লিকুইডিটি/মানি ম্যানেজমেন্টঃ লিকুইডিটি ম্যানেজমেন্টকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব।ট্রেডিং এ আমারা লিকুইডিটি ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট দুটি টার্ম কে একই অর্থে ব্যবহার করি যদিও এদের ভিন্ন অর্থ আছে। তবে এরা সম্পুরক বিষয় এবং উদ্যেশ্য একই। লিকুইডিটি হলো তারল্য। ট্রেডিং-এ লিকুইডিটি/তারল্য বলতে ভবিষ্যত বিনিয়োগ অপরচুনিটির জন্য প্রয়োজনীয় ক্যাশ পজিশন বা এর সংস্থানকে বোঝায়। এছাড়াও, কোন লস ছাড়াই ম্যাচিউরড হাই লিকুইড শেয়ারকেও তরল্যের মধ্যে হিসাব করা যেতে পারে।
যেমন ধরুন, একজনের বিনিয়োগ হলো ১০০ টাকা, তার শেয়ার কেনা আছে ৮০ টাকা, ক্যাশ আছে ২০ টাকা। এই ২০ টাকা হলো তার ক্যাস লিকুইডিটি যা দিয়ে সে যে কোন শেয়ার কিনতে পারবে। আবার, তার ৩০ টাকার ম্যাচিউরড শেয়ার আছে যেটা প্রফিটে আছে এবং হাইলি লিকুইড। এই ৩০ টাকাকেও তার ক্যাসের অংশ হিসাবে ধরা যায়। তবে যেটা সে মধ্যম বা দীর্ঘ মেয়াদের জন্য কিনেছে সেটা কখনো ক্যাস পজিশনের তালিকায় আসবে না।
ট্রেডারদের কাজ হলো পর্যাপ্ত ক্যাস পজিশন রাখা, অপরচুনিটি আসলেই বাই করা, টিপি বা এসএল হিট করলেই পজিশন ক্লোজ করা। এজন্য, ট্রেডারদের ক্ষেত্রে লিকুইডিটি সবচেয়ে বেশি জরুরী। যারা পজেশন ট্রেডিং করে তাদের ক্ষেত্রেও লিকুইডিটির গুরুত্ব আছে তবে নরমাল ট্রেডারদের চেয়ে কম। আবার যারা বিনিয়োগ মুডে থাকে তাদের ক্যাস প্রয়োজন হয় যদি তার শেয়ারটি কখনো কোন কারণে বেশী প্রাইস ফল করে তখন। মুল কথা হলো ডে ট্রেডার থেকে ইনভেস্টর পর্যন্ত সবার জন্যই লিকুইডিটি গুরুত্বপূর্ণ।
লিকুইডিটি ম্যানেজমেন্টের উপায়ঃ ট্রেডিং এ একটি প্রবাদ আছে যে, ক্যাস ইস কিং, টাইমিং ইজ মানি। এই ক্যাশ/লিকুইডিটি ম্যানেজ করার ক্ল্যাসিক পদ্ধতি হলো ডাইভারসিফিকেশন। ডাইভার্সিফিকেশনের মাধ্যমে লিকুইডিটি ম্যানেজমেন্টের একটি কার্যকর পদ্ধতি নীচে দেওয়া হলো-
- মোট বিনিয়োগকে ৭-১০ ভাগে ভাগ করুন
- কোন শেয়ার কেনার সময় মাত্র ১ ভাগ ব্যবহার করুন
- খুব ভাল সুযোগ না আসলে ১/২ ভাগ ক্যাশ সবসময় হোল্ড করুন
- খুব ভাল সুযোগ আসলে শেষ ১/২ ভাগ ক্যাস ব্যবহার করুন
- কোন শেয়ার বিক্রি করলে সেটা পরবর্তী বাই অপরচুনিটির জন্য রেখে দিন
- এক্সপার্ট ট্রেডাররা এই ভাগ ৩-৫ ভাগে নামিয়ে আনতে পারে
- পজিশন ট্রেডাররাও একইভাবে পরবর্তী ট্রেড অপরচুনিটির জন্য ১/২ ভাগ ক্যাস রেখে দিন
- পোর্টফোলিও এমনভাবে সাজান যাতে প্রয়োজনে যে কোন শেয়ার বিক্রি করা যায়
- মার্কেট এক্সিট সিগনাল পেলে ট্রেডাররা ৫০%+ ক্যশ মেইনটেন করুন
- মার্কেট এক্সিট সিগনাল পেলে পজেশন ট্রেডাররাও বাড়তি ক্যাস মেইনটেন করুন
- মনে করুন যে, ক্যাসও একটি আইটেম
o ভবিষ্যৎ শক-এবজর্ব করতে সহায়তা করে
o ডেইলি নেটিং করতে সহায়তা করে
o পোর্টফোলিও এর মোট প্রফিট % এর উপর ঋণাত্বক প্রভাব ফেলতে পারে
o আবেগী/নিউজ ট্রেডাররা ভুল শেয়ারে যে কোন সময় বিনিয়োগ করে ফেলতে পারে