এই ব্লগটি সন্ধান করুন

মার্কেট এন্ট্রি-এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করা

মার্কেট এন্ট্রি এক্সিট বলতে কখন আপনি শেয়ার মার্কেটে টাকা খাটাবেন এবং কখন মার্কেটে টাকা খাটাবেন না সেটা বোঝানো হয়েছে। 

১) মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি ডিজাইনিং 

কোন কোন শর্ত পূর্ণ হলে আপনি শেয়ার বাজার ট্রডিং/বিনিয়োগ শুরু করতে চান সেই শর্তগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

  • মার্কেট আপ ট্রেন্ডে গেল / মার্কেট এমএ-২০০ এর উপর গেলে [যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেল নাই]
  • দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকলে 
  • আন্তর্জাতিক বড় কোন যুদ্ধ বিগ্রহ না থাকলে 
  • ডলার মার্কেট স্থির থাকলে 
  • সুদের হার স্থিতিশীল থাকলে 

২) মার্কেট এক্সিট  স্ট্র্যাটেজি ডিজাইনিং 

মার্কেট এক্সিট  স্ট্র্যাটেজি হলো মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজির ঠিক উল্টো- 

  • মার্কেট ডাউন ট্রেন্ডে গেল / মার্কেট এমএ-২০০ এর নীচে গেলে[যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেল নাই]
  • দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে 
  • আন্তর্জাতিক বড় যুদ্ধ বিগ্রহ শুরু হলে 
  • ডলার মার্কেট অস্থিতিশীল হলে 
  • সুদের হার অস্থিতিশীল হলে