এই ব্লগটি সন্ধান করুন

স্টক এন্ট্রি-এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করা

স্টক/শেয়ারে এন্ট্রি এক্সিট বলতে মার্কেট যখন অনুকুল তখন আপনি কোন শেয়ার কিনবেন এবং কখন কোন শেয়ার বেচবেন সেটা বোঝানো হয়েছে। 

ক) স্টক/ট্রেড এন্ট্রি স্ট্র্যাটেজি নির্ধারণ করা

কোন কোন শর্ত পূর্ণ হলে আপনি একটি শেয়ার কিনতে চান সেই শর্তগুলো লিখিত আকারে ফাইনাল করতে হবে। উদাহরণ স্বরুপ-

স্টক/ট্রেড এন্ট্রি স্ট্র্যাটেজি চেকলিস্টঃ 

  • পূর্ব নির্ধারিত মেথডে বাই সিগনাল জেনারেট করতে হবে 
  • স্টকে প্রাইস ভলিউম বা আরএসআই বা এমএসিডি ডাইভার্জেন্স নাই
  • প্রাইস রিজেকশন সিগনাল নাই  
  • ইনডেক্স পজিটিভ থাকতে হবে
  • শুধু মার্কেট ওপেন / ক্লোজের সময় বাই করব 
  • ম্যাচিউরিটি ডেটের আগে ইপিএস/ডিভিডেন্ড ডিক্লিয়ারেশন ডেট নাই 

খ) স্টক/ট্রেড এক্সিট স্ট্র্যাটেজি নির্ধারণ করা 
স্টক এক্সিট  স্ট্র্যাটেজি হলো স্টক এন্ট্রি স্ট্র্যাটেজির ঠিক উল্টো- 
  • পূর্ব নির্ধারিত মেথডে সেল সিগনাল জেনারেট করলে  
  • স্টকে কোন ডাইভার্জেন্স দেখা দিলে  
  • এসএল / টিপি হিট করলে 
  • স্টকে প্রাইস রিজেকশন দেখা দিলে 
  • স্টক রেজিস্টেন্স ফেস করলে 
  • ইপিএস/ডিভিডেন্ড ডিক্লিয়ারেশন ডেট ঘোষণা হলে