পরাজিত ট্রেডারদের আবেগ, এটিটুড ও আচরণ -
১) তারা কোন ট্রেন্ড ফলো করে না বা ট্রেন্ড সম্বন্ধে জানেই না।
২) সবজায়গায় ট্রেড করে, তাদের কোন পরিক্ষীত প্যাটার্ণ নেই।
৩) তারা সাপোর্ট রেজিস্টেন্সকে সম্মান করে না বা সাপোর্ট রেজিস্টেন্স সম্বন্ধে জানেই না।
৪) তারা মাল্টপট টাইমফ্রেম সম্বন্ধে জানে না বা দেখে না।
৫) তারা প্রাইসের উপর ভলিউমের প্রভাব জানে না বা দেখে না।
৬) তারা দাম কমলেই এভারেজ করতে পছন্দ করে।
৭) তারা স্টপ লস নেয় না বরং বড় বড় লস নেয়।
৮) তারা সুনির্দিষ্ট ট্রেডিং স্ট্যাটেজি ছাড়া বারবার ট্রেড করে।
৯) তারা শেয়ারকে চেজ করে।
১০) তারা বিনিয়োগের চেয়ে ট্রেডিংকে প্রাধান্য দেয়।
১১) তারা আবেগে ট্রেড করে [লোভ, ভয়, নুউজ, গুজব ইত্যাদি]
১২) তারা মানি ম্যানেজমেন্ট জানে না করে না।
১৩) তারা সোস্যাল গুপের নিউজ, গুজব পড়তে পছন্দ করে।
১৪) তারা ড্যাঞ্জারার ড্রডাউন সম্বন্ধে জানে না, বা এ বিষয়ে সচেতন না।
১৫) তারা জানে না যে কখন ট্রেড/ইনভেস্ট করতে হয় আর কখন হয় না।