এই ব্লগটি সন্ধান করুন

কেন টেকনিক্যাল এনালাইসিস শিখব ?

শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য লেখাপড়ার প্রয়োজনীয়তা আছে কি?

আসুন কিছু ছবি দেখি----


আমরা শিশুবেলা থেকে লেখাপড়া শুরু করি ---




শয়নে স্বপনে লেখা পড়া করি ----- 

বছরে প্রায় ২৫০ দিন স্কুলে  ৬ ঘন্টা করে লেখাপড়া করি ---

প্রাইভেট ও বাসায় ৪ ঘন্টা করে পড়ি ------ 

২০ বছর লেখাপড়া করে গ্র্যাজুয়েশন শেষ করি ----

শুরু হয় চাকুরীর পরীক্ষার প্রস্তুতি 



আমরা কি কখনো হিসাব করেছি যে আমরা কত ঘন্টা পড়েছি? 

২০ বছর * ২৫০ দিন * ১০ ঘন্টা = ৫০,০০০ ঘন্টা 
আবার, তার সাথে লেখাপড়ার খরচ তো আছেই। 

যদি মাসিক বেতন ৫০,০০০ টাকা হয় তবে,

এই চাকরি পাওয়ার জন্য আমাদের ৫০,০০০ ঘন্টা পড়তে হয়েছ, 
তার উপর আবার সারা মাস ডিউটি করলে তবেই বেতন পাই। 

ভেবে দেখুন, মাসিক ১ টাকা বেতনের জন্য আমরা ১ ঘন্টা করে পড়েছি। 

দাশত্ব করে ৫০,০০০ টাকা পাওয়ার জন্য যদি ৫০,০০০ ঘন্টা পড়তে হয় 
লেখা পড়ার জন্য খরচ করতে হয় তবে- 
শেয়ার মার্কেটে বিনিয়োগ করে  আয় করতে হলে অবশ্যই পড়তে হবে
শেখার জন্য প্রয়োজন হলে কিছু খরচও করতে হবে। 
 
যারা একমত তারা --
টেকনিক্যাল এনালাইসিস / ফান্ডামেন্টাল এনালাইসিস শিখুন, 
কষ্টের টাকার বিনিয়োগ নিরাপদে রাখুন। 

যারা একমত না তারা ---
অন্ধকারে ঢিল ছুড়ে কপালের দোষ দেবেন না ---
কথিত নিউজের খপ্পরে পড়ে কষ্টের টাকা নষ্ট করবেন না ---

বিনিয়োগ শিক্ষার সময়/সুযোগ না থাকলে - 
প্রয়োজনে টেকনিক্যাল এনালিস্ট / ফান্ডামেন্টাল এনালিস্ট  এর সহায়তা নিন- 
অথবা মার্কেটে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। 
নিউজের খপ্পরে কষ্টের টাকা নষ্ট না করাই উত্তম।