কোন মেথডের জন্য স্ট্র্যাটেজি তৈরী করছি সেই মেথডটা আগেই নির্ধারণ করতে হবে । মেথড হতে পারে-
১) ট্রেন্ড ট্রেডিং /
২) সুইং ট্রেডিং /
৩) ব্রেকআউট ট্রেডিং /
৪) ডাইভার্জেন্স ট্রেডিং /
৫) সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডিং /
৬) ক্রসওভার ট্রেডিং /
৭) ইন্ডিকেটরবেজ ট্রেডিং /
৮) প্যাটার্ণ ট্রেডিং
মনে করেন আপনি এমএ ক্রসভার মেথডে ট্রেড করতে চান। এখন, কোন কোন শর্ত পূর্ণ হলে আপনি ক্রসভারটি পারফেক্ট হয়েছে ও বাই সিগনাল জেনারেট করেছে বলে মনে করেন সেই শর্তগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-
এমএ ক্রসভার ট্রেডিং চেকলিস্টঃ
- প্রাইস এমএ ২০০ এর উপরে আছে
- প্রাইস নীচ থেকে এমএ ২০ কে ক্রস করেছে
- ক্রসিং এর সময় পর্যাপ্ত ভলিউম আছে