স্টপ লস বলতে সাধারণভাবে লস মেনে নিয়ে লস রিয়েলাইজ করা এবং টেক প্রফিট বলতে প্রফিট রিয়েলাইজ করাকে বোঝায়।
স্টপ লসঃ একটি ট্রেড নেওয়ার সময় নির্ধারণ করা হয় যে, এই ট্রেডে কত টাকা লস দেখালে বা কত % লস দেখালে বা শেয়ারর দাম কত পর্যন্ত নামলে লস নিয়ে এই শেয়ার থেকে বের হয়ে যাব। লসের এই পরিমাণ বা হার নির্ধারণ করাই হলো স্টপ লস।
ধরুন একজন এমএ ট্রেডার, তার এসএল-টিপি স্ট্র্যাটেজি হলো এমএ-৯ অর্থাৎ সে ট্রেড নেওয়ার পর স্টক প্রাইস এমএ-৯ এর নীচে চলে গেলে সে স্টপ লস নেবে বা প্রফিট রিয়েলাইজ করবে। আমরা এটা চার্টে দেখে নিই-
টেক প্রফিটঃ একটি ট্রেড নেওয়ার সময় নির্ধারণ করা হয় যে, এই ট্রেডে কত টাকা লাভ দেখালে বা কত % লাভ দেখালে বা শেয়ারর দাম কত পর্যন্ত বাড়লে লাভ নিয়ে এই শেয়ার থেকে বের হয়ে যাব। লাভের এই পরিমাণ বা হার নির্ধারণ করাই হলো টেক প্রফিট।
ধরুন একজন এমএ ট্রেডার, তার এসএল-টিপি স্ট্র্যাটেজি হলো এমএ-৯ অর্থাৎ সে ট্রেড নেওয়ার পর স্টক প্রাইস এমএ-৯ এর নীচে চলে গেলে সে স্টপ লস নেবে বা প্রফিট রিয়েলাইজ করবে। আমরা এটা চার্টে দেখে নিই-