১। টেকনিক্যাল এনালাইসিস কি?
এটি একটি বিনিয়োগ শিক্ষা। এটা শেয়ার বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
২। টেকনিক্যাল এনালাইসিস কি কাজে লাগে?
শেয়ার বাজারে বিনিয়োগ করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগে।
৩। টেকনিক্যাল এনালাইসিস কেন শিখবেন?
শেয়ার বাজারে বিনিয়োগে ঝুকি কমাতে ও বিনিয়োগ থেকে মুনাফা অর্জন করতে।
৪। টেকনিক্যাল এনালাইসিস কার শেখা উচিত?
যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদের সবাই শিখতে পারে।
৫। টেকনিক্যাল এনালাইসিস কোথায় শিখবেন?
সুবিধাজনক যে কোন জায়গায় যে কারো সহায়তায় শিখতে পারেন, এটা একটা উন্মুক্ত দক্ষতা অর্জনের বিষয়।
৬। টেকনিক্যাল এনালাইসিস কোন ভাষায় শিখবেন?
যে কোন ভাষায় শিখতে পারেন তবে মাতৃভাষার বিকল্প কমই হয়।
৭। টেকনিক্যাল এনালাইসিস শিখতে কতদিন লাগে?
সাধারণত ৬ থেকে ১২ মাস। আগ্রহ, সময়, ইচ্ছা ও অনুশীলনের উপর নির্ভর করবে।
৮। টেকনিক্যাল এনালাইসিস কোথায় শিখবেন?
গুগল / ইউটিউব / ট্রেনিং সেন্টার / প্রফেশনাল টেকনিক্যাল এনালিস্ট ইত্যাদি যে কোন উৎস থেকে শিখতে পারেন। তবে প্রফেশনালের কাছ থেকে প্রাপ্ত শিক্ষার বিকল্প পাওয়া কঠিন ।
৯। টেকনিক্যাল এনালাইসিস শেখা ভাল, নাকি দক্ষ টেকনিক্যাল এনালিস্ট এর সাথে/পরামর্শে ট্রেড করা ভাল?
এটা আপনার আগ্রহ, সময়, ইচ্ছা ও বিশ্বাসের উপর নির্ভর করে। বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার হার্টের চিকিৎসা আপনি ইউটিউবে পড়ে নিজে করবেন, নাকি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন সেটা নির্ধারণ করা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয়।
১০। কার টেকনিক্যাল শেখা উচিত না?
যার টেকনিক্যাল ট্রেড করার ইচ্ছা নাই বা টেকনিক্যাল এনালাইসিসে দক্ষ হওয়ার ইচ্ছা নাই।