 

- প্রতি ট্রেডে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন । যেমন আপনি যখনি কোন কোম্পানীর শেয়র কিনবেন তখন মাত্র ১ লক্ষ টাকার শেয়ার কিনবেন। 

- প্রতি ট্রেড আপনার ইকুইটির একটা নির্দিষ্ট পার্সেন্ট বিনিয়োগ করতে পারেন। যেমন আপনি যখনি কোন কোম্পানীর শেয়র কিনবেন তখন আপনার প্রাথমিক ইকুইটির মাত্র ১০% টাকার শেয়ার কিনবেন। 

- বিভিন্ন স্ট্র্যাটেজিতে বিভিন্ন পরিমাণ অথবা ইকুইটির বিভিন্ন পার্সেন্ট টাকা বিনিয়োগ করতে পারেন । আপনি সবসময় ফিক্সড এমাউন্ট / পার্সেন্ট ব্যবহার করবেন নাকি ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজির জন্য ভিন্ন ভিন্ন এমাউন্ট / পার্সেন্ট ব্যবহার করবেন সেটা একনই ঠিক করতে হবে। 

মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি যাই নির্ধারণ  করুন না কেন তা লিখিত ভাবে হতে হবে। 

যেমন ধরুন আমি প্রতিটি এমএ ট্রেডিংএ ইকুইটির ১০% এবং প্রতিটি ক্যান্ডেল প্যাটার্ণ ট্রেডিং এ ১লক্ষ টাকা ব্যবহার করব।  এটা লিখে রাখলাম এবং বাস্তবে এটা মেনেই ট্রেড করব। 

ট্রেডিং মেথড নির্দিষ্ট / নির্ধারণ করা

কোন মেথডের জন্য স্ট্র্যাটেজি তৈরী করছি সেই মেথডটা আগেই নির্ধারণ  করতে হবে । মেথড হতে পারে-  

        ১) ট্রেন্ড ট্রেডিং / 
        ২) সুইং ট্রেডিং  / 
        ৩) ব্রেকআউট ট্রেডিং /
        ৪) ডাইভার্জেন্স ট্রেডিং /
        ৫) সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডিং /
        ৬) ক্রসওভার ট্রেডিং /
        ৭) ইন্ডিকেটরবেজ ট্রেডিং /
        ৮) প্যাটার্ণ ট্রেডিং 

মনে করেন আপনি এমএ ক্রসভার মেথডে ট্রেড করতে চান। এখন, কোন কোন শর্ত পূর্ণ হলে আপনি ক্রসভারটি পারফেক্ট হয়েছে ও বাই সিগনাল জেনারেট করেছে বলে মনে করেন সেই শর্তগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

এমএ ক্রসভার ট্রেডিং চেকলিস্টঃ 

  • প্রাইস এমএ ২০০ এর উপরে আছে 
  • প্রাইস নীচ থেকে এমএ ২০ কে ক্রস করেছে 
  • ক্রসিং এর সময় পর্যাপ্ত ভলিউম আছে 

স্টক এন্ট্রি-এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করা

স্টক/শেয়ারে এন্ট্রি এক্সিট বলতে মার্কেট যখন অনুকুল তখন আপনি কোন শেয়ার কিনবেন এবং কখন কোন শেয়ার বেচবেন সেটা বোঝানো হয়েছে। 

ক) স্টক/ট্রেড এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করা

কোন কোন শর্ত পূর্ণ হলে আপনি একটি শেয়ার কিনতে চান সেই শর্তগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

স্টক/ট্রেড এন্ট্রি স্ট্র্যাটেজি চেকলিস্টঃ 

  • পূর্ব নির্ধারিত মেথডে বাই সিগনাল জেনারেট করতে হবে 
  • স্টকে প্রাইস ভলিউম বা আরএসআই বা এমএসিডি ডাইভার্জেন্স নাই
  • প্রাইস রিজেকশন সিগনাল নাই  
  • ইনডেক্স পজিটিভ থাকতে হবে
  • শুধু মার্কেট ওপেন / ক্লোজের সময় বাই করব 
  • ম্যাচিউরিটি ডেটের আগে ইপিএস/ডিভিডেন্ড ডিক্লিয়ারেশন ডেট নাই 

খ) স্টক/ট্রেড এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করা 
স্টক এক্সিট  স্ট্র্যাটেজি হলো স্টক এন্ট্রি স্ট্র্যাটেজির ঠিক উল্টো- 
  • পূর্ব নির্ধারিত মেথডে সেল সিগনাল জেনারেট করলে  
  • স্টকে কোন ডাইভার্জেন্স দেখা দিলে  
  • এসএল / টিপি হিট করলে 
  • স্টকে প্রাইস রিজেকশন দেখা দিলে 
  • স্টক রেজিস্টেন্স ফেস করলে 
  • ইপিএস/ডিভিডেন্ড ডিক্লিয়ারেশন ডেট ঘোষণা হলে  

মার্কেট এন্ট্রি-এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করা

মার্কেট এন্ট্রি এক্সিট বলতে কখন আপনি শেয়ার মার্কেটে টাকা খাটাবেন এবং কখন মার্কেটে টাকা খাটাবেন না সেটা বোঝানো হয়েছে। 

১) মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি ডিজাইনিং 

কোন কোন শর্ত পূর্ণ হলে আপনি শেয়ার বাজার ট্রডিং/বিনিয়োগ শুরু করতে চান সেই শর্তগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

  • মার্কেট আপ ট্রেন্ডে গেল / মার্কেট এমএ-২০০ এর উপর গেলে [যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেল নাই]
  • দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকলে 
  • আন্তর্জাতিক বড় কোন যুদ্ধ বিগ্রহ না থাকলে 
  • ডলার মার্কেট স্থির থাকলে 
  • সুদের হার স্থিতিশীল থাকলে 

২) মার্কেট এক্সিট  স্ট্র্যাটেজি ডিজাইনিং 

মার্কেট এক্সিট  স্ট্র্যাটেজি হলো মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজির ঠিক উল্টো- 

  • মার্কেট ডাউন ট্রেন্ডে গেল / মার্কেট এমএ-২০০ এর নীচে গেলে[যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেল নাই]
  • দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে 
  • আন্তর্জাতিক বড় যুদ্ধ বিগ্রহ শুরু হলে 
  • ডলার মার্কেট অস্থিতিশীল হলে 
  • সুদের হার অস্থিতিশীল হলে 

ট্রেডিং স্ট্রেটেজি ডিজাইনিং এন্ড ব্যাকটেস্টিং মাস্টার ক্লাস

ট্রেডিং স্ট্র্যাটেজি  ডিজাইনিং এন্ড ব্যাকটেস্টিং মাস্টার ক্লাস 

পাঠ্য সূচী-