এই ব্লগটি সন্ধান করুন

এমটিএফ চার্ট এনালাইসিস (লেভেল-২)

এমটিএফ চার্টঃ 

চার্টের একটি ক্যান্ডেল ১ সেকেন্ড থেকে শুরু করে বিভিন্ন সেকেন্ড / বিভিন্ন মিনিট / বিভিন্ন ঘন্টা / বিভিন্ন দিন/ বিভিন্ন সপ্তাহ / বিভিন্ন মাস এমনকি ১২ মাসেরও হতে পারে। একটি শেয়ারের ক্যান্ডেল বিভিন্ন টাইম সেট করে দেখা যায়। যেমন ধরুন আমাদের ইন্ডেক্সকে আমরা যদি ১ ঘন্টা, ১ দিন, ১ সপ্তাহ ও ১ মাস সেট করে এই ৪টি টাইমফ্রেমে দেখি তবে এটাকে মাল্টি টাইম ফ্রেম চার্ট বা এমটিএফ চার্ট বলে। আর এই বিভিন্ন টাইমফ্রেমে দেখে শেয়ার এনালাইসিস করাকে এমটিএফ এনালাইসিস বলে। এমটিএফ চার্ট, চার্টের আলাদা কোন  ধরণ নয় বরং এটা হলো চার্টের ক্যান্ডেলগুলো বিভিন্ন টাইমফ্রেমে উপস্থাপন মাত্র। নীচে এমটিএফ চার্টের একটি নমুনা দেওয়া হলো- 

 


উপরের চিত্রে আমাদে ডিএসইএক্স কে বিভিন্ন টাইমে উপস্থাপন করা হয়েছে। 
উপরে-বামে= আওয়ারলি চার্ট অর্থাৎ প্রতিটি ক্যান্ডেল ১ ঘন্টার 
উপরে-ডানে= ডেইলি চার্ট অর্থাৎ প্রতিটি ক্যান্ডেল ১ দিনের  
নীচে-বামে= উইকলি চার্ট অর্থাৎ প্রতিটি ক্যান্ডেল ১ সপ্তাহের  
নীচে-ডানে= মানথলি চার্ট অর্থাৎ প্রতিটি ক্যান্ডেল ১ মাসের 
এই টাইমগুলো ইউজার তার সুবিধা ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টাইমের সেট করতে পারে। 

এমটিএফ চার্ট ব্যবহারের নিয়মঃ 
ট্রেডার যে টাইমফ্রেমে ট্রেড বা বিনিয়োগ করে তার উপরে একধাপ ও তার নীচে এক ধাপের চার্ট দেখা জরুরী। এক টাইম থেকে অপর টাইমে তফাৎ ৩-৫ গুন হতে পারে। অর্থাৎ একজন যদি আওয়ারলি ট্রেডার হয়ে তবে সে ১৫ মিনিট, ১ ঘন্টা ও ৪ ঘন্টার চার্ট দেখবে। একজন ট্রেডার যদি ডেইলি চার্ট দেখে বাই/সেল করে তবে তাকে উত্তম সিদ্ধান্তের জন্য আওয়ারলি এবং উইকলি চার্ট দেখতে হবে। 

এমটিএফ চার্টের ব্যবহারঃ  
  • ট্রেড / বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের জন্য এমটিএফ চার্ট ব্যবহার করা হয়।
  • বিনিয়োগ যত বেশী লম্বা সময়ের হয়ে চার্ট তত বেশী বড় টাইমের দেখতে হয়। 
  • বাই / সেল সিদ্ধান্ত গ্রহণের জন্য এমটিএফ চার্ট ব্যবহার করা হয়। 
  • সময় ভিত্তিক সাপোর্ট রেজিস্টেন্স খুজে পাওয়া সহজ হয়। 
  • সময় ভিত্তিক ট্রেন্ড খুজে পাওয়া সহজ হয়। 

এমটিএফ চার্টের সুবিধাঃ 

  • ট্রেড / বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের একুইরেসি বাড়ে। 
  • বিভিন্ন সময় ভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ সহায়তা করে। 
  • বাই / সেল সিদ্ধান্ত গ্রহণের জন্য এমটিএফ চার্ট ব্যবহার করা হয়।
  • সময় ভিত্তিক সাপোর্ট রেজিস্টেন্স খুজে পাওয়া যায়।  
  • সময় ভিত্তিক ট্রেন্ড খুজে পাওয়া সহজ যায়। 

এমটিএফ চার্টের অসুবিধাঃ 
  • এমটিএফ চার্টে দেখে বুঝতে প্রথমদিকে সমস্যা মনে হতে পারে। 
  • অনেক সময় ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণে কনফিউশন তৈরী করতে পারে। 
  • এক্সপার্ট লেভেল ছাড়া এটা রপ্ত করা কঠিন। 
সর্বোপরি এমটিএফ চার্টে অসুবিধার চেয়ে সুবিধাই বেশী তাই টেকনিক্যাল এক্সপার্টরা এটা সবসময় ব্যবহার করে থাকে।